ঈদ ও জুমা একই দিনে হলে করণীয়–জুমার দিন ঈদ হলে উভয় নামাজই আদায় করতে হবে। ঈদের নামাজ পড়লে জুমা পড়তে হবে না–এই ধারণা সম্পূর্ণ ভুল। ঈদের নামাজ ওয়াজিব আর জুমার নামাজ ফরজ; একটি দিয়ে আরেকটি আদায় হওয়ার কোনো সুযোগ নেই।
জুমার দিন ঈদ হলে রাসুলুল্লাহ (সা.) উভয় নামাজই আদায় করতেন, সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত। (বুখারি, হাদিস: ৫৫৭২; মুসলিম, হাদিস: ৮৭৮; মুসনাদুশ শাফেয়ি, হাদিস: ৫০০)
আরো পড়ুন: আরাফায় অবস্থান নিয়ে যে বিষয়ে সতর্ক থাকতে হবে
ঈদের জামাতে নারীদের বিধান–ঈদের নামাজ প্রত্যেক সুস্থ মস্তিষ্কসম্পন্ন পুরুষের ওপর ওয়াজিব। মহিলাদের ওপর ওয়াজিব নয় এবং মহিলারা ঈদগাহে যাবেন না। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) নিজের পরিবারের নারীদের দুই ঈদে ঈদগাহে যেতে দিতেন না। (আলআওসাত: ৪/৩০১)
হজরত যুবাইর (রা.) সম্পর্কে বর্ণিত—عَنْ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنّهُ كَانَ لَا يَدَعُ امْرَأَةً مِنْ أَهْلِهِ تَخْرُجُ إِلَى فِطْرٍ، وَلَا إِلَى أَضْحَى
তিনি নিজ পরিবারের নারীদের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় যেতে দিতেন না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৫৮৪৬)
আরো পড়ুন: রাসুল (সা.) মদিনায় ১০ বছর কীভাবে কোরবানি করেছেন?
ইবরাহিম নাখায়ি (রহ.) বলেছেন—يُكْرَهُ خُرُوجُ النِّسَاءِ فِي الْعِيدَيْن
উভয় ঈদে মহিলাদের নামাজের জন্য বাইরে যাওয়া মাকরুহ। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৫৮৪৬)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক