ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করল কারা? অদৃশ্য আধিপত্যের কিচেন কেবিনেট

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
অদৃশ্য আধিপত্যের কিচেন কেবিনেট
ছবি: খবরের কাগজ
বিদায়ি অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেট নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম চুক্তির কারণে সমালোচনা জোরদার হয়। এরপর বিগত সরকারের কয়েকজন উপদেষ্টা কিচেন কেবিনেট ও অদৃশ্য আধিপত্য নিয়ে বক্তব্য দেওয়ায় সমালোচনা ছড়িয়ে পড়েছে। কিচেন কেবিনেট নিয়ে প্রথম মুখ খোলেন শ্রম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। 
 
তিনি গত ২৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, মূল কেবিনেটকে পাশ কাটিয়ে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো কিচেন কেবিনেটে। সেখানে তাকে ডাকা হতো না। ২৫ মে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেনও গণমাধ্যমকে জানান, খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় জানতই না যে, কোন রাষ্ট্রের সঙ্গে কখন কী চুক্তি হচ্ছে বা হয়েছে। ২৭ মে কিচেন কেবিনেটের বিষয়টি স্বীকার করে যুব-ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। এরপর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার পাশাপাশি প্রশ্ন উঠে এসেছে, তাহলে কারা আমেরিকার সঙ্গে এই অসম ও বিতর্কিত বাণিজ্য চুক্তিটি করেছে? 
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের (কেবিনেট) মোট সদস্যসংখ্যা ছিল ২৪ জন। উপদেষ্টারা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. ওয়ালী উদ্দিন আহমেদ, ড. এম এ আমিনুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ড. আ ফ ম খালিদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, আইনজীবী এ এফ হাসান আরিফ, জুলাই আন্দোলনের প্রতিনিধি মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
 
অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদে কয়েক দফা রদবদল আনা হলেও শুরুতে এবং শেষে  সদস্যসংখ্যা ২৪ ছিল। প্রয়াত আইনজীবী এ এফ হাসান আরিফ ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা হয়ে দায়িত্ব পালনকালে একই বছরের ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। এনসিপির দায়িত্ব নিতে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। নির্বাচনের আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেন। উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হন মোস্তফা সরয়ার ফারুকী, মাহফুজ আলম ও সেখ বশির উদ্দিন। 
 
সাবেক উপদেষ্টাদের অনেকেই দাবি করেন, মূল কেবিনেটকে পাশ কাটিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো কেবিনেটের বাইরে। অর্থাৎ সরকারের ভেতরে আরেকটি সরকার। যাকে বলা হয় ‘কিচেন কেবিনেট’। এই কিচেন কেবিনেটের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পছন্দের কয়েকজন উপদেষ্টা ছাড়াও সরকারের অংশ নন এমন ব্যক্তিও অংশ নিতেন।
 
এখন প্রশ্নে উঠেছে, কারা ছিলেন সেই কেবিনেটের সদস্য, যারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ক্ষমতাধর, যাদের কথায় সরকারকে চলতে হতো? সেই রহস্য উন্মোচন এখন সময়ের দাবি। দেশে যখন এই সমালোচনা তীব্র আকার ধারণ করেছে, তার মাঝেই দেশ ছেড়েছেন ড. ইউনূস। সেই কিচেন কেবিনেটে তার (ড. ইউনূস) ঘনিষ্ঠ সাথিরাও এখন মুখে কুলুপ এঁটেছেন।   
 
অভিযোগ রয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে ৭-৮ সদস্যের কিচেন কেবিনেটের আলোচনার বিষয়বস্তু আগেই নির্ধারিত থাকত। প্রতি মঙ্গলবার রাতে কিচেন কেবিনেটের বৈঠকে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও অতিগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। মূল উপদেষ্টা পরিষদের বেশির ভাগ সদস্যই তা জানতে পারতেন না। এ ক্ষেত্রে ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান মূল উপদেষ্টা পরিষদের সদস্য হলেও কিচেন কেবিনেটের অংশ ছিলেন। 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে, অর্থাৎ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তড়িঘড়ি করে গোপনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াশিংটন ডিসিতে এই দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার সামান্য (২০ থেকে ১৯ শতাংশ) কমানো হলেও দেশীয় পণ্যের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মার্কিন তুলা ও সুতা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যা দেশের তৈরি পোশাকশিল্পের স্বাধীনতা ও ব্যয় বৃদ্ধির কারণ হতে পারে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের নীতিনির্ধারণী প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের অধীনে চলে যেতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা।  
 
