ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
আন্তর্জাতিক তহবিল কাটছাঁট: মানবিক সংকটে রোহিঙ্গারা রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ ক্লার্ক শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি বোয়ালমারীতে আলুবোখারা চাষ করে সাড়া ফেলেছেন হাবিবুর পুঁজিবাজারে আস্থা ফেরানো অন্যতম চ্যালেঞ্জ প্যারাগুয়ে বনাম তুরস্ক ম্যাচে যে কারনে মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেখানো হলো অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপির অনেক নেতা জিতলেই নকআউটে জার্মানি গতির রাজা জর্ডান মরোক্কোর রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের ব্রাজিল ম্যাচের চেয়েও স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে মরক্কো: ওয়াহবি হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলের রাফিনহা ৯ বছরেও খোলেনি রোহিঙ্গাদের ফেরার পথ বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে সাগরিকায় ক্রিকেটের উন্মাদনা শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন ইসমাইল সাইবারিকে ছাড়িয়ে এবার ৬৪ সেকেন্ডে দ্রুততম গোল গ্যালারজারের দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত? ব্রেকে হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল যাত্রীবাহী বাস আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফায় আলজেরিয়ার অভিযোগ সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ, অস্ট্রেলিয়া জয়ী ৭ রানে নাটোরে ওড়না পেঁচিয়ে যুগলের আত্মহত্যা প্রস্তাবিত বাজেটে প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান ফেসবুকে কান্না করা সেই নয়ন পেলেন ছাত্রদলে পদ নামফলকে নিজের নাম থাকলে উদ্বোধন করব না: এমপি মমিনুল ঈশ্বরদীতে রুশ নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ: উচ্ছ্বাসে ভরা প্রবেশিকা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কুমিল্লায় চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

ইসির ভাবনায় প্রক্সি ভোট, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০২:০২ পিএম
ইসির ভাবনায় প্রক্সি ভোট, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের পরিকল্পনায় রয়েছে তিনটি পদ্ধতি- পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোট। তবে এ পর্যায়ে প্রক্সি ভোট পদ্ধতিকে সঠিক সময়ে ভোট গ্রহণের উপযুক্ত পদ্ধতি মনে করছে সংস্থাটি। এ ক্ষেত্রে বিদেশে বসবাসকারী বাংলাদেশি ভোটাররা সেখান থেকেই ইসির তৈরি করা অ্যাপে রেজিস্ট্রেশন করে তার নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে প্রক্সি ভোট দিতে পারবেন। 

গত মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য সাংবাদিকদের জানান।  এ বিষয়ে অংশীজনরা (রাজনৈতিক দল) মত দিলে আগামী সংসদ নির্বাচনেই স্বল্প পরিসরে প্রক্সি ভোট বাস্তবায়ন করতে চায় নির্বাচন কমিশন। তবে প্রক্সি পদ্ধতির ভোটে বিশ্বাস ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন উঠবে- এমনটাই মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে থাকা পোস্টাল ব্যালট পদ্ধতি অথবা অফলাইন ও অনলাইন মিক্সড পদ্ধতি বাস্তবায়নের ব্যাপারে ইসির প্রতি পরামর্শ দিয়েছেন।

প্রক্সি ভোট কী?

এই পদ্ধতিতে ভোটার তালিকায় নাম থাকা একজন প্রবাসী বাংলাদেশিকে তার এনআইডি নম্বর দিয়ে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে। বিশ্বের যেকোনো জায়গা থেকে এই রেজিস্ট্রেশন করা যাবে। এরপর কোনো দূতাবাসের সহযোগিতা ছাড়াই ইসির ডেভেলপ করা নির্ধারিত অ্যাপের মাধ্যমে বাকি তথ্য আদান-প্রদান করা হবে।

প্রবাসী যারা এ পদ্ধতিতে ভোটে দিতে চান, তারা প্রথমে ইসির নির্ধারিত ওই অ্যাপে ফেস রিকগনিশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটের আগ্রহ প্রকাশ করবেন। ওই রেজিস্ট্রেশনের সময় তার পক্ষে যিনি ভোট দেবেন, তার এনআইডি ও বিস্তারিত তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্বাচন কমিশন ভোটার তালিকার সময় জানিয়ে দেবে, কারা কারা প্রক্সি ভোট দেবেন। তাদের জন্য আলাদা ভোটার তালিকার প্রয়োজন পড়বে না।

ইসির প্রবাসী এনআইডি নিবন্ধন শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান বলেন, ‘এটা ওয়ান কাইন্ড অব পাওয়ার অব অ্যাটর্নি। যিনি প্রক্সি ভোট দেবেন, তিনি নিজেও ভোট দিতে পারবেন। প্রবাসীরা বিদেশে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তার পক্ষে একজনকে (তার নির্বাচনি এলাকার) নির্ধারণ করে দিতে পারবেন প্রক্সি ভোটার হিসেবে। এটা এমনভাবে করা হবে, যাতে এলোমেলোভাবে কেউ এটার সুযোগ না নিতে পারে।’

