ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার
Nagad desktop

১১ হাজার ‘মিনি ডাস্টবিন’ গায়েব!

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম
১১ হাজার ‘মিনি ডাস্টবিন’ গায়েব!
খবরের কাগজ গ্রাফিকস

২০১৬ সালের কথা। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এক অনন্য পরিকল্পনা হাতে নিয়েছিল। সেটি হচ্ছে মিনি ডাস্টবিন স্থাপন প্রকল্প। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শুরু হয় ছোট আকারের ডাস্টবিন স্থাপনের কাজ। নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য নগরীর সড়ক ও ফুটপাতের পাশে স্থাপন করা হয়েছিল প্রায় ১১ হাজার ‘মিনি ডাস্টবিন’। কিন্তু চুরি, অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আজ ১০ বছর পর এসে সেই সব মিনি ডাস্টবিনের অস্তিত্ব আর নেই। একেবারে গায়েব হয়ে গেছে। 

সংশ্লিষ্টরা জানান, ঢাকার দুই সিটিতে স্থাপন করা প্রায় ১১ হাজার মিনি ডাস্টবিনের মধ্যে উত্তর সিটি এলাকায় ছিল সাড়ে ৫ হাজারের কিছু বেশি এবং বাকিগুলো ছিল দক্ষিণ সিটি এলাকায়। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ফুটপাতের পাশে বা সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে এই ডাস্টবিনগুলো বসানো হয়। কিন্তু সেগুলোর প্রায় সবই এখন হারিয়ে গেছে। নতুন করে আবারও এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। 

গত কয়েক দিন রাজধানীর মতিঝিল, আরামবাগ, গুলিস্তান, আজিমপুর, মোহাম্মদপুর, মিরপুর, আগারগাঁও, ফার্মগেট ও উত্তরা এলাকায় ঘুরে মিনি ডাস্টবিনের হদিস পাওয়া যায়নি। একসময় যেসব জায়গায় মিনি ডাস্টবিন ছিল, এখন সেসব জায়গায় চিহ্নটুকুও নেই। কোথাও কোথাও সড়কের পাশে বড় ডাস্টবিন রয়েছে। কিন্তু তারপরও রাজধানীর বিভিন্ন এলাকায় এখন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে ময়লা-আবর্জনা। 
আলাপকালে স্থানীয় একাধিক বাসিন্দা খবরের কাগজকে বলেছেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তৎকালীন এই উদ্যোগ নগরবাসীর প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু কয়েক বছরের মাথায় যথাযথ তদারকির অভাবে এসব ডাস্টবিন হারিয়ে গেছে। ডাস্টবিনগুলো থাকলে নাগরিকদের সুবিধা হতো। সবাই না ফেললেও কিছু মানুষ তো ময়লা-আবর্জনা ডাস্টবিনেই ফেলতেন। ধীরে ধীরে সবার মাঝেই সচেতনতা তৈরি হতো। দুই সিটি করপোরেশনের অবহেলায় সবই ভেস্তে গেছে।

সচেতন মহলের মতে, প্রকল্প ব্যর্থ হওয়ার প্রধান কারণ জনসচেতনতার অভাব। প্রচারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়নি। অনেকে সঠিকভাবে ব্যবহার না করে ডাস্টবিন ভেঙে ফেলেছেন। আবার ফুটপাত দখল করে যারা দোকান বসিয়েছেন, তারাও দুর্গন্ধের কারণে এগুলো নষ্ট করেছেন। অন্যদিকে নেশাখোর বা ভাঙারি পণ্য কারবারের সঙ্গে সংশ্লিষ্ট বা চোরদেরও নজর পড়েছিল মিনি ডাস্টবিনে। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশন এসব বিষয়ে কোনো রকম তদারকিও করেনি। 

আজিমপুর এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক কামরুল হাসান বলেন, ওই উদ্যোগটি ভালো ছিল। কিন্তু সঠিকভাবে তদারকি করা হয়নি। যেসব জায়গায় ডাস্টবিন বসানো হয়েছিল, সেগুলো নিয়মিত পরিষ্কার না করায় মানুষ ব্যবহার করতে চাননি।

