ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ৩৩ ম্যাচেই ১০০ গোল! হাইড্রেশন ব্রেক নিয়ে বিয়েলসার ক্ষোভ ইরানের রক্ষণদুর্গে আটকে গেল বেলজিয়াম গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড পেলের কীর্তিতে ভাগ বসালেন ইয়ামাল জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

শিশুদের শক্ত করে গড়তে বাবার ৮০০ কিলোমিটারের পদযাত্রা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
শিশুদের শক্ত করে গড়তে বাবার ৮০০ কিলোমিটারের পদযাত্রা
ছবি: সংগৃহীত

চীনে এক বাবা তার দুই সন্তানকে নিয়ে সম্পন্ন করেছেন এক ব্যতিক্রমী পদযাত্রা। সন্তানদের মানসিক দৃঢ়তা ও চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে শেনজেন থেকে হুনান পর্যন্ত ৮০০ কিলোমিটার হেঁটেছেন তিনি।

১৭ জুলাই শেনজেনের বাও’আন জেলা থেকে যাত্রা শুরু হয়। সঙ্গে ছিলেন ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলে। প্রতিদিন গড়ে ২৩ কিলোমিটার হাঁটতে হাঁটতে এক মাস পর ১৭ আগস্ট পৌঁছান চাংশায়। পুরো পথে বাবা বহন করেন ১০ কেজি বোঝা, আর সন্তানরা বহন করে ৫ কেজি করে ব্যাগ। ক্লান্ত হলে বাবা উৎসাহ দিতেন, “তোমরা বাবার থেকেও শক্তিশালী।”

ড্রাইভিং স্কুল পরিচালনাকারী উ বলেন, “সন্তানরা সহজে হাল ছেড়ে দেয়। আমি চাইতাম তারা যেন শুরু করা কাজ শেষ করার অভ্যাস গড়ে তোলে।”

চাংশায় পৌঁছে পরিবারটির সঙ্গে দেখা হয় মায়ের। তিনি জানান, শুরুতে আপত্তি থাকলেও এখন মনে করছেন এই যাত্রা সন্তানদের বদলে দিয়েছে—মেয়ে হয়েছে কম খুঁতখুঁতে, আর ছেলে হয়েছে আরও স্বনির্ভর।

এই পদযাত্রা ইতোমধ্যে চীনের সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অনেকেই এটিকে শিশুদের চরিত্র গঠনের এক বিরল উদাহরণ বলে আখ্যা দিয়েছেন।

মেহেদী/

ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:১১ পিএম
ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

জি-৭ শীর্ষ সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের কূটনৈতিক বৈঠক ও গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি তাদের পারস্পরিক আচরণ ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করছেন। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের ব্যাখ্যা ও মন্তব্য দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, ইউরোপীয় কূটনৈতিক ও সামাজিক রীতির অংশ হিসেবে জেলেনস্কি মেলোনির গালে চুমু খেয়ে তাকে অভিবাদন জানানোর জন্য এগিয়ে আসেন।  কিন্তু ইতালির প্রধানমন্ত্রীকে কিছুটা অস্বস্তির সঙ্গে তা এড়িয়ে যেতে দেখা যায়।

তবে মুহূর্তটি দ্রুত শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। কেউ কেউ এটিকে ‘অস্বস্তিকর মুহূর্ত’ হিসেবে বর্ণনা করলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জেলেনস্কির একটি সংক্ষিপ্ত আলাপচারিতার ভিডিওও অনলাইনে আলোচনার জন্ম দেয়। ভিডিওটিতে ম্যাক্রোঁকে কথোপকথন শেষে দ্রুত অন্যত্র চলে যেতে দেখা যায়। যদিও ঘটনাটিকে ঘিরে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হলেও ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সংক্ষিপ্ত অঙ্গভঙ্গি বা অভিবাদনের দৃশ্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সেগুলো নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসে। তবে ভিডিও ক্লিপের সীমিত অংশ দেখে কূটনৈতিক সম্পর্ক বা ব্যক্তিগত অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সবসময় যথাযথ নাও হতে পারে।

মেলোনিকে নিয়ে এ ধরনের চর্চা এবারই প্রথম নয়। এর আগে প্যারিসের এক সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ইউরোপীয় ঐতিহ্য মেনে মেলোনির গালে চুম্বন করে তাকে অভিবাদন জানাতে গিয়েছিলেন। তখনও মেলোনির অস্বস্তি প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১২:২৭ পিএম
৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন ঘিরে তার রাশিফল গণনা করেছেন জ্যোতিষীরা। তারা জানিয়েছেন, আগামী বছরটি ট্রাম্পের জন্য চরম উত্থান-পতন, বিতর্ক এবং শারীরিক দুর্বলতায় ভরা একটি বছর হতে চলেছে, যার প্রভাব পড়তে পারে পুরো যুক্তরাষ্ট্রের ওপর।

