জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাইযোদ্ধাদের নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বুধবার (১৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ কথা জানিয়েছে তথ্য অধিদপ্তর।
‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান ছাড়াও দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে।
কর্মসূচি অনুযায়ী এদিন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করা হবে। ১৭ জুলাই স্মরণে ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল-পরা ছল’।
‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাইযোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।
তপন/পপি/