ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ মালয়েশিয়ায় ‘হালাল’ পণ্য রপ্তানির অপার সম্ভাবনা কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা

ভেনেজুয়েলায় সিআইএ অভিযান অনুমোদন দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ মাদুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম
ভেনেজুয়েলায় সিআইএ অভিযান অনুমোদন দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ মাদুরো
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ভেনেজুয়েলায় সিআইএকে (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। তার এই পদক্ষেপকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে মার্কিন চাপ বৃদ্ধির নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবল) হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতরে সরাসরি সামরিক হামলার সম্ভাবনাও বিবেচনা করছে। এটি হলে সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন বাহিনীর নৌ–আক্রমণের পর সবচেয়ে বড় অভিযান হবে। ওই হামলাগুলোতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

ডেমোক্র্যাট নেতারা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইনবিরোধী ও বেআইনি হত্যাকাণ্ড বলে কঠোর সমালোচনা করেছেন।

এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি এক ভাষণে বলেন, ক্যারিবিয়ানে যুদ্ধ নয়, সরকার পরিবর্তনের ষড়যন্ত্র নয়, সিআইএ–নেতৃত্বাধীন ক্যু দেতা নয়।

মাদুরো জানান, যুক্তরাষ্ট্র যে যুদ্ধজাহাজ মোতায়েন করে ‘অ্যান্টি–ড্রাগ অপারেশনের’ কথা বলছে, তা আসলে ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি আগ্রাসনের প্রস্তুতি।

ট্রাম্পের বক্তব্যে নিউইয়র্ক টাইমসের আগের একটি প্রতিবেদন সত্য প্রমাণিত হয়েছে। সেখানে বলা হয়েছিল, প্রেসিডেন্ট একটি গোপন নির্দেশনায় ভেনেজুয়েলায় সিআইএ অভিযান অনুমোদন করেছেন।

প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ভূমি পর্যবেক্ষণ করছি- যা স্থল অভিযানের ইঙ্গিত দেয়। তবে তিনি প্রশ্নের জবাবে জানাননি, সিআইএ কি মাদুরোকে সরাসরি টার্গেট করার ক্ষমতা পেয়েছে কি না। শুধু বলেন, “ভেনেজুয়েলা এখন চাপ অনুভব করছে।”

ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে বন্দি, মানসিক রোগী ও মাদক পাচারকারী পাঠাচ্ছে— যদিও এসব দাবির কোনো প্রমাণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, এসব মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্র এখন ‘মাদকচক্রের সঙ্গে সশস্ত্র সংঘাতে’ রয়েছে— যা সামরিক পদক্ষেপের আইনি যুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উভয় দলেরই সদস্যরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট কার্যত কংগ্রেসের অনুমতি ছাড়াই যুদ্ধ শুরু করছেন।

সেনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির ডেমোক্র্যাট সদস্য জিন শাহিন বলেন, সিআইএকে গোপন অভিযান ও প্রাণঘাতী নৌ–হামলার অনুমতি দিয়ে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে আরেকটি অঘোষিত যুদ্ধে ঠেলে দিচ্ছে। এতে নেই কোনো স্বচ্ছতা, তদারকি বা নিরাপত্তা কাঠামো।

বুধবার আরেকটি নৌ–হামলার পর প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে সামরিক মহড়া ঘোষণা করেন।

তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক মিলিশিয়াকে প্রস্তুত রাখা হবে দেশের “পর্বত, উপকূল, স্কুল, হাসপাতাল ও বাজার” রক্ষায়।

ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ‘নার্কোটেররিস্ট’ ও ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্যদের লক্ষ্য করে এসব অভিযান চালাচ্ছে। তবে হোয়াইট হাউস কোনো প্রমাণ দেখাতে পারেনি।

জাতিসংঘ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই আক্রমণগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

এছাড়া, ট্রাম্প প্রশাসন সম্প্রতি একই গ্যাংয়ের অভিযোগ ব্যবহার করে বহু ভেনেজুয়েলানকে দ্রুত নির্বাসন দিয়েছে এবং তাদের পাঠিয়েছে এল সালভাদরের কুখ্যাত কারাগারে।

ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলান নাগরিকদের অস্থায়ী বৈধ অবস্থান বাতিল করা হবে।

আগস্টে ওয়াশিংটন মাদুরোর মাথার দাম বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার ঘোষণা করে। মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এটি আসলে সরকার পতনের ষড়যন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণা ভেনেজুয়েলায় সরাসরি মার্কিন হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, যা লাতিন আমেরিকায় নতুন এক ভূরাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

মেহেদী/

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:০৬ পিএম
১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। সোমবার (২২ জুন) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ওশকোশ ডিফেন্সও রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যানবাহন তৈরি করে।

এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্বের কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এ সব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১০টি মার্কিন প্রতিষ্ঠান

ওশকোশ ডিফেন্স (Oshkosh Defense), অ্যাভিওক্স (Aveox, Inc.), রেড ক্যাট হোল্ডিংস (Red Cat Holdings, Inc.), টেল ড্রোনস (Teal Drones, Inc.), ইমসার (IMSAR), জাইয়া রোবোটিক্স (Jaia Robotics, Inc.), বল অ্যারোস্পেস অ্যান্ড টেকনোলজিস কর্পোরেশন (Ball Aerospace & Technologies Corp.), এল৩ হ্যারিস মেরিটাইম সার্ভিসেস (L3Harris Maritime Services, Inc.), এমপি মেটেরিয়ালস কর্পোরেশন (MP Materials Corp.), ইউএসএ রেয়ার আর্থ (USA Rare Earth, Inc.)

কার্যকর হবে যেসব নিষেধাজ্ঞা

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে তালিকাভুক্ত এই ১০টি মার্কিন প্রতিষ্ঠানের কাছে কোনো প্রকার দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য বা প্রযুক্তি রপ্তানি করা যাবে না।

একই সাথে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বের যেকোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানও চীনে উৎপাদিত এই ধরণের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য উক্ত মার্কিন কোম্পানিগুলোর কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করে চলমান থাকা সমস্ত রপ্তানি কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে বিরল খনিজ এবং প্রতিরক্ষা খাতের মার্কিন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চীনের এই নিষেধাজ্ঞা মূলত ওয়াশিংটনের টেক-নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেইজিংয়ের একটি বড় ধরণের পাল্টা জবাব। এর ফলে দুই পরাশক্তির মধ্যকার চলমান প্রযুক্তি ও বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নিতে পারে।

চীনের এমন পদক্ষেপকে দুই দেশের চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আমান/

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:১৯ এএম
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা
২১ জুন, ২০২৬: কলম্বিয়ার বারানকুইলায় নির্বাচনি ফলাফলের পর বুলেট-প্রুফ কাঁচের আড়াল থেকে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট প্রার্থী আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা। ছবি: এএফপি

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তন এনে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থি নেতা আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা। বামপন্থি গুস্তাভো পেত্রোর স্থলাভিষিক্ত হয়ে তিনি দেশটির শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন।

পেশায় হাইপ্রোফাইল আইনজীবী এবং কট্টর ডানপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত এসপ্রিয়েলা। রাজনীতিতে আসার আগে তিনি কলম্বিয়ার বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ব্যক্তিদের হয়ে আইনি লড়াই করে ব্যাপক পরিচিতি পান। রাজনীতিতে তিনি মূলত সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের কট্টরপন্থি আদর্শের অনুসারী।

নির্বাচনি প্রচারণায় এসপ্রিয়েলা মূলত আইনশৃঙ্খলা বজায় রাখা, দেশের ধসে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং সমাজতান্ত্রিক নীতি থেকে কলম্বিয়াকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

পূর্ববর্তী বামপন্থি সরকারের আমলের অপরাধ হার এবং অর্থনৈতিক স্থবিরতায় ক্ষুব্ধ কলম্বিয়ার সাধারণ ভোটাররা তার এই কট্টর ডানপন্থি ও ব্যবসাবান্ধব নীতিকে বেছে নিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এসপ্রিয়েলার সামনে এখন বড় চ্যালেঞ্জ। দেশের অভ্যন্তরীণ অপরাধ চক্র ও মাদক চোরাকারবারীদের দমন করার পাশাপাশি, বিভক্ত কলম্বিয়ান সমাজকে এক সুতোয় গাঁথাই হবে তার প্রশাসনের প্রধান কাজ। 

