ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ

দুবাই এয়ার শো’তে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
দুবাই এয়ার শো’তে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
তেজাস জেট বিধ্বস্ত হয়ে আগুনে ভস্মীভূত। পাইলট ঘটনাস্থলেই নিহত, দুবাই এয়ার শো থেকে প্রাপ্ত দৃশ্য। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার দুপুরে দুবাই এয়ার শো’তে ফ্লাইং প্রদর্শনীর সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দর্শকদের চোখের সামনেই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

এক বিবৃতিতে আইএএফ বলেছে, ‘‘আজ দুবাই এয়ার শোতে আকাশপথে কসরত দেখানোর সময় আইএএফ-এর একটি তেজাস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট মারাত্মক আহত হন এবং মৃত্যুবরণ করেন। ভারতীয় বিমান বাহিনী এই প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছে এবং এই শোকের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’’

প্রত্যক্ষদর্শী এবং এনডিটিভির পাওয়া ভিডিও অনুযায়ী, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হাল) নির্মিত এই এক আসনের লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) স্থানীয় সময় দুপুর ২:১০ নাগাদ বিধ্বস্ত হয়।

সূত্র অনুযায়ী, পাইলট ‘নেগেটিভ জি-ফোর্স’ মোড় থেকে বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছিলেন। নেগেটিভ জি-ফোর্স হলো এমন একটি শক্তি যা মধ্যাকর্ষণের বিপরীত দিকে অনুভূত হয়। তেজাস নেগেটিভ জি কসরত করতে সক্ষম, যা এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 

ভিডিওতে দেখা গেছে যে যুদ্ধবিমানটি সোজা নিচের দিকে পড়ে যাচ্ছিল (ফ্রি ফল) এবং এটি ভেসে থাকেনি (গ্লাইড করেনি),  সম্ভবত নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ব্যর্থতার কারণেই এমনটি ঘটেছে।

দ্বিবার্ষিক দুবাই এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে, যা বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম। এই সপ্তাহে ইভেন্টটিতে এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ের বহু বিলিয়ন ডলারের বিমানের অর্ডার সহ বড় বড় ঘোষণা দেখা গেছে।

এই ঘটনাটি দুই বছরেরও কম সময়ের মধ্যে তেজাস বিমানের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমিরে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে এটিই ছিল বিমানটির প্রথম দুর্ঘটনা। সেই ঘটনায় পাইলট নিরাপদে ইজেক্ট করতে (বেরিয়ে আসতে) সক্ষম হয়েছিলেন।

তেজাস একটি ৪.৫ প্রজন্মের মাল্টি-রোল (বহুমুখী) যুদ্ধবিমান, যা আকাশ প্রতিরক্ষা মিশন, আক্রমণাত্মক বিমান সহায়তা এবং ক্লোজ-কমব্যাট অপারেশন পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। এটি তার শ্রেণির সবচেয়ে হালকা এবং ছোট যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত।

এই জেটের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর মার্টিন-বেকার জিরো-জিরো ইজেকশন সিট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পাইলটরা শূন্য উচ্চতা এবং শূন্য গতিতেও—যেমন টেক-অফ, ল্যান্ডিং বা কম উচ্চতায় কসরতের সময়—নিরাপদে বেরিয়ে আসতে পারেন। 

এয়ার শো’তে উপস্থিত দর্শকরা রানওয়ের কাছাকাছি থেকে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন। ভিডিওগুলোতে দেখা গেছে, তেজাস একটি প্রদর্শনী রুটিনে উড়ছিল, তারপর হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নেমে আসে। কয়েক সেকেন্ড পরেই কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়, যা দর্শকদের মধ্যে আতঙ্ক এবং হুড়োহুড়ি ফেলে দেয়।

ভারতের পুরনো যুদ্ধবিমানের বহর আধুনিকীকরণ এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় তেজাস কর্মসূচি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। প্রথম তেজাস স্কোয়াড্রন, নম্বর ৪৫ ‘ফ্লাইং ড্যাগার্স’, ২০১৬ সালে আইএএফ-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

গত সেপ্টেম্বরে, ভারত সরকার আরও ৯৭টি তেজাস যুদ্ধবিমানের জন্য হাল এর সঙ্গে একটি বড় নতুন চুক্তি স্বাক্ষর করেছে, যার সরবরাহ ২০২৭ সালে শুরু হবে। 

