ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ মালয়েশিয়ায় ‘হালাল’ পণ্য রপ্তানির অপার সম্ভাবনা কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা

যুক্তরাষ্ট্রের কাছে বাংকার ব্লাস্টার চায় ইসরায়েল

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:৪৫ এএম
যুক্তরাষ্ট্রের কাছে বাংকার ব্লাস্টার চায় ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত ষষ্ট দিনে গড়াল। কিন্তু ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাটি এখনো অক্ষত রয়েছে। ইসরায়েল সেটি ধ্বংস করতে চায়। এ জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) বাঙ্কারবিধ্বংসী বোমা চাচ্ছে তেল আবিব। এটি শুধু বি-২ বোমারু বিমান বহন করতে পারে। ১৪ হাজার কেজির বোমাটি ২০০ ফুট পাথর ভেদ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের হাতে এমন শক্তি নেই। যুক্তরাষ্ট্র ছাড়া ফোর্দো ধ্বংস সম্ভব নয়।

গতকাল মঙ্গলবারও ইরান মধ্য ইসরায়েলে হামলা চালায়। এটা ছিল ইসরায়েলি হামলার জবাব। এর আগে ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করেছিল। কিন্তু পাহাড়ের গভীরে থাকা ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে তারা আঘাত হানতে পারেনি। এই প্ল্যান্ট বিমান হামলা প্রতিরোধের জন্য বিশেষভাবে তৈরি। বিশেষজ্ঞদের মতে, একমাত্র এমওপি বোমা, যার ওজন ১৪ হাজার কেজি। যেটা ২০০ ফুট পাথর ভেদ করতে পারে- সেই স্থাপনায় ক্ষতি করতে পারে। ইসরায়েলের কাছে এই বোমা নেই। তবে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার জন্য চাপ দিচ্ছে।

এমওপির ডিজাইন ও ক্ষমতা
বোয়িং কোম্পানি এই বোমাটি তৈরি করেছে। এর গায়ে রয়েছে উচ্চশক্তির ইস্পাত খাদ। এটি প্রায় ২ হাজার ৪০০ কেজির শক্তিশালী বিস্ফোরক বহন করে। এতে রয়েছে বিলম্বিত বিস্ফোরণব্যবস্থা, যেটা বোমাকে টার্গেটের গভীরে ঢুকেই বিস্ফোরিত হতে সাহায্য করে। এর ফলে ভেতরের কাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হয়।

কাজ করার পদ্ধতি
এমওপি পরিচালিত হয় জিপিএস ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (আইএনএস) দিয়ে। এর মাধ্যমে এটি উচ্চ নির্ভুলতায় টার্গেটের ঠিক কয়েক মিটারের ভেতরে আঘাত হানতে পারে। কঠিন পরিস্থিতিতেও এর দিকভ্রষ্ট হওয়ার আশঙ্কা কম। এই বোমা প্রায় ২০০ ফুট (প্রায় ৬০ মিটার) পর্যন্ত শক্ত মাটি ও কংক্রিট ভেদ করতে সক্ষম। পুরোনো অস্ত্রগুলোর তুলনায় এটা বহুগুণ বেশি কার্যকর।

মোতায়েনের পদ্ধতি
মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমানই একমাত্র প্ল্যাটফর্ম, যেটা এই এমওপি বহন ও মোতায়েন করতে পারে। প্রতিটি বি-২ বিমান দুটি এমওপি বোমা নিয়ে উড়তে পারে। ভবিষ্যতে আসছে আরও একটি বিমান ‘বি-২১ রেইডার’। এটা এখনো নির্মাণাধীন। ভবিষ্যতের মিশনে এই বোমা বহনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

উন্নয়ন ও পরীক্ষা
২০০০ সালের গোড়ার দিকে লকহিড মার্টিন ও নর্থরপ গ্রুম্যান প্রথম এই বোমা তৈরির উদ্যোগ নেয়। আর্থিক ও প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকল্পটি বন্ধ হয়। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় দেখা যায়, প্রচলিত বাঙ্কার-বোমাগুলো পর্যাপ্ত কার্যকর নয়। তখন আবার প্রকল্পটি পুনরুজ্জীবিত হয়।

