ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি

ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে নানা উদ্যোগ

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০৪ পিএম
ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে নানা উদ্যোগ
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মহল। এই আলোচনায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখছে বলে জানা গেছে। এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে অগ্রগতি অর্জন করা।

সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (২০ জুন) ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। জার্মান কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, প্রথমে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে জেনেভায় জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক করবেন তারা।

যুদ্ধ থামানো এবং পারমাণবিক উত্তেজনা হ্রাসের জন্য একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে জেনেভা আলোচনার মধ্য দিয়ে। তবে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর সদিচ্ছা ও বাস্তব সিদ্ধান্তের ওপর।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আল-জাজিরা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে নিরাপত্তা পরিষদ।

জানা গেছে, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো আলোচনায় থাকছে না। তবে কাতার ও ওমানের মাধ্যমে ‘ব্যাক চ্যানেল’ বা গোপন সংলাপ চালিয়ে যাচ্ছে।

এই আলোচনা মূলত ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির ভিত্তিতে নতুন একটি সমঝোতা তৈরির লক্ষ্যেই এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান। এরপর ইরান ধীরে ধীরে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়েছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এদিকে কাতার ও ওমানও এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। বিশেষ করে কাতার সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় আলোচনায় বসেছে বলে জানা গেছে। ওমানের রাজধানী মাসকাটেও কয়েকটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের অনুরোধ জানায় ইরান। দেশটির অভিযোগ, ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ এবং এতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। এই অভিযোগের ভিত্তিতে ইরান দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করছে।

ইরানের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্য চীন ও রাশিয়া। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তানও। এই তিন দেশের যৌথ সমর্থনেই দ্রুত বৈঠক আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈঠকে ইসরায়েল-ইরানের সামরিক উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে নতুন কূটনৈতিক উত্তাপ সৃষ্টি হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। এতে বিশ্বে জ্বালানি সরবরাহেও বিঘ্ন ঘটতে পারে। এ কারণেই পশ্চিমা দেশগুলো চায়, যুদ্ধ থামুক এবং কূটনীতির মাধ্যমে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি করানো হোক।

বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ‘এখন সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি আলোচনার মাধ্যমে ইরানকে রাজি করানো না যায়, তাহলে সংঘাত আরও ভয়াবহ হতে পারে।’

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তিনি এ আলোচনাকে স্বাগত জানান এবং আশা করছেন, সব পক্ষ কূটনৈতিক সমাধানের জন্য আন্তরিক হবে।

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কও মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য আলোচনার পক্ষে মত দিয়েছে। ফলে একটি আন্তর্জাতিক সহমতের ভিত্তিতে আলোচনার পথ সুগম হতে পারে।

১৩ জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের অভ্যন্তরে কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গবেষণা কেন্দ্র। ইসরায়েলের দাবি, এগুলো ইরানের আগ্রাসনের প্রস্তুতি ঘাঁটি।

প্রতিশোধ নিতে দেরি করেনি ইরান। পাল্টা জবাবে তারা শতাধিক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও শহরে আঘাত হানে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বহু মানুষ হতাহত হয়েছেন, ধ্বংস হয়েছে অসংখ্য অবকাঠামো।

এর আগেও গত ১৩ জুন এই ইস্যুতে একবার জরুরি বৈঠকে বসেছিল নিরাপত্তা পরিষদ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পরিষদটি। বরং এর পরেই সংঘাত আরও বেড়েছে। এবার ইরানের পক্ষ থেকে সরাসরি অভিযোগ আসায় এবং নতুন করে সমর্থন জুটে যাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

ইসরায়েল-ইরান দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক শক্তিধর দুটি দেশের সরাসরি সংঘর্ষে যেভাবে উচ্চ-প্রযুক্তির অস্ত্র ব্যবহৃত হচ্ছে, তা আন্তর্জাতিক পরিসরে নতুন সামরিক প্রতিযোগিতার আশঙ্কাও তৈরি করছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর আগে দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতোমধ্যে তেলের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি। বিশ্ববাজারে নিরাপত্তাহীনতা ও সরবরাহ চেইনের আশঙ্কায় বিনিয়োগকারীরা শঙ্কিত।

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এই নিরাপত্তা পরিষদের বৈঠক কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধ বিরতির কোনো প্রস্তাব আসবে, নাকি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আরও তর্ক বাড়বে-সবই নির্ভর করছে আজকের আলোচনার ফলাফলের ওপর।

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/