ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:২১ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১০:৫০ এএম
হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ
হুসেইন মুহম্মদ এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ (২০ মার্চ)। ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম শহরে ‘লাল দালান’ বাড়িখ্যাত নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮২ সালের ২৪ মার্চ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। এর চার বছর পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি এরশাদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। 

এরশাদ তার শাসনামলে উপজেলা পরিষদ গঠন ও উপজেলাভিত্তিক তিন স্তরের প্রশাসনব্যবস্থা চালু করা, ৬টি জেলায় হাইকোর্টের বেঞ্চের সম্প্রসারণ ও প্রতিটি উপজেলায় মুন্সেফ কোর্ট স্থাপন, সর্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, উপজেলা সড়ক সম্প্রসারণ, সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ, ঢাকা বন্যা নিরোধ বাঁধ নির্মাণ, পথকলি ট্রাষ্ট গঠন, সারা দেশে ৫৬৮টি গুচ্ছগ্রাম স্থাপন করে ২১ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেন। রাষ্ট্রধর্ম ইসলাম চালু করেন তিনি। 

উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড করলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় এরশাদ নিন্দিত হন দেশজুড়ে। ‘স্বৈরাচার’ তকমা লাভ করেন তিনি। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিভিন্ন রাজনৈতিক দল। গণ-অভ্যুত্থানে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন এরশাদ। পরে তিনি গ্রেপ্তার হন। জেলে থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ৫টি করে আসনে জয়ী হন হুসেইন মুহম্মদ এরশাদ। 

২০০৮ সালে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়। ২০১৪ সালের বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও পরে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। এতে অপরাপর রাজনৈতিক দলগুলো জাপাকে ‘গৃহপালিত বিরোধী দলের’ তকমা দেয়। 

এরশাদ জীবদ্দশাতেই তার গড়ে তোলা দল জাতীয় পার্টির ৫ দফা ভাঙন দেখে গেছেন। তার দলের কর্তৃত্ব নিয়ে ভাই জি এম কাদের ও স্ত্রী রওশন এরশাদের দ্বন্দ্ব প্রশমন করতেও পারেননি তিনি। ২০১৯ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর ২০২৪ সালের ৯ মার্চ রওশন এরশাদ মূল দলে ষষ্ঠ দফায় ভাঙন ধরান।

সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম
সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, হানাহানি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২২ শে জুন) বিকেলে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য বা জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্যসচিব বনি আমিন, শফিকুল ইসলাম শফি, মনোয়ার হোসেন শামীম, হেলাল উদ্দিন প্রামানিক, মোহাম্মদ আলী ভূইয়া, শামীম সরকার, আলম প্রামানিক, রাজিব সরকার এবং  খায়রুল ইসলাম আইয়ুবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় নেতারা বলেন, ‘জনগণের জানমাল রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সবসময় সচেতন রয়েছেন। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।’

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আলামিন/রিফাত/

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৪ পিএম
ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের
ছবি: খবরের কাগজ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। 

সোমবার (২২ জুন) দুপুরে ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে মিলিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘ছাত্রলীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’; ‘খুনি হাসিনার আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘ধর ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’; ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’; ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘পাক ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন।

​সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সরকারের কাছে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের আহ্বান জানিয়ে বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সব নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ যদি ধরিয়ে দিতে পারেন, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

​সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের হাতে এ দেশের জনগণ গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। শেষ মুহূর্তে এসে ছাত্র-জনতা হত্যা করেও তাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ করেনি। তারা এখন স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও বাংলাদেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না। যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাত-পা সব ভেঙে চুরমার করে দেবে।’

এ সময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ‘দেখামাত্রই পেটানো’র ঘোষণা দেন।

​বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাকিবুল হাসান/থিওটোনিয়াস

মানবতাবিরোধী অপরাধ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন।ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ।

হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়। 

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

আমান/

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:১০ পিএম
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার সাবেদুল ইসলাম সিয়াম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম সাবেদুল ইসলাম সিয়াম। তিনি উপজেলার আজমপুর গ্রামের শাহনোয়াজ মিয়ার ছেলে।

রবিবার (২১ জুন) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া শনিবার আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ  করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল, আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার রাতে বিষয়টি প্রথমে তাকে জানানো হয়। পরে তিনি নিজে ফেসবুকে গিয়ে সংশ্লিষ্ট পোস্ট দেখতে পান। এরপর দলীয় নেতৃবৃন্দের  সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন। অভিযোগপত্রে ওই মন্তব্যের মাধ্যমে জাইমা রহমানের মানহানি করা হয়েছে দাবি করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুটন বনিক/আজহার

গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:২১ পিএম
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ

পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এদিন বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ করা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। ‎একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা।

সোমবার (২২ জুন) সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়া রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে বিএনপির মধ্যে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন হামিদুর রহমান আজাদ। তিনি জানান, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অন্তরা/