ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত আইওএস ২৭-এ আসছে নতুন ফিচার কেমন ছিল রাসুল (সা.)-এর প্রিয় পোশাক রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চট্টগ্রামে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় মাদরাসায় হামলা ও দেওয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’ অস্ট্রেলিয়ায় শনাক্ত হলো সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের ৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল ৪৮ লাখ টাকা খরচ করে বিয়ে, ৯ দিন পর বিচ্ছেদ চাইলেন যুবক টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ জনের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি ইরানের সঙ্গে শান্তিচুক্তি নস্যাৎ করতে পারেন নেতানিয়াহু: মার্কিন গোয়েন্দা সংস্থা তুরস্কের হারে নকআউটে যুক্তরাষ্ট্র নওগাঁর আম আমদানি করতে চায় জাপান বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি দেশে আরও কমল স্বর্ণের দাম প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি আজ ‘লম্বা মেয়েদের’ প্রশংসা পাওয়ার দিন সাড়ে তিন ঘণ্টা পর চট্টগ্রামের পথে মেঘনা এক্সপ্রেস

কঠোর নিরাপত্তায় তদন্ত কমিটির কাজ শুরু

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
কঠোর নিরাপত্তায় তদন্ত কমিটির কাজ শুরু
সচিবালয়ে আগুন। ছবি: খবরের কাগজ

সচিবালয়ে নজিরবিহীন আগুনের ঘটনায় গঠিত আট সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনের এই বৈঠকের বিষয়ে কমিটির সদস্যরা বিস্তারিত কিছু জানাননি। 

বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জে. মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের জানিয়েছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি।

গত ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আট সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ ছুটির দিন হলেও কমিটি সচিবালয়ে গিয়ে তদন্ত কাজ শুরু করে।

যেভাবে তদন্ত কমিটির কাজ শুরু

এদিন সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির কার্যপরিধি নিয়ে আলোচনায় বসেন কমিটির সব সদস্য। এর আগে সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির সব সদস্য সচিবালয়ে প্রবেশ করেন বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বৃহস্পতিবার রাতে এক আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে সদস্যসচিব করে এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন আইজিপি বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান।

কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে আদেশে। এরপর পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে আদেশে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস্য ও কারণ উদ্ঘাটন করে এর পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা বের করতে বলা হয়েছে। তা ছাড়া ভবিষ্যতে এই জাতীয় ঘটনা প্রতিরোধে এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তায় কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।

কড়া নিরাপত্তায় সচিবালয়

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সচিবালয়ের সব প্রবেশপথেই কড়া নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের মূল প্রবেশপথ (১ নম্বর গেট) নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, পুলিশের বিশেষ শাখা এপিবিএনসহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের ভেতরে এবং বাইরে সেনা, পুলিশ, র‌্যাব সদস্য ছাড়াও সরকারের সব গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি সচিবালয়ে

তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে সচিবালয়ের ১ নম্বর প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান, তদন্ত কমিটি সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে। কিছুক্ষণ পর কমিটির সদস্যরা ৭ নম্বর ভবনের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আবার তারা স্বরাষ্ট্রে বৈঠকে বসেন। তিনি জানান, নিরাপত্তার প্রয়োজনে সকাল থেকে তদন্ত কমিটির সদস্য ছাড়া সরকারের যত উচ্চ পর্যায়ের কর্মকর্তাই হোক না কেন- কাউকেই গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

বলার মতো কিছু হয়নি, বললেন ফায়ার সার্ভিসের ডিজি

এদিকে দুপুর পৌনে ১টার দিকে তদন্ত কমিটির সদস্যসচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক সচিবালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার পথে সাংবাদিকরা তদন্তসংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। তাই এখনো বলার মতো কিছু হয়নি।’ 

আগামীকাল শনিবার কমিটির সদস্যরা আবার বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মহাপরিচালক।

বিভিন্ন বাহিনীর বিশেষজ্ঞ দলের কাজ শুরু

কী কারণে আগুন লেগেছে, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সিআইডি, র‌্যাব, পুলিশসহ এ-সংক্রান্ত একাধিক বাহিনীর বিশেষজ্ঞ দল আগুনে পোড়া জায়গাগুলো পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলও রয়েছে বলে অপর একটি সূত্র জানায়। ঘটনা তদন্ত এবং এর কারণ অনুসন্ধানে সরকারের সব বাহিনী থেকেই বিশেষজ্ঞ দল কাজ করছে। আজও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল সচিবালয়ের ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে।