এর আগে ভারত সরকার ২০২১ সালের একটি চুক্তির অধীনে ৮৩টি তেজাস এমকে-১এ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও সেই সরবরাহ বিলম্বিত হয়েছে। সূত্র: এনডিটিভি

মাহফুজ/

 

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

আমান/

নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ
ছবি: সংগৃহীত

নাইজেরিয়া বনভূমি অঞ্চলে নিরাপত্তাহীনতা মোকাবিলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে জন্য অতিরিক্ত এক হাজার বনরক্ষী নিয়োগের অনুমোদন দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্গম এলাকা, যা দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী, অপহরণকারী এবং দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তা সুরক্ষিত করতে এ উদ্যোগ নেন। 

বোলা টিনুবু সংবাদমাধ্যমকে বলেন, এই বনরক্ষীরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সমন্বয়ে বনভূমি রক্ষা করবে, অপহৃতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করবে এবং প্রাথমিক উদ্ধারকারী ও জনগোষ্ঠী রক্ষাকারী হিসেবে কাজ করবে।

দেশজুড়ে জনগোষ্ঠীর ওপর হামলা এবং অপহরণের ঘটনা অব্যাহত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক জন রেট বলেন, সরকারকে শুধু নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, এক হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। বিকল্প হিসেবে শুধু ওই জায়গাগুলোয় ড্রোন ওড়ানোই যথেষ্ট। এক রাতের মধ্যেই আমরা শনাক্ত করতে পারব এই লোকেরা কোথায় আছে এবং উদ্ধার অভিযান চালাতে পারব।

নাইজেরিয়ায় এ বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অন্তত এক হাজারজনকে অপহরণ করা হয়েছে। মে মাসে, সশস্ত্র ব্যক্তিরা ওয়ো রাজ্যের তিনটি স্কুলে হামলা চালিয়ে ৩৯ জন ছাত্র এবং সাতজন শিক্ষককে অপহরণ করে। সূত্র: সিজিটিএন

থিওটোনিয়াস/অমিয়/

ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি
ছবি: ইতালির রোমের পিয়াজ্জা ভেনেজিয়াতে অবস্থিত একটি পানির ফোয়ারায় এক ব্যক্তি নিজেকে শীতল করছেন। ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তীব্র দাবদাহ বা হিটওয়েভ বয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি দেশে তাপমাত্রাজনিত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা রবিবার (২১ জুন) জানায়, গ্রীষ্মের প্রথম দাবদাহ ইবেরিয়ান উপদ্বীপ এবং বালেয়ারিক দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়েছে, যা আগামী ২৫ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে।

গতকাল রবিবার স্পেনের অনেক অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। 

আবহাওয়া সংস্থাটি সতর্ক করে বলেছে যে, দুপুরের দিকে ঘরের বাইরে কাজকর্ম করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্তদের জন্য। এছাড়া তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় দাবানলের ঝুঁকিও বাড়ছে।

এদিকে ফ্রান্সে কর্তৃপক্ষ রবিবার প্যারিস এবং আরও ৩৪টি বিভাগের জন্য সর্বোচ্চ স্তরের ‘রেড হিট অ্যালার্ট’ জারি করেছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই সতর্কতা মূল ফ্রান্সের এক-তৃতীয়াংশের বেশি এলাকা জুড়ে কার্যকর রয়েছে এবং ২২ জুন কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঝুঁকিতে থাকা যাত্রীদের দাবদাহের পিক আওয়ারে ট্রেন ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।

ইতালির আবহাওয়ার তথ্যে দেখা গেছে, রবিবার অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এর আগে তীব্র গরমের কারণে ১৯ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তুরিন এবং ফ্লোরেন্সসহ পাঁচটি শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল। দাবদাহের তীব্রতা বেড়ে যাওয়ায় ২১ জুনের মধ্যে মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতার আওতাধীন শহরের সংখ্যা বাড়িয়ে আটটিতে উন্নীত করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে দক্ষিণ ও পশ্চিম ইউরোপের একটি বড় অংশ জুড়ে এই অস্বাভাবিক গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সূত্র: সিজিটিএন

তামান্না রুপা/অমিয়/