সৌদি আরব নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন, ব্যবসা এবং শ্রমিকদের পারিবার ভ্রমণের জন্য বাংলাদেশসহ ১৪টি দেশের এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে।
১৪ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, সুদান, ইয়েমেন ও তিউনিসিয়া।
নতুন নিয়ম অনুসারে ১৪টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ ৩০ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না।
সৌদি আরবের কর্মকর্তারা বলেন, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা-নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে।
মেহেদী/