ইসির ভাবনায় কেন প্রক্সি ভোট

সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের এ-সংক্রান্ত কমিটির ফাইন্ডিং হচ্ছে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। কারণ প্রবাসীদের জন্য বর্তমানে যে পদ্ধতি আছে ভোট দেওয়ার অর্থাৎ পোস্টাল ব্যালট সিস্টেম, এটি অচল সিস্টেম। এই পদ্ধতিতে অতীতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। গত সংসদ নির্বাচনে দেশে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৪৩৩টি। এই পদ্ধতিতে ব্যালট ছাপানোর পর সময় থাকে ১২-১৫ দিন। অথচ সময় দরকার ৩০-৪০ দিন। ইসির কমিটি পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোট- এই তিনটির সুযোগ রেখে প্রস্তাব দিলেও প্রথম দুটি ট্রায়ালের জন্য প্রস্তাব করেছে। আর আগামী নির্বাচনের জন্য প্রক্সি ভোটকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমি বিক্রি করতে পারলে এটা কেন সম্ভব না। আরেকটি হলো অনলাইন ভোটিং। তবে অনলাইন ভোটিং তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে এটি বেশকিছু দেশে আছে। যেমন- যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, এস্তোনিয়া এবং মেক্সিকো। পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে পাইলটিং হিসেবে অনলাইন সিস্টেমে করছে। ইউএনডিপির সঙ্গেও আমরা আলোচনা করেছি। তারা বলেছে, এতে অনেকেই সফল হতে পারেনি। ফলে আগের নিয়মে তারা ফিরে গেছে।’

ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পূরণে এই উদ্যোগ নিয়েছে কমিশন। প্রচলিত আইন ও নিয়ম, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, ৩৪টি দেশের ৪৪টি মিশনের মতামত এবং সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে কমিশন প্রক্সি ভোটের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের প্রক্সি ভোটেই যেতে হবে।’

প্রক্সি ভোট বাস্তবায়নে ইসির অবস্থান তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, ‘এটিই একমাত্র পদ্ধতি ন্যূনতম সময়ের মধ্যে করা সম্ভব। কমিটি যে রোডম্যাপ সাজেস্ট করেছে এবং কমিশন গতকাল অ্যাপ্রুভ করেছে- তিনটি পদ্ধতি নিয়ে একটা ওয়ার্কশপ করা হবে এ প্রস্তাবের ওপরে। ৭-৮ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা অংশ নেবেন তাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি (এমআইএসটি), নির্বাচনব্যবস্থা সংস্কার কমিটির বিশেষজ্ঞ ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। মধ্য এপ্রিলের মধ্যে তিনটি পদ্ধতির একটি আর্কিটেকচার ডেভেলপ হয়ে গেলে তার পরই অংশীজনের সঙ্গে তারা বসবেন।’

কী বলছেন বিশ্লেষকরা?

স্থানীয় সরকার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ খবরের কাগজকে বলেন, “আমাদের দেশের মানুষ ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এমন নীতিতে বিশ্বাসী। প্রক্সি ভোটে নয়। আমি নিজেও প্রক্সি ভোট বিশ্বাস করি না। কারণ আমি একজনকে ভোট দিতে বললাম, আর সে অন্য কাউকে ভোট দিল- এটা রোধ করবেন কী করে? এতে ভোট কেনাবেচাও বাড়তে পারে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা প্রক্সি ভোটকে রাখিনি। পোস্টাল ব্যালট পদ্ধতিকে কেন তারা সহজীকরণের কথা ভাবছে না! বিশ্বের কয়েকটি দেশে সীমিত পরিসরে প্রক্সি ভোটের প্রচলন থাকলেও পুরোপুরি কার্যকর নয়। আমি মনে করি পোস্টাল ব্যালটই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। তফসিল ঘোষণার পর এক সপ্তাহ আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থায় আমি কোনো অসুবিধা দেখি না।’   

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি খবরের কাগজকে বলেন, ‘প্রক্সি ভোট বিগত কোনো কমিশনের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমি মনে করি, প্রক্সি ভোট এ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না- আমাদের বিশ্লেষণেও এমনটাই মনে হয়েছে। কারণ আমাদের দেশে এক পরিবারে বাবা, মা ও ছেলেমেয়ের পলিটিক্যাল ভাবনা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। পরিবারে কেউ কাউকে বিশ্বাসও করেন না। যাকে প্রতিনিধি হিসেবে নির্ধারণ করা হবে, তিনিই ভোট দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে। মানুষ অনলাইনে ব্যাংকিং কার্যক্রম, অর্থ লেনদেন পছন্দ করলেও ভোটের ক্ষেত্রে তা নাও হতে পারে। ইভিএমের মতো পদ্ধতি বিশ্বাস করেনি। এসব বিবেচনায় কমিশনের প্রস্তাবে আমরা চলমান পোস্টাল ব্যালট পদ্ধতিকে সহজীকরণ, অফলাইন ও অনলাইন মিক্সড পদ্ধতি এবং অনলাইন পদ্ধতির প্রস্তাব রেখেছি। যাতে প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশে থাকার পরও নিজ ভোটার এলাকার বাইরে জরুরি কাজে ভিন্ন এলাকায় অবস্থানকারীরা ভোট দিতে পারেন। ইসির উচিত হবে সংস্কার কমিশনের দেওয়া অফলাইন ও অনলাইন মিক্সড পদ্ধতির যে প্রস্তাব সেটা ভালোভাবে বিশ্লেষণ করা। একই সঙ্গে পদ্ধতিগুলো নিয়ে পাইলটিং করা।’ 