মোহাম্মদপুরের ব্যাংক কর্মকর্তা লায়লা নাহার বলেন, ‘চুরি আর অবহেলার কারণে কোটি কোটি টাকা নষ্ট হলো। নতুন করে আবার এমন প্রকল্প নিলে আগে এসব বিষয়ে সচেতন হতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রচার ছাড়া এমন উদ্যোগ টিকবে না।’

গুলিস্তানের দোকানদার রবিউল আলম বলেন, ‘ফুটপাতে দোকান বসানো মানুষ অনেক সময় ডাস্টবিন ভেঙে ফেলে দিয়েছেন। কারণ সেখানে দুর্গন্ধ হতো। এতে তাদের ব্যবসার ক্ষতি হতো।’

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা বহু দিন ধরেই রুগ্‌ণভাবে চলছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ৭ হাজার টনের বেশি কঠিন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার টনের বেশি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রায় ৩ হাজার মেট্রিক টন। এসব বর্জ্য সঠিকভাবে ফেলা হয় না। মিনি ডাস্টবিন প্রকল্পটি ছিল একটি ছোট উদ্যোগ, কিন্তু সেটি কার্যকর ও স্থায়ী রূপ দিতে পারলে নগরীর পরিচ্ছন্নতায় যথেষ্ট ভূমিকা রাখত। 

নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান খবরের কাগজকে বলেন, নাগরিকদের সচেতন করা জরুরি। পাশাপাশি স্বচ্ছ জবাবদিহির আওতায়ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে আনা উচিত। প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে সঠিকভাবে তদারকি চালিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, ‘আমাদের রাজধানীতে যে হারে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ হয়েছে তার জন্য খালগুলো পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি কৃত্রিম যেসব উদ্যোগ নেওয়া হবে তা যেন বৈজ্ঞানিকভাবে হয়, সেদিকও খেয়াল রাখতে হবে।’

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ খবরের কাগজকে বলেন, ‘রাজধানীর সাধারণ মানুষের দৈনিক ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আমরা নানা পরিকল্পনা নিয়েছি। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে দেখতে পারবেন।’ তবে কী ধরনের পরিকল্পনা তা তিনি খোলাসা করেননি। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার খবরের কাগজকে বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের বিকল্প হিসেবে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিমেন্ট দিয়ে পাখির মতো একটি ডাস্টবিন তৈরি শুরু হয়েছে। চুরি হওয়ার সুযোগ নেই। পরীক্ষামূলকভাবে সায়দাবাদে এই ডাস্টবিন তৈরি হচ্ছে। সফল হলে পুরো দক্ষিণ সিটি আওতাভুক্ত এলাকায় বসানো হবে।’

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:২৩ পিএম
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের লোগো।

আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) বাংলাদেশে ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মৃত্তিকা সাহা/নাঈম

ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান
অভিযানের ফলে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের গ্রাউন্ড লেভেল এখন দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের হাঁটার জন্য ফুটপাত পুনরায় উন্মুক্ত করা হয়েছে। ছবি: খবরের কাগজ

মেট্রোরেলের যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে এবং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের চারপাশ দখলমুক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  

রবিবার (১৪ জুন) দুপুরে ডিএমটিসিএল-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলির নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে স্টেশনের এ, বি, সি ও ডি- ৪টি গেট এলাকাতেই অভিযান চালানো হয়। বিশেষ করে এ ও বি গেটের মধ্যবর্তী ফুটপাত এবং সিঁড়ির নিচের অংশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে স্টেশনের পিলার ও রেলিংয়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা মালবাহী ভ্যান ও অবৈধ পার্কিং অপসারণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম এবং বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করে কর্তৃপক্ষ।

মেট্রোরেল এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযানকে ডিএমটিসিএল-এর রুটিন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ সুগম করতে এবং মেট্রোরেলের অবকাঠামোর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা প্রদান করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় এমআরটি পুলিশ, তেজগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/রিফাত/

নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ
খবরের কাগজ গ্রাফিকস

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (১৪ জুন)  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান  বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি  নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন। 

বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। 

এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া আছে। রবিবার নরসিংদী মেডিকেল কলেজ এর সরকারি মঞ্জুরি দেওয়া হলো। 

প্রেস বিজ্ঞপ্তি/এসএন 

গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট!
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে, উদ্বোধনের পরপরই ২০২০ সালে ক্রয় করা ১০টি শয্যার মধ্যে ৯টি ভেন্টিলেটরই অকেজো থাকার বিষয়টি সামনে এলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা।

রবিবার (১৪ জুন) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ আইসিইউ বিভাগের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ডা. কে এম বাবর বলেন, “আজকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের যে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করা হলো, এর ভেন্টিলেটারগুলো ২০২০ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২০ সালে কোভিডের সময় আইসিইউর সব যন্ত্রপাতি স্থাপন করা হয়। প্রতিটি বেড প্রস্তুত ছিল, ভেন্টিলেটর, মনিটরসহ সব ধরনের যন্ত্রপাতি ছিল, কিন্তু এখানে যে ভেন্টিলেটারগুলো দেওয়া হয়েছে, সেগুলো একেবারেই নিম্নমানের ও সস্তা। ফলে চালু করার আগেই সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন চালু করতে গিয়ে দেখা গেছে, ১০টি ভেন্টিলেটর মেশিনের মধ্যে ৯টিই নষ্ট। এটি যখন তৈরি করা হয়েছিল তখন এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর জেলা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনি এলাকা। তাহলে ২০২০ সালে কেন এটি চালু হয়নি? এমন প্রশ্ন তোলেন এই রাজনৈতিক নেতা”

গোপালগঞ্জ মেডিকেল কলেজের সাবেক পিডি এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. অসিত মল্লিকের নাম উল্লেখ করে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ডা. অসিত মল্লিক গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট
হাসপাতালটি লুটপাট করে খেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই দুটি প্রতিষ্ঠানের লুটপাটের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে।

সংসদ সদস্য আরও বলেন, “আমি গোপালগঞ্জবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, গত ছয় বছর ধরে এখানে যন্ত্রপাতিগুলো কেন অকেজো হয়ে পড়ে ছিল? কেন আমরা এটি চালু করতে পারিনি? আমাদের সরকারের বয়স সাড়ে তিন মাসও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সারা বাংলাদেশের ১০টি জেলায় এই আইসিইউ উদ্বোধন হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জও রয়েছে। ২০২০ সালে যারা এসব ভুয়া যন্ত্রপাতি সরবরাহ করেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার চাই। গোপালগঞ্জবাসী গত ছয় বছর কেন এই সেবা থেকে বঞ্চিত হলো? বিগত সরকার কী করেছে? কেন এই ছয় বছর আইসিইউটি চালু করা হয়নি?

এমপি ডা. বাবর আরও বলেন, আমি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভেন্টিলেটর মেশিন এনে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউটি চালু করব, যাতে গোপালগঞ্জবাসী পূর্ণাঙ্গ আইসিইউ সেবা পায়।

তবে এ বিষয়ে ডা.অসিত মল্লিকের মুঠোফোনে বলেন, এই প্রকল্প গ্রহণ করা হয় ডিজি অফিস থেকে। এটা শুধু গোপালগঞ্জ নয় সারা দেশেই হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হয়েছে পিডির মাধ্যমে। এখানে আমার বা লোকাল কোনো অফিসারের হস্তক্ষেপ ছিল না।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্টের জন্য ভেন্টিলেশন সুবিধাসহ ১০ শয্যার আইসিইউর যাবতীয় মালামাল ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে ক্রয় করা হয়। এগুলো একদিকে যেমন নিম্নমানের, অন্যদিকে দীর্ঘদিন যন্ত্রগুলো ফেলে রাখায় এখন একদমই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি আইসিইউ ওয়ার্ডটি সার্বক্ষণিকভাবে সচল রাখার জন্য যে পরিমাণ দক্ষ জনবল দরকার, বর্তমানে তাও পর্যাপ্ত নেই।

বাদল সাহা/নাঈম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৫২ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪১ জন।

এসএন/