ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৯ এএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ আলোচনা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 
 
শুক্রবার (১৮ এপ্রিল) রুবিও প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন। পাশাপাশি জানান, আলোচনায় অগ্রগতি হবে না এমন স্পষ্ট ইঙ্গিত মিললেই শুধু এ উদ্যোগ থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। 
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ প্রচেষ্টা সপ্তাহ ও মাসব্যাপী চালিয়ে যাব না। ফলে আমাদের এগুলোর বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি এখানে কয়েক দিনের কথা বলছি। এ কয় দিনেই বোঝা যাবে যে এটি পরবর্তী সপ্তাহগুলোতে আদৌ করা সম্ভব কি না।
 
রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট এ বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি অনেক সময় ও শ্রম ব্যয় করেছেন এর পেছনে… এটি গুরুত্বপূর্ণ। কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলছে, যেগুলোতে আরও মনোযোগ না হলেও অন্তত সমপর্যায়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।  
 
রুবিওর এ হুঁশিয়ারি এমন একটি সময়ে এল যখন ইউক্রেনের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতির দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র।
 
ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী সপ্তাহেই কিয়েভের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছেন তিনি। এটি ইউক্রেনের খনিজে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেবে। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে খনিজ বিষয়ে চুক্তি করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। সেবার যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে নজিরবিহীন বাদানুবাদে জড়ান ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পরে চুক্তি স্বাক্ষর না করেই ফিরতে হয় জেলেনস্কিকে।  
 
গত বৃহস্পতিবার প্যারিসে আলোচনার পর রুবিও জানান, যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব কাঠামো সাধুবাদ পেয়েছে। আলোচনা গঠনমূলক ও ইতিবাচক হয়েছে। ইউক্রেন ইস্যু ও শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে যে হোয়াইট হাউসের ভেতরে অস্থিরতা বিরাজ করছে, সেটিরই একটি ইঙ্গিত মিলেছে শুক্রবারের আলোচনার মধ্য দিয়ে।
 
ট্রাম্প নিজ নির্বাচনি প্রচারের সময় দাবি করেছিলেন যে ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। পরে তিনি জানান, প্রতিবন্ধকতা সামনে আসতে থাকায় এপ্রিল বা মে মাসে চুক্তি হতে পারে। 
 
রুবিও জানিয়েছেন, তিনি প্যারিসে আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও কথা বলেছেন। তাকেও যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের কিছুটা সম্পর্কে অবহিত করেছেন। সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/

নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ
ছবি: সংগৃহীত

নাইজেরিয়া বনভূমি অঞ্চলে নিরাপত্তাহীনতা মোকাবিলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে জন্য অতিরিক্ত এক হাজার বনরক্ষী নিয়োগের অনুমোদন দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্গম এলাকা, যা দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী, অপহরণকারী এবং দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তা সুরক্ষিত করতে এ উদ্যোগ নেন। 

বোলা টিনুবু সংবাদমাধ্যমকে বলেন, এই বনরক্ষীরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সমন্বয়ে বনভূমি রক্ষা করবে, অপহৃতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করবে এবং প্রাথমিক উদ্ধারকারী ও জনগোষ্ঠী রক্ষাকারী হিসেবে কাজ করবে।

দেশজুড়ে জনগোষ্ঠীর ওপর হামলা এবং অপহরণের ঘটনা অব্যাহত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক জন রেট বলেন, সরকারকে শুধু নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, এক হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। বিকল্প হিসেবে শুধু ওই জায়গাগুলোয় ড্রোন ওড়ানোই যথেষ্ট। এক রাতের মধ্যেই আমরা শনাক্ত করতে পারব এই লোকেরা কোথায় আছে এবং উদ্ধার অভিযান চালাতে পারব।

নাইজেরিয়ায় এ বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অন্তত এক হাজারজনকে অপহরণ করা হয়েছে। মে মাসে, সশস্ত্র ব্যক্তিরা ওয়ো রাজ্যের তিনটি স্কুলে হামলা চালিয়ে ৩৯ জন ছাত্র এবং সাতজন শিক্ষককে অপহরণ করে। সূত্র: সিজিটিএন

থিওটোনিয়াস/অমিয়/

ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি
ছবি: ইতালির রোমের পিয়াজ্জা ভেনেজিয়াতে অবস্থিত একটি পানির ফোয়ারায় এক ব্যক্তি নিজেকে শীতল করছেন। ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তীব্র দাবদাহ বা হিটওয়েভ বয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি দেশে তাপমাত্রাজনিত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা রবিবার (২১ জুন) জানায়, গ্রীষ্মের প্রথম দাবদাহ ইবেরিয়ান উপদ্বীপ এবং বালেয়ারিক দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়েছে, যা আগামী ২৫ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে।

গতকাল রবিবার স্পেনের অনেক অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। 

আবহাওয়া সংস্থাটি সতর্ক করে বলেছে যে, দুপুরের দিকে ঘরের বাইরে কাজকর্ম করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্তদের জন্য। এছাড়া তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় দাবানলের ঝুঁকিও বাড়ছে।

