ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানের জেসি-১০ নাকি ভারতের রাফাল, কোনটা এগিয়ে?

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট: ১০ মে ২০২৫, ১১:৩১ এএম
পাকিস্তানের জেসি-১০ নাকি ভারতের রাফাল, কোনটা এগিয়ে?
উপর থেকে চীনের তৈরি ইলেকট্রনিক জে-১০ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ফরাসি প্রযুক্তিতে তৈরি রাফাল যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

চলমান সংঘাতে ফ্রান্সের তৈরি ভারতীয় যুদ্ধবিমান রাফালের বিরুদ্ধে চীনা জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। খোদ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন পাকিস্তানের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দাবি করে, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি সুখই-৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার (৮ মে) চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানান দুই মার্কিন কর্মকর্তা। বিষয়টি চীনের উন্নত যুদ্ধবিমানের পারদর্শিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

আরেকদিকে, পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রয়টার্সের মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে একই বিমানের তালিকা প্রকাশ করেন। 

কে এগিয়ে পাকিস্তানের চীনা জে-১০ যুদ্ধবিমান নাকি ভারতের হাতে থাকা ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান?

রাফাল এবং জে-১০, দুটিই ৪.৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানের শীর্ষ সারির। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি পাকিস্তান সত্যিই কোনো রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে থাকে, তাহলে এটি হবে অত্যাধুনিক ফরাসি প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম ব্যর্থতার গল্প।

যুদ্ধ অভিযানের সময় এখন পর্যন্ত কোনো রাফাল কখনও হারিয়ে যায়নি। সেক্ষেত্রে যদি এই বিষয়টি এখন নিশ্চিত করা হয়, তবে রাফাল যুদ্ধ বিমানের ওপর ভরসা করে ভারত একটি বড় ধাক্কা খেল।

গত মাসেই, ভারত ও ফ্রান্স ২৬টি রাফাল-এম, যুদ্ধবিমানের নৌ-ভার্সন কেনার জন্য ৬৩ হাজার কোটি টাকার (প্রায় ৭.৫ বিলিয়ন ডলার) একটি চুক্তি স্বাক্ষর করে।

এদিকে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় রাফাল জেট বিমানের ওপর জে-১০ ফাইটারদের ‘সাফল্য’ উদ্‌যাপন করছেন চীনারা।

পাকিস্তান দাবি করেছে, তারা চীনা জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই দাবি এখনো প্রমাণিত না হলেও, চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া এবং সামরিক ব্লগাররা এটিকে সমর্থন করেছেন।

একই তথ্য চীনা সংবাদ সংস্থা এবং ব্লগিং সাইট সোহুতেও গ্রহণ করা হয়, যেখানে চীনা সামরিক ব্লগার এবং নেটিজেনেরা ভারতের রাফাল ভূপাতিত করার অভিযোগ নিয়ে আলোচনা করেন। 

এরকম একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান চীনের ইলেকট্রনিক যুদ্ধবিমান ব্যবহার করে ছয়টি রাফাল ভূপাতিত করেছে। এক্ষেত্রে প্রথমে তারা সেগুলোকে নিষ্ক্রিয় করে এবং তারপর আরেকটি বিমান দিয়ে হামলা চালায়।

এদিকে, আরেকটি প্রতিবেদনে এটিকে ‘কয়েক দশকের মধ্যে ভারতের সবচেয়ে গুরুতর বিমান ক্ষতি’ হিসেবে বর্ণনা করা হয়। 

চীন ইনস্টিটিউট অফ মডার্ন ইন্টারন্যাশনাল রিলেশনসের অ্যাকাডেমিক কমিটির ডেপুটি সেক্রেটারি-জেনারেল হু শিশেং বলেন, ‘ভারত আরও উন্নত আমেরিকান ফাইটার, যেমন আমেরিকান এফ-৩৫ কেনার বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে, অথবা ষষ্ঠ প্রজন্মের ফাইটারগুলোতে গবেষণা ও উন্নয়ন বিনিয়োগ বাড়াতে পারে।’ 

পাকিস্তান বিমান বাহিনীর জে-১০সিপি (ভায়া এক্স)

পাকিস্তানের হাতে চীনা জে-১০সিপি-এর ভারতীয় রাফালের চেয়ে দীর্ঘ শনাক্তকরণ পরিসর রয়েছে, পাশাপাশি অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতাও রয়েছে।

এটি মূলত এর উন্নত RBE2 AESA রাডারের কারণে সম্ভব হয়, যার শনাক্তকরণ পরিসীমা ২০০-২৪০ কিলোমিটারের বেশি বলে জানা গেছে। বিপরীতে J-10CP এর পরিসীমা প্রায় ১২০ থেকে ২০০ কিলোমিটার।

চীনা ব্লগাররা PL-15E ক্ষেপণাস্ত্রের পাল্লার দিকেও ইঙ্গিত করেন, যা PAF J-10CP দ্বারা IAF যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়।

এতে বলা হয়, ‘PL-15E এর পাল্লা ১৫০ কিলোমিটার। J-10CE এর সক্রিয় ফেজড অ্যারে রাডারের সাহায্যে, এটি BVR যুদ্ধে ভারতের রাফাল এবং Su-30MKI এর মতো উন্নত যোদ্ধাদের লক এবং গুলি করে নামাতে পারে।’

এর আগে, চীনা গণমাধ্যম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবিকে সমর্থন করে জানায়, J-10C যুদ্ধবিমানগুলো রাফালের রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় সফলভাবে হস্তক্ষেপ করে, যার ফলে বিমানটি তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং ২৯ এপ্রিল শ্রীনগরে অবতরণ করতে বাধ্য হয়। যদিও ঘটনাটি এখনও যাচাই করা হয়নি।

চীন পাকিস্তানকে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করে। তাই এই দাবিগুলো মোটেও অবাক করার মতো নয়। ভারতীয় বিশেষজ্ঞরা বারবার উল্লেখ করেন যে, পাকিস্তান কেবল রাফাল মোকাবেলা করার জন্য J-10C সংগ্রহ করেছে।

জে-১০ যুদ্ধবিমান ও পশ্চিমা প্রযুক্তির রাফাল যুদ্ধবিমানের মধ্যকার এই টক্কর বিশেষ পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় সামরিক শক্তি। কেননা সম্ভাব্য তাইওয়ান সংঘাত বা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের সক্ষমতা যাচাইয়ের জন্য এই পর্যবেক্ষণ কাজে লাগতে পারে। সূত্র: রয়টার্স, সিএনএন এবং দ্য ইউর এশিয়ান টাইমস

সুলতানা দিনা/অমিয়/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/