বর্তমান সময়ের অধিকাংশ মানুষের সাধারণ আক্ষেপ হচ্ছে—এত চেষ্টা করছি, তবু রিজিকে শান্তি আসছে না! এটি শুধু গরিব মানুষের আফসোস না, ভালো চাকরি করা, ব্যবসায়ী এমনকি অনেক প্র্যাকটিসিং মুসলিমও এমনটা বলেন। কারণ, ৯৫ শতাংশ মানুষ রিজিকের প্রকৃত অর্থ জানেন না। রিজিকের সংকট কাটিয়ে বারাকাহপূর্ণ জীবন লাভ করার কোরআন-সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা জানার বই—দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ বইটি। বইটি লিখেছেন মিরাজ রহমান। প্রকাশ করেছে সুলতানস।
এটা কোনো মোটিভেশনাল বই না অথবা এক রাতে ধনী হওয়ার কাল্পনিক স্বপ্নের কোনো আয়োজনও না। বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানধর্মী গাইডলাইনমূলক একটি বই। বইটি পড়লে জানা যাবে—কেন রিজিক সংকুচিত হয়, কেন চেষ্টা থাকা সত্ত্বেও জীবনে বারাকাহ আসে না এবং কী কী আমল করলে রিজিকের বন্ধ দরজাগুলো খুলে যায়।
বইটি পাঠককে দোষারোপ করার অভ্যাস থেকে বের করে আয়নার সামনে দাঁড় করাবে। খুব সহজে দেখিয়ে দেবে, দৈনন্দিন জীবনের ছোট ছোট ভুল কীভাবে অদৃশ্যভাবে রিজিক ধ্বংস করছে। আবার একই সঙ্গে শেখাবে, কীভাবে জীবনে বারাকাহ ফিরিয়ে আনতে হয়।
বইটি পড়লে মনে হবে—লেখক যেন আপনার মনের কথাই বলেছেন। রিজিক ও বারাকাহ নিয়ে গলায় আটকে থাকা প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছেন। হৃদয়ে পৌঁছে যাওয়ার মতো সহজ ভাষায় এবং অন্তরকে প্রশান্ত করার মতো তথ্যে সমৃদ্ধ বইটির প্রতিটি পাতা। প্রতিটি লেখা শেষ করলে মনে হবে, আজ থেকেই জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। আমল, আচরণ ও নিয়ত এবং লাইফস্টাইল—সবকিছুর দিকে নতুন চোখে তাকাতে শেখাবে এ বই। পাঠককে বুঝতে শেখাবে, রিজিক বাড়া মানে শুধু আয়-উপার্জন বাড়া নয়; বরং আয় কম থাকা অবস্থাতেও শান্তিতে থাকার নামই প্রকৃত বারাকাহ।
বইটি আপনাকে আল্লাহর সঙ্গে রিকানেক্ট করে দেবে। হতাশার জায়গায় আশা, অভিযোগের জায়গায় শোকর, ভয়ের জায়গায় তাওয়াক্কুল বসিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন—আল্লাহতায়ালা মূলত আপনাকে ভুলে যাননি, বরং আপনি নিজেই রিজিকের কিছু দরজা ভুল পথে চলে বন্ধ করে ফেলেছিলেন।
সুতরাং রিজিকের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে, জীবনে বারাকাহ ও মানসিক প্রশান্তি পেতে, সংসারে সুখ ও উপার্জনের নিশ্চয়তা পেতে, সর্বোপরি দুনিয়া ও আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে আজই সংগ্রহ করুন—দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ। এ বই পড়ার পর মনে হবে—আরও আগে পড়া দরকার ছিল বইটি।
বই: দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ
লেখক: মিরাজ রহমান
প্রকাশক: সুলতানস
মুদ্রিত মূল্য: ৬৯৫ টাকা
মোবাইল: ০১৮১০০১১১২৫
লেখক: আলেম ও সাংবাদিক