২০০৪ সালে শুরু হয় প্রাথমিক পরীক্ষা। ২০০৭ সালে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস রেঞ্জে প্রথম বিস্ফোরণের পরীক্ষা হয়। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে বি-৫২ ও বি-২ বিমান থেকে পরীক্ষামূলকভাবে এই বোমা ফেলা হয়। সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে।

২০১১ সালে এটি মার্কিন বিমানবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। পরের বছর পাঁচটি অস্ত্র ফেলা হয়- তিনটি জীবন্ত ও দুটি নিষ্ক্রিয়। সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে। ওই বছর পেন্টাগনের এক গোপন প্রতিবেদনে জানানো হয়, ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এমওপি কার্যকর। এটি এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে। কোনো বিদেশি বাহিনী এই অস্ত্র ব্যবহার করতে চাইলে যুক্তরাষ্ট্রের অনুমোদন বা সরাসরি সম্পৃক্ততা লাগবে।

ইসরায়েল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে না?
কয়েকদিন ধরে ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে অন্তত একটি জায়গা এখনো অক্ষত রয়েছে। সেটি হলো ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। পাহাড়ের গভীরে অবস্থিত এই স্থাপনাটি বিমান হামলা ঠেকানোর মতো করে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, এটি ধ্বংস করতে পারবে না ইসরায়েল। কেবল যুক্তরাষ্ট্রেরই পক্ষেই সম্ভব। ইসরায়েল অতীতে গোপন অভিযান এবং টার্গেট হামলার মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে চমকে দিয়েছে। তবুও, নিউ ইয়র্ক পোস্ট বলছে, ‘ফোর্দোর প্রতিরক্ষা ভাঙার মতো অস্ত্র ইসরায়েলের হাতে আছে, এমন প্রমাণ নেই।’

ফোর্দো কী?
ফোর্দো হলো ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। এটি কোম শহর থেকে ৩০ কিলোমিটারের বেশি। তেহরান থেকে ১৬০ কিলোমিটার দূরে ফোর্দো গ্রামের কাছে একটি পাহাড়ের নিচে অবস্থিত। আগে এটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ক্ষেপণাস্ত্র ঘাঁটির অংশ ছিল।

গোপনে নির্মাণ
২০০০ সালের গোড়ায় ইরান গোপন ‘আমাদ পরিকল্পনা’র আওতায় ফোর্দো নির্মাণ শুরু করে। লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি। এটি বছরের পর বছর আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে গোপন ছিল। ২০০৯ সালে পশ্চিমা গোয়েন্দারা এটি আবিষ্কার করলে ইরান আইএইএর কাছে এটি প্রকাশ করে। তখন বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়।

ফোর্দোকে ধ্বংস করা কঠিন কেন?
ফোর্দো মাটির ৮০ থেকে ৩০০ ফুট গভীরে। ফলে সাধারণ বোমা বা ইসরায়েলি উন্নত অস্ত্র দিয়েও এটি ধ্বংস করা যায় না। এতে প্রায় ৩ হাজার আইআর-১ সেন্ট্রিফিউজ বসানো হয়েছিল, যেটা দুটি অংশে বিভক্ত। এখন এটি রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেমে সুরক্ষিত। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষক নিকোলাস কার্ল বলেন, ‘তেহরান নিশ্চিত করেছে, এই স্থাপনাটি বিমান হামলা থেকে বাঁচবে। অন্যান্য লক্ষ্যবস্তুর তুলনায় এটি অনেক বেশি কঠিন।’

পারমাণবিক কর্মসূচিতে ফোর্দোর ভূমিকা
২০১৫ সালের জেসিপিওএ চুক্তিতে ফোর্দোর সামরিক ব্যবহার বন্ধ করে শান্তিপূর্ণ গবেষণার কাজে লাগানোর কথা ছিল। কিছুদিন তা বন্ধও ছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে।