এদিকে ফ্রান্সে কর্তৃপক্ষ রবিবার প্যারিস এবং আরও ৩৪টি বিভাগের জন্য সর্বোচ্চ স্তরের ‘রেড হিট অ্যালার্ট’ জারি করেছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই সতর্কতা মূল ফ্রান্সের এক-তৃতীয়াংশের বেশি এলাকা জুড়ে কার্যকর রয়েছে এবং ২২ জুন কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঝুঁকিতে থাকা যাত্রীদের দাবদাহের পিক আওয়ারে ট্রেন ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।

ইতালির আবহাওয়ার তথ্যে দেখা গেছে, রবিবার অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এর আগে তীব্র গরমের কারণে ১৯ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তুরিন এবং ফ্লোরেন্সসহ পাঁচটি শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল। দাবদাহের তীব্রতা বেড়ে যাওয়ায় ২১ জুনের মধ্যে মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতার আওতাধীন শহরের সংখ্যা বাড়িয়ে আটটিতে উন্নীত করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে দক্ষিণ ও পশ্চিম ইউরোপের একটি বড় অংশ জুড়ে এই অস্বাভাবিক গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সূত্র: সিজিটিএন

তামান্না রুপা/অমিয়/

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:০৬ পিএম
১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। সোমবার (২২ জুন) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ওশকোশ ডিফেন্সও রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যানবাহন তৈরি করে।

এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্বের কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এ সব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১০টি মার্কিন প্রতিষ্ঠান

ওশকোশ ডিফেন্স (Oshkosh Defense), অ্যাভিওক্স (Aveox, Inc.), রেড ক্যাট হোল্ডিংস (Red Cat Holdings, Inc.), টেল ড্রোনস (Teal Drones, Inc.), ইমসার (IMSAR), জাইয়া রোবোটিক্স (Jaia Robotics, Inc.), বল অ্যারোস্পেস অ্যান্ড টেকনোলজিস কর্পোরেশন (Ball Aerospace & Technologies Corp.), এল৩ হ্যারিস মেরিটাইম সার্ভিসেস (L3Harris Maritime Services, Inc.), এমপি মেটেরিয়ালস কর্পোরেশন (MP Materials Corp.), ইউএসএ রেয়ার আর্থ (USA Rare Earth, Inc.)

কার্যকর হবে যেসব নিষেধাজ্ঞা

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে তালিকাভুক্ত এই ১০টি মার্কিন প্রতিষ্ঠানের কাছে কোনো প্রকার দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য বা প্রযুক্তি রপ্তানি করা যাবে না।

একই সাথে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বের যেকোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানও চীনে উৎপাদিত এই ধরণের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য উক্ত মার্কিন কোম্পানিগুলোর কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করে চলমান থাকা সমস্ত রপ্তানি কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে বিরল খনিজ এবং প্রতিরক্ষা খাতের মার্কিন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চীনের এই নিষেধাজ্ঞা মূলত ওয়াশিংটনের টেক-নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেইজিংয়ের একটি বড় ধরণের পাল্টা জবাব। এর ফলে দুই পরাশক্তির মধ্যকার চলমান প্রযুক্তি ও বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নিতে পারে।

চীনের এমন পদক্ষেপকে দুই দেশের চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আমান/

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:১৯ এএম
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা
২১ জুন, ২০২৬: কলম্বিয়ার বারানকুইলায় নির্বাচনি ফলাফলের পর বুলেট-প্রুফ কাঁচের আড়াল থেকে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট প্রার্থী আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা। ছবি: এএফপি

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তন এনে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থি নেতা আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা। বামপন্থি গুস্তাভো পেত্রোর স্থলাভিষিক্ত হয়ে তিনি দেশটির শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন।

পেশায় হাইপ্রোফাইল আইনজীবী এবং কট্টর ডানপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত এসপ্রিয়েলা। রাজনীতিতে আসার আগে তিনি কলম্বিয়ার বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ব্যক্তিদের হয়ে আইনি লড়াই করে ব্যাপক পরিচিতি পান। রাজনীতিতে তিনি মূলত সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের কট্টরপন্থি আদর্শের অনুসারী।

নির্বাচনি প্রচারণায় এসপ্রিয়েলা মূলত আইনশৃঙ্খলা বজায় রাখা, দেশের ধসে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং সমাজতান্ত্রিক নীতি থেকে কলম্বিয়াকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

পূর্ববর্তী বামপন্থি সরকারের আমলের অপরাধ হার এবং অর্থনৈতিক স্থবিরতায় ক্ষুব্ধ কলম্বিয়ার সাধারণ ভোটাররা তার এই কট্টর ডানপন্থি ও ব্যবসাবান্ধব নীতিকে বেছে নিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এসপ্রিয়েলার সামনে এখন বড় চ্যালেঞ্জ। দেশের অভ্যন্তরীণ অপরাধ চক্র ও মাদক চোরাকারবারীদের দমন করার পাশাপাশি, বিভক্ত কলম্বিয়ান সমাজকে এক সুতোয় গাঁথাই হবে তার প্রশাসনের প্রধান কাজ। 

বিশ্লেষকদের মতে, এসপ্রিয়েলার এই জয় লাতিন আমেরিকার রাজনীতিতে ডানপন্থিদের পুনরুত্থানের একটি বড় সংকেত। সূত্র: দ্য হিন্দু

আজহার/