ঘটনাস্থলের বর্ণনা দিলেন আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য

এদিকে বেলা ২টার দিকে সচিবালয় থেকে বাইরে আসা নিরাপত্তা বাহিনীর এক সদস্য অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ভয়াবহতার কথা এই প্রতিবেদককে বলেন। সকালে একটি বিশেষজ্ঞ দলের ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনিও সেখানে ছিলেন বলে জানান। এ প্রসঙ্গে বলেন, আগুনের তাপে অনেক জায়গায় দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। জানালার অ্যালুমিনিয়ামের ফ্রেম, কাচ এমনকি স্টিলের কিছু আলমারিও আগুনের তাপে গলে গেছে। তিনি বলেন, সচিবালয়ের বিদ্যুৎ সরবরাহের যে তারগুলো রয়েছে তা ভবন তৈরি করার সময় বা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনে সংস্কার করা হয়েছে। এই কাজগুলো সাধারণত সচিবালয়ের নিজস্ব ইলেকট্রিশিয়ানদের দিয়েই করা হয়েছে। ফলে এই তারগুলো কোথায় আছে বা কোন পথে নেওয়া হয়েছে এটা মোটামুটি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানেন। কিন্তু সমস্যা মনে হচ্ছে অন্য জায়গায়। গত সরকারের সময় সচিবালয়ের সব ভবনের মতো এই ভবনের মন্ত্রণালয় ও বিভাগগুলোতে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। তখন মন্ত্রী বা উপদেষ্টাদের কক্ষ এবং করিডরে লাইটিংয়ের যে কাজগুলো করা হয়েছে, সেই সব বাইরের ঠিকাদারদের মাধ্যমে করা হয়েছে। ফলে যখন যেখানে প্রয়োজন হয়েছে, সেখান থেকেই সংযোগ নিয়ে বা দিয়ে লাইটিংয়ের কাজগুলো করা হয়েছে। ফলে কক্ষ এবং করিডরে বিদ্যুতের পয়েন্ট যেমন বেড়েছে তেমনই জোড়া দেওয়া স্থান বা সংযোগের সংখ্যাও বেড়েছে। এসবও দুর্ঘটনার কারণ হতে পারে, যা একান্তই আমার পর্যবেক্ষণ। তদন্ত কমিটি অন্য কোনো কারণ উদ্ঘাটন করতে পারে। তবে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর। 

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:১৯ পিএম
প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

৪ দিনের চীন সফরে তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন।

এ ছাড়া ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে এক সমঝোতা চুক্তি, ২টি এক্সচেঞ্জ অব নোটসহ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মূলত শুভেচ্ছা সফরে যাচ্ছেন।

রবিউল/নাঈম/

এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১২:৫১ পিএম
এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’
ঢাকার রাস্তায় এআই ক্যামেরা। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটরে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এটিকে কারিগরি ত্রুটি বলে জানানো হলেও ডিএমপির এক কর্মকর্তা একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ইঁদুরে তার কাটায় এই অচলাবস্থা তৈরি হয়েছিল।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, এ ধরনের তথ্য সঠিক নয়। সংশ্লিষ্ট সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটরের এআই ক্যামেরাও বন্ধ করা হয়েছে। এতে অনেকে মনে করছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুই পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ ওই টেলিভিশন চ্যানেলকে জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম স্থগিতের কারণে নয়। মূলত ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কিছু কারিগরি কাজ চলাকালে ক্যামেরা সংযোগের তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটে। মেরামত ও কারিগরি ত্রুটি দূর করার পর ক্যামেরাগুলো আবারও সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলমান।

তিনি বলেন, এআই ক্যামেরা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে রাজধানীতে ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে। আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইদুরে তার কাটায় দুই দিন বন্ধ ছিল ঢাকার দুই সিগন্যালের এআই ক্যামেরা। যদিও পরে সেগুলো মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে।

থিওটোনিয়াস/

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:২০ পিএম
রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু
শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ (৫০) মারা গেছেন। 

শুক্রবার (২০ জুন) রাত ১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। পলাশ এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান।

গত শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে মক্কি মসজিদ গলির মুখের প্রধান সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলির অংশবিশেষ বের করেন। অস্ত্রোপচারের পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ঢাকা মেডিকেল থেকে গত ১৫ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

অন্তরা/

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২৬ এএম
হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ১ হাজার ১০৯ বাংলাদেশি। এ নিয়ে এখন পর্যন্ত ১৫৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি।

দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৭ হাজার ৩৭৮ জন।

এদিকে হজ পালন করতে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ২০ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৩ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২১ হাজার ৬৫২ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ১০ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৮টি, সৌদি এয়ারলাইনস ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্তরা/

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২৪ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১০:২৬ এএম
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একমাত্র সঠিক সমাধান হলো তাদের নিজ দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসন। প্রায় দশ বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য মোটেও কল্যাণকর নয় এবং রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ দাবি তুলে ধরেন। 

শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মায়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখান থেকেই খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরো জোরদারের আহ্বান জানান, যেন রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়।

নাঈম/