গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রবিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
রবিবার (২ ফেব্রুয়ারি) প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। যারা এখান থেকে চিল্লা, তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কি আমল করবে এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কি আমল করবে তার দিকনির্দেশনামূলক বয়ান করা হচ্ছে। মাওলানা আব্দুল মতিন তা বাংলায় অনুবাদ করছেন।
তিনি আরও জানান, এই বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহতমূলক কিছু কথা বলবেন। তা বাংলায় অনুবাদ করবেন মাওলানা জুবায়ের।
এর পর আনুমানিক সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
পলাশ প্রধান/অমিয়/