বিশ্লেষকদের মতে, এসপ্রিয়েলার এই জয় লাতিন আমেরিকার রাজনীতিতে ডানপন্থিদের পুনরুত্থানের একটি বড় সংকেত। সূত্র: দ্য হিন্দু

আজহার/

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:১২ এএম
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেয়তে প্রদেশের তাকলোবান শহরের একটি হাই স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে তাকলোবান শহরের সান জোসে ন্যাশনাল হাই স্কুলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দ্বিতীয় আরেকজন সন্দেহভাজন এখনো পলাতক।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে তাকলোবান সিটি পুলিশ।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ঘটনা নিয়ে কোনো ধরনের যাচাই না করা তথ্য বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে।

ফিলিপাইনে সাধারণত স্কুল শুটিংয়ের মতো ঘটনা বিরল। এর আগে ২০২২ সালের জুলাইয়ে দেশটির কুইজন সিটির আতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির ল স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে এক বন্দুকধারীর হামলায় ল্যামিটান সিটির সাবেক মেয়র রোজ ফুরিগেসহ তিনজন নিহত হয়েছিলেন।সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৩ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:২৯ এএম
লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ
ছবি: সংগৃহীত

লেবাননে যেকোনো হুমকি নির্মূল করতে ইসরায়েলি সৈন্যরা কোনো বাধা ছাড়াই ব্যবস্থা নিতে পারবে। রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম রয়টার্সকে এ কথা বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

তিনি বলেন, ইসরায়েল যাকে একটি নিরাপত্তা অঞ্চল বলে অভিহিত করে, সেখানে সৈন্যরা অবস্থান করছে। যা দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, কয়েক মাস ধরে বাড়তে থাকা সহিংসতার পর শুক্রবার ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, দক্ষিণ লেবাননে তাদের সৈন্যদের লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীটির ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এ হামলা চালানো হয়েছে।

এক ইসরায়েলি কর্মকর্তার বর্ণনা অনুযায়ী 'হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে' হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে, ততক্ষণ দলটি এতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবাধ চলাচলের অধিকার নেই এবং হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়নি।

থিওটোনিয়াস/অমিয়/

পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:১৬ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:২৪ এএম
পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পার্টির প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নামের কাছে নেতৃত্ব হারানোর শঙ্কায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যেকোনো মুহূর্তে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্টারমারের ঘনিষ্ঠ মিত্রদের মতে, তিনি খুব শিগগিরই ক্ষমতা হস্তান্তরের একটি সময়সীমা ঘোষণা করতে পারেন। এটি হলে গত এক দশকের মধ্যে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

গত সপ্তাহে অ্যান্ডি বার্নাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টারমার গত কয়েকদিন ধরে তার অবস্থান এবং বার্নামের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, অভিবাসন ও জ্বালানি নীতিতে ব্যর্থতার কারণে স্টারমার পদত্যাগ করবেন। ২০২৪ সালে লেবার পার্টিকে এক বিশাল নির্বাচনি জয় এনে দেওয়ার মাত্র দুই বছরের মাথায় স্টারমারের এই পরিণতি এক নাটকীয় পরিবর্তন। একের পর এক নীতিগত ভুল এবং জনপ্রিয়তার ধসের কারণে মে মাসের স্থানীয় নির্বাচনে বড় পরাজয়ের পর দলের প্রায় এক-চতুর্থাংশ এমপি তার পদত্যাগ দাবি করেন।

বার্নামের এই উত্থান এবং স্টারমারের সম্ভাব্য বিদায় যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

লেবার পার্টির ভেতরে এখন আলোচনা চলছে যে, বার্নাম কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হবেন, নাকি দলের ভেতরে অন্য কেউ তাকে চ্যালেঞ্জ জানাবে।

তবে অধিকাংশ লেবার এমপির ধারণা, আগামী ২০২৯ সালের সাধারণ নির্বাচনে নাইজেল ফারাজের ‘রিফর্ম ইউকে’ পার্টিকে ঠেকাতে বার্নামই তাদের একমাত্র ভরসা। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/