বর্তমানে সেখানে প্রায় ২ হাজার সেন্ট্রিফিউজ চালু রয়েছে। এর মধ্যে উন্নত আইআর-৬ মডেলও আছে। এগুলো ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। যেটা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের খুব কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, ফোর্দো প্রতি তিন মাসে ১৬৬ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করে। এ থেকে চারটি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। যদিও ইরানের অন্য পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে, ফোর্দো এখনো অক্ষত।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে কেলসি ডেভেনপোর্ট বলেন, ‘ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ফোর্দোর মতো স্থাপনাকে ধ্বংস করা সম্ভব নয়।’ সূত্র: এনডিটিভি

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:০৬ পিএম
১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। সোমবার (২২ জুন) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ওশকোশ ডিফেন্সও রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যানবাহন তৈরি করে।

এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্বের কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এ সব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১০টি মার্কিন প্রতিষ্ঠান

ওশকোশ ডিফেন্স (Oshkosh Defense), অ্যাভিওক্স (Aveox, Inc.), রেড ক্যাট হোল্ডিংস (Red Cat Holdings, Inc.), টেল ড্রোনস (Teal Drones, Inc.), ইমসার (IMSAR), জাইয়া রোবোটিক্স (Jaia Robotics, Inc.), বল অ্যারোস্পেস অ্যান্ড টেকনোলজিস কর্পোরেশন (Ball Aerospace & Technologies Corp.), এল৩ হ্যারিস মেরিটাইম সার্ভিসেস (L3Harris Maritime Services, Inc.), এমপি মেটেরিয়ালস কর্পোরেশন (MP Materials Corp.), ইউএসএ রেয়ার আর্থ (USA Rare Earth, Inc.)

কার্যকর হবে যেসব নিষেধাজ্ঞা

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে তালিকাভুক্ত এই ১০টি মার্কিন প্রতিষ্ঠানের কাছে কোনো প্রকার দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য বা প্রযুক্তি রপ্তানি করা যাবে না।

একই সাথে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বের যেকোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানও চীনে উৎপাদিত এই ধরণের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য উক্ত মার্কিন কোম্পানিগুলোর কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করে চলমান থাকা সমস্ত রপ্তানি কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে বিরল খনিজ এবং প্রতিরক্ষা খাতের মার্কিন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চীনের এই নিষেধাজ্ঞা মূলত ওয়াশিংটনের টেক-নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেইজিংয়ের একটি বড় ধরণের পাল্টা জবাব। এর ফলে দুই পরাশক্তির মধ্যকার চলমান প্রযুক্তি ও বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নিতে পারে।

চীনের এমন পদক্ষেপকে দুই দেশের চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আমান/

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:১৯ এএম
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা
২১ জুন, ২০২৬: কলম্বিয়ার বারানকুইলায় নির্বাচনি ফলাফলের পর বুলেট-প্রুফ কাঁচের আড়াল থেকে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট প্রার্থী আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা। ছবি: এএফপি

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তন এনে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থি নেতা আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা। বামপন্থি গুস্তাভো পেত্রোর স্থলাভিষিক্ত হয়ে তিনি দেশটির শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন।

পেশায় হাইপ্রোফাইল আইনজীবী এবং কট্টর ডানপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত এসপ্রিয়েলা। রাজনীতিতে আসার আগে তিনি কলম্বিয়ার বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ব্যক্তিদের হয়ে আইনি লড়াই করে ব্যাপক পরিচিতি পান। রাজনীতিতে তিনি মূলত সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের কট্টরপন্থি আদর্শের অনুসারী।

নির্বাচনি প্রচারণায় এসপ্রিয়েলা মূলত আইনশৃঙ্খলা বজায় রাখা, দেশের ধসে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং সমাজতান্ত্রিক নীতি থেকে কলম্বিয়াকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

পূর্ববর্তী বামপন্থি সরকারের আমলের অপরাধ হার এবং অর্থনৈতিক স্থবিরতায় ক্ষুব্ধ কলম্বিয়ার সাধারণ ভোটাররা তার এই কট্টর ডানপন্থি ও ব্যবসাবান্ধব নীতিকে বেছে নিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এসপ্রিয়েলার সামনে এখন বড় চ্যালেঞ্জ। দেশের অভ্যন্তরীণ অপরাধ চক্র ও মাদক চোরাকারবারীদের দমন করার পাশাপাশি, বিভক্ত কলম্বিয়ান সমাজকে এক সুতোয় গাঁথাই হবে তার প্রশাসনের প্রধান কাজ। 

