ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে দেশের দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গেলো ৮ ঘন্টায় ১১ হাজার ৪২১ টি যানবাহন পারাপার হয়েছে এবং এর বিনিময়ে ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকাল ৪টায় পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ৮ ঘন্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়। এছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮ টি যানবাহন পারাপার হয়। এ থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়।
তিনি আরও জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিনবঙ্গমুখো যানবাহন গুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।
সুমন/সিফাত/