সৌদি আরব এক বছরে সর্বাধিকসংখ্যক ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়েছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিচালিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গত সোমবার সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যেখানে একজন সুদানী ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তিন সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশটি ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার আরও তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা কর্তৃপক্ষ জানিয়েছে।
এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবের নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনা নির্দেশ করছে। মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ।
এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞরা মৃত্যুদণ্ডের এই বৃদ্ধির কারণ হিসেবে সৌদি কর্তৃপক্ষের তীব্র "মাদকের বিরুদ্ধে যুদ্ধ" কে দায়ী করেছেন, যা ২০২৩ সালে ক্যাপ্টাগনের বিস্তার রোধে শুরু হয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুসারে, সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে মাদকের অন্যতম বৃহত্তম বাজার হিসাবে বিবেচনা করা হয়। প্রায় তিন বছর ধরে স্থগিতাদেশের পর, ২০২২ সালের শেষের দিকে রাজ্যটি মাদক-সম্পর্কিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড পুনরায় শুরু করে।
সুলতানা দিনা/