ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
শুক্রবার (১৪ মার্চ) ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত একটি শোক বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।
এই শোক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
দেশের শিক্ষা, সংস্কৃতি, নারী উন্নয়ন, যোগাযোগ ও সম্প্রচারে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও জানানো হয়।
গত ১৩ মার্চ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যু হয় ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পরে ১৪ মার্চ মরহুমের প্রথম নামাজে জানাযা গ্রিন রোডে এবং ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
অমিয়/