চাদর বা শাল স্বপ্নজগতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতীক, যা ব্যক্তির সম্মান, ধার্মিকতা, সম্পদ এবং জীবনের নানা পরিবর্তনের পূর্বাভাস দেয়।
সাদা, মোটা ও নতুন চাদর এটি সম্মান, দীনদারি (ধার্মিকতা) ও আমানতদারির সুস্পষ্ট আলামত। মোটার চেয়ে সামান্য পাতলা চাদর দেখা দ্বীনে দুর্বলতার লক্ষণ হতে পারে। কারও মতে, এটি ধার্মিক স্ত্রী লাভ বা স্বল্প উপকার কিন্তু অধিক সুখ্যাতির ইঙ্গিত।
রঙিন চাদর ও তোয়ালে: স্বপ্নে রঙিন চাদর বা তোয়ালে দেখলে দারিদ্র্যের মুখে পড়ার পূর্বাভাস দেয়। রঙিন ছাড়া শুধু চাদর দেখা আমানতদারি বা বিশ্বস্ততার প্রতীক। কারণ এটি ঘাড়ে রাখা হয়, যা আমানতের স্থান। আর বিশিষ্ট ব্যক্তিদের পরিধেয় সবুজ রঙের লম্বা চাদর স্বপ্নে দেখলে তা মান-সম্মান ও মানবতা বৃদ্ধির তাবীর। মর্যাদা নির্ভর করে চাদরের দৈর্ঘ্য ও নতুনত্বের ওপর।
কর্তৃত্বের ইঙ্গিত: সেনাপতিত্ব বা শাসক হওয়ার উপযুক্ত ব্যক্তি এই স্বপ্ন দেখলে, সে সেনাপতি বা শাসক হবে।আর অন্যরা এমন স্বপ্ন দেখলে, সে পরিবার-পরিজনের ব্যয়ভার বহনকারী হবে। কারও মতে, লম্বা চাদর দেখা উন্নতমানের পেশা বেছে নেওয়ার মাধ্যমে জীবিকার দুর্দশা কেটে যাওয়ার ইঙ্গিত। এটি ঋণ আদায় বা দীনী কোনো কাজে সফরেরও ইশারা হতে পারে।
ছেঁড়া বা পোড়া চাদর: স্বপ্নে চাদর ছেঁড়া বা পোড়া দেখলে, স্বপ্নদ্রষ্টার ভাই-বোন বা সন্তানদের মধ্যে যে তা ব্যবহার করে, তার মৃত্যুর ইঙ্গিত বহন করে। চাদরে এমন ফাটা বা পোড়া দাগ দেখা যা দূর হওয়ার মতো নয়, তা হলে এটা স্বপ্নদ্রষ্টার ধন-সম্পদ বিনষ্ট হওয়ার লক্ষণ।
বিশেষ ঘটনা (ইবনে সীরীন রহ.) কারুকার্যখচিত ডোরাকাটা ইয়ামানি নতুন চাদর যার কিনারা ছেঁড়া, তা হলো এমন ব্যক্তি যে কোরআনের কিছু অংশ মুখস্থ করে ভুলে যাবে। চাদরের স্বপ্ন মূলত ব্যক্তির নৈতিক চরিত্র, মর্যাদা ও ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। চাদরের অবস্থা দেখে জীবনে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।