ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা

বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি
খবরের কাগজ গ্রাফিকস

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার (৩ নভেম্বর) আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 
একইসঙ্গে আবেদনকারী ওই ব্যক্তি আদালতে উপস্থিত না থাকায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার টাকা তাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত অবমানার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তবে এর মধ্যে আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন।

এলিস/সাদিয়া নাহার/অমিয়/

মানবতাবিরোধী অপরাধ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন।ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ।

হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়। 

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

আমান/

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:১০ পিএম
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার সাবেদুল ইসলাম সিয়াম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম সাবেদুল ইসলাম সিয়াম। তিনি উপজেলার আজমপুর গ্রামের শাহনোয়াজ মিয়ার ছেলে।

রবিবার (২১ জুন) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া শনিবার আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ  করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল, আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার রাতে বিষয়টি প্রথমে তাকে জানানো হয়। পরে তিনি নিজে ফেসবুকে গিয়ে সংশ্লিষ্ট পোস্ট দেখতে পান। এরপর দলীয় নেতৃবৃন্দের  সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন। অভিযোগপত্রে ওই মন্তব্যের মাধ্যমে জাইমা রহমানের মানহানি করা হয়েছে দাবি করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুটন বনিক/আজহার

গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:২১ পিএম
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ

পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এদিন বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ করা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। ‎একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা।

সোমবার (২২ জুন) সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়া রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে বিএনপির মধ্যে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন হামিদুর রহমান আজাদ। তিনি জানান, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অন্তরা/

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ
প্রতীকী ছবি

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামী ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

রবিবার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, এইদিনে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। এছাড়া ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট।

আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে।

আমান/

এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:১১ এএম
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২১ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খাইরুল ইসলাম সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ অভিযানে সহযোগিতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার পর সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে রবিবার সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে।

ইমরান/আমান