ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ

চীন-তাইওয়ান উত্তেজনা: তাইওয়ানের বিশাল বেসামরিক প্রতিরক্ষা মহড়া

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট: ২০ জুলাই ২০২৫, ১১:৫১ এএম
চীন-তাইওয়ান উত্তেজনা: তাইওয়ানের বিশাল বেসামরিক প্রতিরক্ষা মহড়া
ছবি: সংগৃহীত

তাইওয়ানের রাজধানী তাইপে বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রকার  স্থবির হয়ে পড়ে। সম্ভাব্য চীনের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে দ্বীপটি  এদিন তাদের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক প্রতিরক্ষা মহড়ার আয়োজন করে।

এ সময় রাজধানী তাইপে জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং কিছু এলাকায় বাসিন্দারা ঘরের ভেতরে আশ্রয় নিতে শুরু করে। তাছাড়া যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া, শহরটিতে গণ-উদ্ধার মহড়া এবং গণ-হত্যা ইভেন্টের মহড়াও অনুষ্ঠিত হয়।

তাইওয়ানের সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ মহড়ার অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে চীনের আগ্রাসন বা অনুপ্রবেশ শুরু হলে কী করতে হবে, সেসব অনুশীলন করেছে দেশটির  নাগরিকরা। সম্প্রতি দ্বীপ রাষ্ট্রটি তার প্রতিরক্ষাব্যবস্থা বেশ জোরদার করছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মহড়ার অংশ হিসেবে শহর এলাকায় বিমান হামলার সতর্কতা সংকেত বাজানো হয়। তখন, বাসিন্দারা ঘরের ভেতরে আশ্রয় নেন এবং স্থলভাগে চলমান গাড়িও থামিয়ে দেওয়া হয়। তাছাড়া, শহর দ্রুত কীভাবে ফাঁকা করতে হবে, সেটিও অনুশীলন করানো হয় নাগরিকদেরকে।

গত বছর তাইওয়ানে প্রেসিডেন্ট উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকে চীন-তাইওয়ানের পুরনো উত্তেজনা বাড়তে শুরু করে। চীন উইলিয়াম লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে আখযায়িত করে। বৃহস্পতিবারের এই মহড়ায় অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গে লাইও অংশ নিয়েছিলেন। এছাড়া,আমেরিকান ইনস্টিটিউট অফ তাইওয়ানের প্রধান রেমন্ড গ্রিনও এতে অংশ নেন। আমেরিকান ইনস্টিটিউট অফ তাইওয়ান সেখানে ডে ফ্যাক্টো দূতাবাস হিসেবে পরিচিত। 

গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন শহরে অধাঘণ্টা করে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। নির্ধারিত এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে আশ্রয় নিতে বলা হয়েছে, অন্যথায় জরিমানা করা হয়। দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ রেখে সব যানবাহন থামিয়ে চালকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। 

তাইপে শহরে স্কুল, মন্দির, সাবওয়ে স্টেশন ও মহাসড়ক থেকে গণহারে উচ্ছেদ করা হয়। একটি কৃত্রিম গণহত্যা পরিস্থিতির চর্চাও করা হয়। আহতদের উদ্ধার ও চিকিৎসা, জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। এই মহড়া নিয়ে তাইওয়ানে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর মতো সক্ষমতা গড়ে তুলতে চাইছেন।

তবে, তাইওয়ানের নাগরিকদের বড় একটি অংশ এ সম্ভাবনা নিয়ে সংশয় পোষণ করেন। তাইওয়ানের সরকারঘনিষ্ঠ একটি গবেষণা প্রতিষ্ঠান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট (আইএনডিএসআর)-এর এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি নাগরিক মনে করেন আগামী পাঁচ বছরে চীন হামলা চালাবে না।

তাইওয়ান এবং চীনের মধ্যে দ্বন্দ্ব মূলত তাইওয়ানকে কেন্দ্র করে, যেখানে চীন তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে, অন্যদিকে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। এই দ্বন্দ্ব কয়েক দশক ধরে চলে আসছে এবং এর মূলে রয়েছে চীনা গৃহযুদ্ধ ও তাইওয়ানের রাজনৈতিক ইতিহাস। 

