জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণলয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাইযোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তথ্য মেলে।
এ অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যারা প্রতারণার মাধ্যমে জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদের তালিকাভুক্ত করতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব ভুয়া জুলাইযোদ্ধা সরকারের অর্থ আত্মসাৎ করেছেন বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
যাদের নাম বাতিল হলো
ময়মনসিংহ বিভাগ
নেত্রকোনা জেলার সৈয়দ তরিকুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন, তানভীর আহমেদ, কাজী আবুল বাশার সুমন, রুহুল আমিন, মো. অমি হাসান রুপম, মোহাম্মদ আকিব তালুকদার, মো. সুজন মিয়া, মো. ইমন শাহারিয়া, আশরাফুল ইসলাম জাসাম, মো. মুশফিকুর রহমান, মো. সজিব, সোহাগ মিয়া, রুবেল মিয়া, মো. জসিম উদ্দিন, রাব্বি হাসান, মো. আজহারুল ইসলাম বিপ্লব, মো. আবু ফরিদ আহামেদ, আফরিনা জান্নাত, মাজহারুল ইসলাম এবং ময়মনসিংহ জেলার আবু নাঈম।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম জেলার মো. সাগর, আবদুল্লাহ আল নোমান, নাঈম উদ্দীন সাইদ, মোহাম্মদ শরিফুল ইসলাম, শাহাদাত ইকরাজ তাহনি, তাহমিনা ইকরাম, মাহিবী তাজওয়ার, জসিম উদ্দিন, মো. আতিকুল ইসলাম, মো. ইয়াছিন, আরফাতুল ইসলাম, ফরহাদ আলম, মোহাম্মদ সাজ্জাদ কবির এমরান, মুনতাসিরুল হক চৌধুরী মামুর, পবন চন্দ্র নাথ, মিশকাত আলম রিয়াদ, মো. এমরান, মোহাম্মদ সাগর, নূরুল্লাহ, মোহাম্মদ রাফি, ফয়সাল মোহাম্মদ শিহাব, ইছনিয়া আকতার, মো. মাঈনুদ্দীন, সাইমন, মো. আরিফ, রাসেল, রমজান আলী, মাহিম চৌধুরী, রিফাত বিন আল।
লক্ষ্মীপুর জেলার মো. হাছান, আবু জুহামুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. তানভীর হোসেন, চাঁদপুর জেলার মোহাম্মদ মোস্তফা কামাল নুর, নোয়াখালী জেলার শেখ মো. রাসেল, মো. জসিম উদ্দিন, মো. বেলায়েত হোসেন, মো. গিয়াস উদ্দিন, মো. নাজিম মিয়া, মো. ইমাম হাসান।
বরিশাল বিভাগ
গেজেট বাতিল করা বরিশাল বিভাগের দুজন হলেন পিরোজপুর জেলার আলী, বরিশাল জেলার নাঈম।
সিলেট বিভাগ
মৌলভীবাজার জেলার মো. আজমল আলী, নুর ইসলাম আহমেদ সুজন, মাহমুদুল হাসান, তামিম আহমদ, মিনহাজুর রহমান রিমন, দেলোয়ার আহমেদ সেলিম, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম, শেখ মো. মাহফুজুর রহমান মাহিন, জমির মিয়া, মো. রায়হান চৌধুরী, মো. রুমান আহমেদ, হুমায়ুন আহমদ, তানবির মিয়া, নবিবুর রহমান, জিসাম হোসেন রাহী, ইমাদ উদ্দিন আহমেদ, মো. আলী হোসেন, তারেকুল ইসলাম তারেক, মো. সুমন, নাঈম আহমদ, ফখরুল হাসান।
সুনামগঞ্জ জেলার মো. রুহুল আমিন, মোফাজ্জল হোসেন, মো. আফতাব উদ্দিন, আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, মো. মোবারক হোসেন।
ঢাকা বিভাগ
গাজীপুর জেলার রাসেল, জিহাদ, মো. শাহিন, রুমি, টাঙ্গাইল জেলার খন্দকার রাজ, রাফিউল নাঈম, রাশিদুল ইসলাম অনিক, আব্দুল্লাহ আল রাহাত, নরসিংদী জেলার মো. মঞ্জুমুল আলম জিসান, মাদারীপুর জেলার মো. সাইফুল ইসলাম শুভ, মুন্সীগঞ্জ জেলার মুহাম্মদ রিয়াজুল হাসান, বেলায়েত হোসেন শাহিন, রাজবাড়ী জেলার মজিবর মৃধা, কিশোরগঞ্জ জেলার মো. মাসুদুর রহমান, ঢাকা জেলার মো. মিরাজ শরীফ।
রাজশাহী বিভাগ
পাবনা জেলার মো. সোহেল রানা, বগুড়া জেলার মো. সজিব আহমেদ, রশিদা, নীরব কুমার দাস, রাজশাহী জেলার মো. মেহেদী হাসান অমি, মো. নাঈম উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান, পলাশ, মো. জাহিদ হাসান, সিরাজগঞ্জ জেলার দিপ্ত কুমার, মো. আলামিন, মো. মহিউদ্দিন সরকার।
খুলনা বিভাগ
কুষ্টিয়া জেলার মো. বদিউজ্জামান বাবুল, মো. ইয়াছিন আহমেদ পাভেল, মো. জিয়াউল মালিক, মাহাবুল হোসেন, মো. জুয়েল আক্তার জয়, খুলনা জেলার মো. মিনারুল ইসলাম, মো. সোহেল, মো. মিন্টু হাওলাদার, খালিদ শামস প্রান্ত।
রংপুর বিভাগ
দিনাজপুর জেলার মো. সুমন হোসেন, লালমনিরহাট জেলার মো. রাসিফুল ইসলাম প্রধান, ঠাকুরগাঁও জেলার সুমন।