রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন ও সমাবেশে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।’
এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে বলে মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। সবার সামনে বলতে চাই, যে জুলাই সনদে স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। গণভোটের রায়, জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায়, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’
দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
এসজি/