ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান
Nagad desktop

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ, কার্যালয় ঘেরাও কর্মসূচি ডাকসুর

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ, কার্যালয় ঘেরাও কর্মসূচি ডাকসুর
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম তার পদত্যাগের দাবি জানিয়েছেনে। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আজ সোমবার প্রায় ৩ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখে জাতীয় ছাত্রশক্তি। অবরোধ থেকে সরলেও আগামী বুধবার ফের শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে নতুন কর্মসূচি ঘোষণা করেন জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব জাহিদ আহসান। কর্মসূচি ঘোষণার পরপরই তারা শাহবাগ মোড় ছেড়ে দেন। এসময় জাহিদ আহসান বলেন, ‘আজকের আইনশৃঙ্খলা অবনতির যে পরিস্থিতি এর দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টার। এই উপদেষ্টা কঠোর হওয়ার পরিবর্তে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে বউ-বাচ্চা ও খাওয়া-দাওয়ার খোঁজ নেন। এটি তারা দুর্বলতা। সেই সঙ্গে আইন মন্ত্রণালয়ের উদাসীনতা লক্ষ্য করেছি। শরীফ ওসমানকে যারা গুলি করেছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পরে জামিন দেওয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতা আমরা বিশ্বাসী কিন্তু ৪ ঘণ্টায় ৮০০ মামলায় শুনানি-জামিন কীভাবে হয়? তাদের এই উদাসীনতার ফল আজকের গুলিবিদ্ধ শরিফ ওসামন হাদি। তাই আর কোনো সন্ত্রাসীকে জামিন দেওয়া চলবে না। যদি হয় তখন আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ চাইতে বাধ্য হবো।’

কর্মসূচি ঘোষণা করে তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন সেটি বিজয় দিবস ১৬ ডিসেম্বর স্থগিত থাকবে এবং আগামী ১৭ ডিসেম্বর আবার শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।’

এর আগে ছাত্রসংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ। তিনি অনবরত নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। এ ব্যর্থ উপদেষ্টার আর গদিতে থাকার সুযোগ নেই। এর মাঝে আমরা নির্বাচন কমিশনের প্রধান তিনিও উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। তিনি বলেলেন কী, হাদীর ওপর গুলির ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা মানে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া, আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। হাদির উপর শুধু এই গুলি করা হয়নি, এই গুলি করা হয়েছে ছাত্র-জনতার ওপর। আমাদের দুটি দাবি সুস্পষ্ট, তাই অবিলম্বে হাদির খুনীদের গ্রেপ্তার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

এইদিন সকাল ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধে ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদির ওপর গুলি কেন, প্রসাশন জবাব চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি ডাকসুর

হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। এইদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে জড়ো হন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি বাংলা একাডেমি দোয়েল চত্বর হাইকোর্ট হয়ে ২ দফা পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এর এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান ডাকসুর ১০ প্রতিনিধি। সেখানে ৩ দফা দাবি জানান তারা। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমাদের দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

উত্থাপন করা দাবিগুলো হলো ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহি, যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন যুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে। 

দ্বিতীয় দফায় রয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না।

তিন নম্বর দাবি হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর, গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না রাখা। 

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি; এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবি গুলো অবশ্যই বাস্তবায়ন করব।’

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থা কর্মসূচি ত্যাগ করেন ডাকসু-হল সংসদের নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা।

পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করব: ছাত্র অধিকার পরিষদ 

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ে পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার সকালে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। তিনি যদি পদত্যাগ না করেন তাকে পদত্যাগে বাধ্য করা হবে।’

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো: চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ; ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর জাতীয় পার্টির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ রোধে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পরিপত্র জারি; আওয়ামী লীগ ও ১৪ দলের কোনো নেতাকর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে পরিপত্রের মাধ্যমে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ; সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারী ভারতে পলাতক ফয়সাল করিম মাসুদ (দাউদ খান) ও আলমগীরকে আগামী ৩ দিনের মধ্যে দেশে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধের উদ্যোগ এবং গত ২৯ আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হামলায় জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে অবস্থার খুব বেশি পরিবর্তন না হওয়ায় আজ সোমবার দুপুরে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

জাওয়াদ/মাহফুজ

 

খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০৭ এএম
খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

তরুণদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় বিজয়ী খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ডা. জুবাইদা রহমান।

 রবিবার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, বিগত বছরগুলোতে অবহেলা ও অযত্নে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও শিক্ষক ও শিক্ষার্থীদের মনোবল ভাঙতে পারেনি। প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রেখেছে। একটি উদ্ভাবনী প্রকল্পের পেছনে থাকে দীর্ঘ সময়ের গবেষণা, চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টা। শিক্ষার্থীদের সেই শ্রম ও মেধার প্রতিফলনই প্রদর্শিত হয়েছে এ আয়োজনের প্রতিটি প্রকল্পে।

তিনি আরও বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতা দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে। কেবল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষাকে আনন্দময়, সৃজনশীল ও জীবনঘনিষ্ঠ করতে হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ প্রথম, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় এবং হলিক্রস উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকসহ মোট পাঁচজন সদস্য ছিল। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মোট ১৮৫ জন প্রতিযোগী অংশ নেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজনটি করে ঢাকা জেলা প্রশাসন।

এসএন/

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:২৩ পিএম
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের লোগো।

আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) বাংলাদেশে ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মৃত্তিকা সাহা/নাঈম

ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান
অভিযানের ফলে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের গ্রাউন্ড লেভেল এখন দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের হাঁটার জন্য ফুটপাত পুনরায় উন্মুক্ত করা হয়েছে। ছবি: খবরের কাগজ

মেট্রোরেলের যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে এবং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের চারপাশ দখলমুক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  

রবিবার (১৪ জুন) দুপুরে ডিএমটিসিএল-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলির নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে স্টেশনের এ, বি, সি ও ডি- ৪টি গেট এলাকাতেই অভিযান চালানো হয়। বিশেষ করে এ ও বি গেটের মধ্যবর্তী ফুটপাত এবং সিঁড়ির নিচের অংশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে স্টেশনের পিলার ও রেলিংয়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা মালবাহী ভ্যান ও অবৈধ পার্কিং অপসারণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম এবং বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করে কর্তৃপক্ষ।

মেট্রোরেল এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযানকে ডিএমটিসিএল-এর রুটিন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ সুগম করতে এবং মেট্রোরেলের অবকাঠামোর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা প্রদান করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় এমআরটি পুলিশ, তেজগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/রিফাত/

নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ
খবরের কাগজ গ্রাফিকস

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (১৪ জুন)  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান  বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি  নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন। 

বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। 

এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া আছে। রবিবার নরসিংদী মেডিকেল কলেজ এর সরকারি মঞ্জুরি দেওয়া হলো। 

প্রেস বিজ্ঞপ্তি/এসএন 

গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট!
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে, উদ্বোধনের পরপরই ২০২০ সালে ক্রয় করা ১০টি শয্যার মধ্যে ৯টি ভেন্টিলেটরই অকেজো থাকার বিষয়টি সামনে এলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা।

রবিবার (১৪ জুন) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ আইসিইউ বিভাগের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ডা. কে এম বাবর বলেন, “আজকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের যে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করা হলো, এর ভেন্টিলেটারগুলো ২০২০ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২০ সালে কোভিডের সময় আইসিইউর সব যন্ত্রপাতি স্থাপন করা হয়। প্রতিটি বেড প্রস্তুত ছিল, ভেন্টিলেটর, মনিটরসহ সব ধরনের যন্ত্রপাতি ছিল, কিন্তু এখানে যে ভেন্টিলেটারগুলো দেওয়া হয়েছে, সেগুলো একেবারেই নিম্নমানের ও সস্তা। ফলে চালু করার আগেই সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন চালু করতে গিয়ে দেখা গেছে, ১০টি ভেন্টিলেটর মেশিনের মধ্যে ৯টিই নষ্ট। এটি যখন তৈরি করা হয়েছিল তখন এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর জেলা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনি এলাকা। তাহলে ২০২০ সালে কেন এটি চালু হয়নি? এমন প্রশ্ন তোলেন এই রাজনৈতিক নেতা”

গোপালগঞ্জ মেডিকেল কলেজের সাবেক পিডি এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. অসিত মল্লিকের নাম উল্লেখ করে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ডা. অসিত মল্লিক গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট
হাসপাতালটি লুটপাট করে খেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই দুটি প্রতিষ্ঠানের লুটপাটের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে।

সংসদ সদস্য আরও বলেন, “আমি গোপালগঞ্জবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, গত ছয় বছর ধরে এখানে যন্ত্রপাতিগুলো কেন অকেজো হয়ে পড়ে ছিল? কেন আমরা এটি চালু করতে পারিনি? আমাদের সরকারের বয়স সাড়ে তিন মাসও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সারা বাংলাদেশের ১০টি জেলায় এই আইসিইউ উদ্বোধন হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জও রয়েছে। ২০২০ সালে যারা এসব ভুয়া যন্ত্রপাতি সরবরাহ করেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার চাই। গোপালগঞ্জবাসী গত ছয় বছর কেন এই সেবা থেকে বঞ্চিত হলো? বিগত সরকার কী করেছে? কেন এই ছয় বছর আইসিইউটি চালু করা হয়নি?

এমপি ডা. বাবর আরও বলেন, আমি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভেন্টিলেটর মেশিন এনে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউটি চালু করব, যাতে গোপালগঞ্জবাসী পূর্ণাঙ্গ আইসিইউ সেবা পায়।

তবে এ বিষয়ে ডা.অসিত মল্লিকের মুঠোফোনে বলেন, এই প্রকল্প গ্রহণ করা হয় ডিজি অফিস থেকে। এটা শুধু গোপালগঞ্জ নয় সারা দেশেই হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হয়েছে পিডির মাধ্যমে। এখানে আমার বা লোকাল কোনো অফিসারের হস্তক্ষেপ ছিল না।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্টের জন্য ভেন্টিলেশন সুবিধাসহ ১০ শয্যার আইসিইউর যাবতীয় মালামাল ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে ক্রয় করা হয়। এগুলো একদিকে যেমন নিম্নমানের, অন্যদিকে দীর্ঘদিন যন্ত্রগুলো ফেলে রাখায় এখন একদমই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি আইসিইউ ওয়ার্ডটি সার্বক্ষণিকভাবে সচল রাখার জন্য যে পরিমাণ দক্ষ জনবল দরকার, বর্তমানে তাও পর্যাপ্ত নেই।

বাদল সাহা/নাঈম