ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে!

নগর ব্যবস্থাপনায় ‘শক্তিশালী নগর সরকার’ চান নগর বিশেষজ্ঞরা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
নগর ব্যবস্থাপনায় ‘শক্তিশালী নগর সরকার’ চান নগর বিশেষজ্ঞরা
ছবি: খবরের কাগজ

দেশের বড় শহরগুলোর নাগরিক সেবার নানা খাতকে সমন্বয়ের জন্য ‘শক্তিশালী নগর সরকার’ গঠনের স্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন নগর বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা।

তাদের মতে, সিটি করপোরেশনের মেয়রদের পর্যাপ্ত ক্ষমতা না থাকা এবং ওয়াসা, রাজউক ও পুলিশের মতো সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয়ের অভাব ঢাকাসহ দেশের নগরগুলোর সংকটকে আরও গভীর করেছে। নগর সরকার প্রতিষ্ঠা করে এসব সংস্থাকে একীভূত কাঠামোর আওতায় আনলে নগরের সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব হবে বলে তারা মনে করেন।

সোমবার (১৯ জানুয়ারি) নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটির আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক নগর সংলাপে এসব মতামত তুলে ধরা হয়।

সংলাপে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার সাদাত ওমর।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সিটি করপোরেশনের বর্তমান ক্ষমতা মূলত পরিচ্ছন্নতা ও আলোকায়নের মধ্যেই সীমাবদ্ধ। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযান টেকসই করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।’

তিনি জানান, ঢাকা উত্তর সিটি এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা বাবদ মাসে প্রায় ১৯ থেকে ২২ কোটি টাকা আদায় হলেও এর কোনো অংশ সিটি করপোরেশন পায় না; পুরো অর্থই কেন্দ্রীয় কোষাগারে চলে যায়। অথচ ট্রাফিক সিগন্যাল ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়।

এজাজের মতে, ওয়াসা, রাজউক ও পুলিশকে সিটি করপোরেশনের অধীনে এনে পূর্ণাঙ্গ ‘সিটি গভর্নমেন্ট’ গঠন ছাড়া নগরের আমূল পরিবর্তন সম্ভব নয়। জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসীদের জন্য আরবান সেফটি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘সিটি গভর্নমেন্ট’ ছাড়া মেয়রের পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষার মতো মৌলিক ক্ষেত্রেও মেয়রের ক্ষমতা সীমিত রয়েছে।

তিনি বলেন, ‘ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কেবল স্থানীয় নয়, এটি একটি জাতীয় সমস্যা। ঢাকাকে রক্ষা করতে হলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রয়োজন।’

বিএনপির ভবিষ্যৎ ইশতেহারে ঢাকার উন্নয়নে ১০টি লক্ষ্য অন্তর্ভুক্ত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (ঢাকা-১৭) ডা. এস. এম. খালেদুজ্জামান বলেন, জামায়াত সরকার গঠন করলে ঢাকার পরিবেশ পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ঢাকায় গণপরিসরের সংকট বাড়ছে উল্লেখ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. মুসলেহ উদ্দীন হাসান বলেন, এ পরিস্থিতি উত্তরণে কমিউনিটি সম্পৃক্ততা অপরিহার্য।

জয়ন্ত/রিফাত/

শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:২২ পিএম
শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খানম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এ বছরের শেষের দিকে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রবিবার (২১ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে বিমান মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে চাই। সম্প্রতি জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও ঢাকা সফর করেছেন এবং সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।’

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে আরও ৭ হাজার ৭৮৮ কোটি টাকা বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের বর্তমান মোট আকার দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এই ব্যয়ের সিংহভাগ অর্থায়ন করছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা।

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই মেগা প্রকল্পের মোট আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বিমানবন্দরের বর্তমান দুটি টার্মিনালের সম্মিলিত আয়তনের চেয়েও দ্বিগুণের বেশি।

তামান্না রুপা/

প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:১৬ এএম
প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।

রবিবার (২১ জুন) বিকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। 

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি বেইজিং যাবেন।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। 

তিনি জানান, আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। এবারের সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলটি তুলনামূলক ছোট রাখা হয়েছে, যেখানে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।  

সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে চীন সফরকালেই তিনি দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় সামার দাভোস ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। 

মালয়েশিয়া সফরে মূলত বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার ও বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন খাতে সহযোগিতা গভীর করার বিষয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 

অন্তরা/

বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:১৯ এএম
বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: খবরের কাগজ

প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে দেশের সব শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মচারী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, যেখানে ফুটপাতের ভিক্ষুক থেকে শুরু করে এসি রুমে থাকা উচ্চবিত্ত সবার কথাই চিন্তা করা হয়েছে।

শনিবার (২০ শনিবার) বেলা ৩টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাাকিমপুরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ সময় এই সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও কাজ করা হচ্ছে।

বাজেটে কোনো জনগোষ্ঠীকেই বেশি অবহেলা অথবা বেশি সুবিধা কোনোটাই দেওয়া হবে না, অর্থাৎ সবার জন্য যে সুবিধাটা দরকার সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা সবাই যদি এক সঙ্গে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে।

পরে উন্নয় প্রকল্পের অওয়ায় দুগ্ধ উৎপাদনকারী, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে উপকরণ বিতরণ করেন মন্ত্রী।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসনে, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখওয়াত হোসনে শিল্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।

কুদ্দুস আলী/খাদিজা রুমি/

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
শীর্ষ ছিনতাইকারী সোহেল। ছবি: খবরের কাগজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে পরিচিত শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২১ জুন) বেলা ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে ব্রিফ করবেন বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সোহেলের অপরাধ কর্মকাণ্ড, সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের পরিচয় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এ ঘটনার প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

অন্তরা/

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৬ এএম
ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: খবরের কাগজ

ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।