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে বসবাস করছে প্রায় ২ কোটি বাংলাদেশি। ২০১৯ সালের ১৮ নভেম্বর কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে প্রথম এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু করে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এ পর্যায়ে মাত্র ৭টি দেশে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম চললেও, গত ৮ জানুয়ারি আরও ৪০টি দেশের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২৪ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১০:২৬ এএম
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একমাত্র সঠিক সমাধান হলো তাদের নিজ দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসন। প্রায় দশ বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য মোটেও কল্যাণকর নয় এবং রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ দাবি তুলে ধরেন। 

শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মায়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখান থেকেই খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরো জোরদারের আহ্বান জানান, যেন রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়।

নাঈম/

দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩২ এএম
দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?
ছবি: সংগৃহীত

বিশ্বের বড় বড় শহরের সঙ্গে সমানতালে বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুদূষণও। তবে কখনও কখনও বৃষ্টির কারণে বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম-বেশি হয়।

শনিবার (১৯ জুন) সকাল সোয় ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে ৮৬ স্কোর নিয়ে ঢাকা আছে ১৬তম অবস্থানে। আজ ঢাকার বাতাস  ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।

বায়ুদূষণে আজকের দিনে বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৭০। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৬১। পাকিস্তানের শহর লাহোর ১৬০ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, এই শহরের স্কোর ১৫৬। ১১৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগো।

উল্লেখ্য, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অন্তরা/

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:১৫ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা
বৃষ্টি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আট বিভোগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২০ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে আকাশ বিদ্যুৎ চমকাতে পারে এবং হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নাঈম/

রাজধানীতে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৪৬ এএম
রাজধানীতে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য
ছবি: প্রতীকী

রাজধানীর পল্টনের আবাসিক হোটেল রমনায় মো. আল আমিন (৪০) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা এক তরুণীকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৯জুন) দুপুরে অচেতন অবস্থায় সৌদিপ্রবাসী আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানা হেফাজতে নিয়ে গেছে।
  
তবে পুলিশ বলছে, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই, তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চায়।হোটেল রমনার বয় (কর্মী) মোহম্মদ হানিফ বলেন, ‘আল আমিন সৌদিপ্রবাসী। তিনি শুক্রবার (গতকাল) সকালে দেশে ফিরে হোটেল রমনা আবাসিকের ৯ তলার ৯২৩ নম্বর কক্ষ ভাড়া নেন। তার সঙ্গে একজন তরুণীও ছিলেন। তার নাম সাগরিকা আক্তার। পরে আমরা জানতে পারি, সৌদি আরবে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাগরিকার সঙ্গে তার পরিচয় হয়। বিগত ছয় মাস তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। ওই তরুণী বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের সবুর শেখের মেয়ে। তিনি গাজীপুর নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী।’ 

অন্যদিকে আটক তরুণী সাগরিকা দাবি করেন, ‘আল আমিন ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। ওয়াশরুমের দরজা খোলা ছিল এবং আল আমিন মেঝেতে পড়ে ছিলেন। পরে তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে যান। পরে তারা সবাই মিলে আল আমিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।’

গতকাল রাত সোয়া ৮টার দিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘মরদেহের সুরতহাল এখনো শেষ হয়নি। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই, তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চায়। তবে সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করে দেখি, তারা কী নির্দেশনা দেন।’

ঘটনা প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘নিহত সৌদিপ্রবাসী আল আমিনের বন্ধুর বোন সাগরিকা। সাগরিকার ভাইও সৌদি আরবে থাকেন। সেখান থেকে কিছু জিনিস আল আমিনকে দিয়ে পাঠিয়েছিলেন। সেসব নিতে সাগরিকা ওই হোটেলে গিয়েছিলেন।’ তিনি বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন, আল আমিন স্ট্রোক করে মারা গেছেন।’ 

আগের পোশাকে ফিরছে পুলিশ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:২১ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:২৮ এএম
আগের পোশাকে ফিরছে পুলিশ
পুলিশের ইউনিফর্ম

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ। পোশাক আগের রঙের হলেও এবার সবার প্যান্ট হবে খাকি।

পোশাক পরিবর্তনের বিষয়ে ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, জেলাসহ অন্য ইউনিটের পুলিশের জন্য গাঢ় নীল রঙের শার্ট হবে, সব মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি। এ ছাড়া এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। অর্থাৎ তাদের পোশাক পরিবর্তন হয়নি।

অন্তর্বর্তী সরকারের সময় গত বছর ২০ জানুয়ারি আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পুলিশের সব সদস্যের জন্য নির্ধারিত হয় আয়রন (লোহা) রঙের পোশাক। গত বছর ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। তবে এই পোশাক সাত মাসও টিকল না। এই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।