তাইওয়ান ও চীনের মধ্যে দ্বন্দ্বের মূল বিষয়গুলো হলো:

তাইওয়ান দ্বীপটি চীন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। চীন তাইওয়ানকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে চায়। 

১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধের পর চীন প্রজাতন্ত্র (ROC), যারা তাইওয়ানে পালিয়ে গিয়েছিল, তারা তাইওয়ানকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এরপর থেকে চীন (গণপ্রজাতন্ত্রী চীন বা PRC) তাইওয়ানকে তাদের অংশ হিসেবে দাবি করে আসছে। 

তাছাড়া, চীন ‘এক চীন’ নীতিতে অটল, যার অর্থ হল বিশ্বে কেবল একটি চীন থাকবে এবং তাইওয়ান তার অংশ। তবে তাইওয়ান নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং তাদের নিজস্ব সরকার ও সামরিক বাহিনী রয়েছে। 

অন্যদিকে, তাইওয়ানকে বিশ্বের বেশ কয়েকটি দেশ স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। তবে, অনেক দেশ চীনের ‘এক চীন’ নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তাইওয়ানকে স্বীকৃতি দেয় না। 

এসব বিরোধ নিয়ে চীন প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় সামরিক মহড়া চালায়, যা তাইওয়ান ও তাদের মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। এই দ্বন্দ্বের কারণে তাইওয়ান সবসময়ই চীনের সম্ভাব্য আগ্রাসনের ঝুঁকিতে থাকে এবং তাইওয়ানকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। 

সুলতানা দিনা/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/

এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০০ পিএম
এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় চালানো ইউক্রেনের বড় ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক রাতে মোট ৩০১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (২১ জুন) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার জন্য এই ড্রোনগুলো পাঠিয়েছিল। তবে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে আকাশেই সেগুলো ধ্বংস করে দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ভূপাতিত করা ড্রোনের একটি বড় অংশ রাশিয়ার সীমান্ত অঞ্চল- বেলগোরোদ, ব্রায়ানস্ক, কুরস্ক এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো বড় ধরনের বিপর্যয় বা হতাহতের ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সীমান্ত অঞ্চলের শহরগুলোকে লক্ষ্য করে ইউক্রেন তাদের ড্রোন হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়েছে। তবে এক রাতে তিন শতাধিক ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেন এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

আজহার/অমিয়/

নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ
ছবি: সংগৃহীত

নাইজেরিয়া বনভূমি অঞ্চলে নিরাপত্তাহীনতা মোকাবিলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে জন্য অতিরিক্ত এক হাজার বনরক্ষী নিয়োগের অনুমোদন দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্গম এলাকা, যা দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী, অপহরণকারী এবং দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তা সুরক্ষিত করতে এ উদ্যোগ নেন। 

বোলা টিনুবু সংবাদমাধ্যমকে বলেন, এই বনরক্ষীরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সমন্বয়ে বনভূমি রক্ষা করবে, অপহৃতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করবে এবং প্রাথমিক উদ্ধারকারী ও জনগোষ্ঠী রক্ষাকারী হিসেবে কাজ করবে।

দেশজুড়ে জনগোষ্ঠীর ওপর হামলা এবং অপহরণের ঘটনা অব্যাহত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক জন রেট বলেন, সরকারকে শুধু নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, এক হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। বিকল্প হিসেবে শুধু ওই জায়গাগুলোয় ড্রোন ওড়ানোই যথেষ্ট। এক রাতের মধ্যেই আমরা শনাক্ত করতে পারব এই লোকেরা কোথায় আছে এবং উদ্ধার অভিযান চালাতে পারব।

নাইজেরিয়ায় এ বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অন্তত এক হাজারজনকে অপহরণ করা হয়েছে। মে মাসে, সশস্ত্র ব্যক্তিরা ওয়ো রাজ্যের তিনটি স্কুলে হামলা চালিয়ে ৩৯ জন ছাত্র এবং সাতজন শিক্ষককে অপহরণ করে। সূত্র: সিজিটিএন

থিওটোনিয়াস/অমিয়/