সকালে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধের পর এখন রমনায় প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে সকালে আন্দোলনে নামা বিদেশগামী কর্মীদের কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে বেলা ১১টা ১০ মিনিটের দিকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের।
গত বছরের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীদের ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’র ব্যানারে আন্দোলন করছেন তারা।
আন্দোলনকারীদের একজনের দাবি- এখনো রিক্রুটিং অ্যাজেন্টদের কাছ থেকে তারা টাকা ফেরত পাননি।
আরেকজন বলেন, ৫ লাখ টাকা দিয়েও আমরা মালয়েশিয়া যেতে পারিনি। বর্তমানে ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। জানুয়ারির মধ্যেই আমাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে হবে।
> কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ
অমিয়/