সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি তুলেছেন ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ’ নামের একটি সংগঠন। সেইসঙ্গে হাসিনার প্রতীকী ‘চিতা দাহ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় চিতা তৈরি করে তাতে ভারতীয় পতাকার আদলে শাড়ি পড়ানো শেখ হাসিনার কুশপুতুল পোড়ানো হয়।
কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক জাকি সুমন ও সদস্যসচিব ডি কে সোলায়মানের নেতৃত্বে মঞ্চের সংগঠক নাসির হোসেইন, সাদমান সাকিব, সাঈদ নাসের, ফেরদৌস জিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাকি সুমন খবরের কাগজকে বলেন, ‘সারাবিশ্বের কোথাও শেখ হাসিনাকে জায়গা না দিলেও দিল্লি ঠিকই জায়গা দিয়েছে এবং অনেক নিরাপত্তার মধ্যে রেখেছে। এটা স্পষ্ট যে শেখ হাসিনা হিন্দুত্ববাদের দালাল। এজন্য আমরা প্রতীকীভাবে তার চিতাদাহ করলাম।’
আরিফ জাওয়াদ/মেহেদী/অমিয়/