উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের স্মরণে পবিত্র কোরআন পাঠ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের কলমীলতা-ডি ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও রুয়াপের ফ্ল্যাট মালিকরা বক্তব্য রাখেন।
এ ছাড়া বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী মিঞা, সহসভাপতি কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক ফাইজুল ইসলাম, সমাজসেবক মো. জানে আলম চৌধুরী, মো. আশরাফ আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, মাইলস্টোন স্কুলের ইংলিশ মিডিয়ামের কোঅর্ডিনেটর নুসরাত জাহান, শিক্ষার্থী নাকিব মুনসিফ, ইনসাফ প্রমুখ।
সভায় বক্তারা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত যুদ্ধবিমান দুর্ঘটনার সঠিক তদন্ত ও হতাহতের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানান।
বিজ্ঞপ্তি/সালমান/