কিচেন কেবিনেট কী
 
১৮২৯ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার আনুষ্ঠানিক মন্ত্রিসভার চেয়ে ব্যক্তিগত কিছু বন্ধু, বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী, সাংবাদিক ও ঘনিষ্ঠজনের পরামর্শকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। তারা হোয়াইট হাউসের মূল দরজা ব্যবহার না করে পেছনের দরজা বা ‘রান্নাঘরের পথ’ (কিচেন ডোর) দিয়ে যাতায়াত করেন। সেই থেকেই রাজনীতিতে এই ছায়া নীতিনির্ধারক গোষ্ঠীকে বোঝাতে ‘কিচেন কেবিনেট’ বা ‘রান্নাঘরের মন্ত্রিসভা’ শব্দটির ব্যবহার হয়ে আসছে। সাংবিধানিক মন্ত্রিসভার বাইরে থাকা এই ক্ষুদ্র গোষ্ঠীটি আড়াল থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সরাসরি জনগণের কাছে তাদের কোনো জবাবদিহির বাধ্যবাধকতা থাকে না।

শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:২২ পিএম
শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খানম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এ বছরের শেষের দিকে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রবিবার (২১ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে বিমান মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে চাই। সম্প্রতি জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও ঢাকা সফর করেছেন এবং সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।’

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে আরও ৭ হাজার ৭৮৮ কোটি টাকা বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের বর্তমান মোট আকার দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এই ব্যয়ের সিংহভাগ অর্থায়ন করছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা।

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই মেগা প্রকল্পের মোট আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বিমানবন্দরের বর্তমান দুটি টার্মিনালের সম্মিলিত আয়তনের চেয়েও দ্বিগুণের বেশি।

তামান্না রুপা/

প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:১৬ এএম
প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।

রবিবার (২১ জুন) বিকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। 

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি বেইজিং যাবেন।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। 

তিনি জানান, আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। এবারের সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলটি তুলনামূলক ছোট রাখা হয়েছে, যেখানে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।  

সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে চীন সফরকালেই তিনি দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় সামার দাভোস ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। 

মালয়েশিয়া সফরে মূলত বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার ও বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন খাতে সহযোগিতা গভীর করার বিষয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 

অন্তরা/

বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:১৯ এএম
বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: খবরের কাগজ

প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে দেশের সব শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মচারী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, যেখানে ফুটপাতের ভিক্ষুক থেকে শুরু করে এসি রুমে থাকা উচ্চবিত্ত সবার কথাই চিন্তা করা হয়েছে।

শনিবার (২০ শনিবার) বেলা ৩টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাাকিমপুরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ সময় এই সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও কাজ করা হচ্ছে।

বাজেটে কোনো জনগোষ্ঠীকেই বেশি অবহেলা অথবা বেশি সুবিধা কোনোটাই দেওয়া হবে না, অর্থাৎ সবার জন্য যে সুবিধাটা দরকার সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা সবাই যদি এক সঙ্গে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে।

পরে উন্নয় প্রকল্পের অওয়ায় দুগ্ধ উৎপাদনকারী, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে উপকরণ বিতরণ করেন মন্ত্রী।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসনে, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখওয়াত হোসনে শিল্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।

কুদ্দুস আলী/খাদিজা রুমি/

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
শীর্ষ ছিনতাইকারী সোহেল। ছবি: খবরের কাগজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে পরিচিত শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২১ জুন) বেলা ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে ব্রিফ করবেন বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সোহেলের অপরাধ কর্মকাণ্ড, সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের পরিচয় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এ ঘটনার প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

অন্তরা/

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৬ এএম
ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: খবরের কাগজ

ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।