মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের “সব অর্থনৈতিক কেন্দ্রের” বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জাব্বারি।
আজ মঙ্গলবার জাব্বারি বলেন, “আমরা শত্রুকে জানিয়ে দিচ্ছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত করব।”
ইরানের বার্তা সংস্থা ইসনা-এর বরাতে তিনি আরও বলেন, “আমরা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং শিগগিরই তা ২০০ ডলারে পৌঁছাবে।”
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে বাণিজ্যিকভাবে লেনদেন হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে যায়। বৈশ্বিক দৈনিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ—অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল—এই সরু জলপথ দিয়ে অতিক্রম করে। সূত্র: আল জাজিরা
মাহফুজ/