বিশ্লেষকদের মতে, এসপ্রিয়েলার এই জয় লাতিন আমেরিকার রাজনীতিতে ডানপন্থিদের পুনরুত্থানের একটি বড় সংকেত। সূত্র: দ্য হিন্দু

আজহার/

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:১২ এএম
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেয়তে প্রদেশের তাকলোবান শহরের একটি হাই স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে তাকলোবান শহরের সান জোসে ন্যাশনাল হাই স্কুলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দ্বিতীয় আরেকজন সন্দেহভাজন এখনো পলাতক।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ঘটনা নিয়ে কোনো ধরনের যাচাই না করা তথ্য বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে।

ফিলিপাইনে সাধারণত স্কুল শুটিংয়ের মতো ঘটনা বিরল। এর আগে ২০২২ সালের জুলাইয়ে দেশটির কুইজন সিটির আতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির ল স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে এক বন্দুকধারীর হামলায় ল্যামিটান সিটির সাবেক মেয়র রোজ ফুরিগেসহ তিনজন নিহত হয়েছিলেন।সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৩ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:২৯ এএম
লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ
ছবি: সংগৃহীত

লেবাননে যেকোনো হুমকি নির্মূল করতে ইসরায়েলি সৈন্যরা কোনো বাধা ছাড়াই ব্যবস্থা নিতে পারবে। রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম রয়টার্সকে এ কথা বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

তিনি বলেন, ইসরায়েল যাকে একটি নিরাপত্তা অঞ্চল বলে অভিহিত করে, সেখানে সৈন্যরা অবস্থান করছে। যা দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, কয়েক মাস ধরে বাড়তে থাকা সহিংসতার পর শুক্রবার ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, দক্ষিণ লেবাননে তাদের সৈন্যদের লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীটির ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এ হামলা চালানো হয়েছে।

এক ইসরায়েলি কর্মকর্তার বর্ণনা অনুযায়ী 'হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে' হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে, ততক্ষণ দলটি এতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবাধ চলাচলের অধিকার নেই এবং হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়নি।

থিওটোনিয়াস/অমিয়/

পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:১৬ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:২৪ এএম
পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পার্টির প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নামের কাছে নেতৃত্ব হারানোর শঙ্কায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যেকোনো মুহূর্তে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্টারমারের ঘনিষ্ঠ মিত্রদের মতে, তিনি খুব শিগগিরই ক্ষমতা হস্তান্তরের একটি সময়সীমা ঘোষণা করতে পারেন। এটি হলে গত এক দশকের মধ্যে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

গত সপ্তাহে অ্যান্ডি বার্নাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টারমার গত কয়েকদিন ধরে তার অবস্থান এবং বার্নামের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, অভিবাসন ও জ্বালানি নীতিতে ব্যর্থতার কারণে স্টারমার পদত্যাগ করবেন। ২০২৪ সালে লেবার পার্টিকে এক বিশাল নির্বাচনি জয় এনে দেওয়ার মাত্র দুই বছরের মাথায় স্টারমারের এই পরিণতি এক নাটকীয় পরিবর্তন। একের পর এক নীতিগত ভুল এবং জনপ্রিয়তার ধসের কারণে মে মাসের স্থানীয় নির্বাচনে বড় পরাজয়ের পর দলের প্রায় এক-চতুর্থাংশ এমপি তার পদত্যাগ দাবি করেন।

বার্নামের এই উত্থান এবং স্টারমারের সম্ভাব্য বিদায় যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

লেবার পার্টির ভেতরে এখন আলোচনা চলছে যে, বার্নাম কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হবেন, নাকি দলের ভেতরে অন্য কেউ তাকে চ্যালেঞ্জ জানাবে।

তবে অধিকাংশ লেবার এমপির ধারণা, আগামী ২০২৯ সালের সাধারণ নির্বাচনে নাইজেল ফারাজের ‘রিফর্ম ইউকে’ পার্টিকে ঠেকাতে বার্নামই তাদের একমাত্র ভরসা। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/