জ্যোতিষী লিসা স্টারডাস্টের মতে, ট্রাম্পের এই জন্মদিনে একটি ‘নতুন চাঁদ’ বা অমাবস্যার যোগ তৈরি হচ্ছে, যা তার ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের বিদ্রোহ ও বিরোধিতার ইঙ্গিত দেয়।

জ্যোতিষশাস্ত্রে জন্মদিনের সময় সূর্যের অবস্থানকে ‘সোলার রিটার্ন’ বলা হয়, যা আগামী এক বছরের রূপরেখা নির্ধারণ করে।

ট্রাম্পের ক্ষেত্রে এই সময়টি মোটেও সুখকর হবে না। বিশেষ করে ‘ব্ল্যাক মুন লিলিথ’-এর প্রভাবে ট্রাম্পের ক্যারিয়ারে চারপাশ থেকে প্রবল বিরোধিতার সৃষ্টি হবে এবং মানুষ তার সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়বে।

অন্যদিকে, জ্যোতিষী সেলেস্তে ব্রুকস জানিয়েছেন, ট্রাম্পের শারীরিক শক্তি বা জীবনীশক্তি আগামী দিনে আরও দুর্বল হয়ে পড়তে পারে। জন্মদিনের আগের সময়ে চাঁদের একটি বিশেষ অবস্থান বা 'বালসামিক ফেজ'-এর কারণে তার ভেতরের শারীরিক ও মানসিক ক্লান্তি আরও বেশি স্পষ্ট হবে।

ব্রুকস বলেন, ‘আদালতে বা বিভিন্ন জায়গায় তার ঘন ঘন ঘুমিয়ে পড়ার ঘটনাতেই এই ক্লান্তির প্রমাণ মেলে।’

তবে শক্তি কমলেও সিংহ রাশির প্রভাবে তার লড়াই করার মানসিকতা বজায় থাকবে।

জবাবে আগামী আগস্ট মাসে ট্রাম্পের রাশিতে বড় ধরনের একটি ধাক্কা আসতে চলেছে। জ্যোতিষীদের গণনা অনুযায়ী, ‘আগামী ২৬ জুলাই এবং ১২ আগস্টের সূর্যগ্রহণ ট্রাম্পের জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। এই গ্রহণ তার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোকে সামনে এনে দাঁড় করাবে।’

লিসা স্টারডাস্টের আশঙ্কা, ‘এই সময়ে ট্রাম্প চরম বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন এবং এমনকি তিনি বড় কোনো স্বাস্থ্যঝুঁকিতেও পড়তে পারেন।’

জ্যোতিষী মার্টিনের মতে, ট্রাম্পের রাশি মিথুন হওয়ায় তার স্বভাবসুলভ ‘দ্বিমুখী আচরণ’ এবং অতিরিক্ত কথা বলার প্রবণতা আগামী বছর আরও কয়েক গুণ বেড়ে যাবে।

সব মিলিয়ে জ্যোতিষীদের দাবি, ৮০তম বছরটিতে ট্রাম্পের জীবনে এমন কিছু বড় পরিবর্তন আসতে যাচ্ছে, যা তাকে ও তার চারপাশের রাজনৈতিক পরিস্থিতিকে পুরোপুরি নাড়িয়ে দেবে। সূত্র: হাফিংটন পোস্ট

আজহার/অমিয়/

৪৮ লাখ টাকা খরচ করে বিয়ে, ৯ দিন পর বিচ্ছেদ চাইলেন যুবক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৫৫ এএম
৪৮ লাখ টাকা খরচ করে বিয়ে, ৯ দিন পর বিচ্ছেদ চাইলেন যুবক
প্রতীকী ছবি

মা-বাবার চাপে মাত্র পাঁচ মিনিটের একটি ভিডিও কলে পরিচয় হওয়া এক তরুণীকে বিয়ে করেছিলেন চীনের এক যুবক। কিন্তু বিয়ের মাত্র ৯ দিনের মাথায় তিনি আদালতে বিচ্ছেদের আবেদন করেন। চীনের ঝেজিয়াং প্রদেশের ৩২ বছর বয়সী গু নামের ওই যুবক এই অদ্ভুত দাম্পত্য সংকটে পড়েছেন।

ছেলের দ্রুত বিয়ে হোক- এমন ইচ্ছা থেকেই তার বাবা-মা একটি স্থানীয় ম্যাট্রিমোনিয়াল সেন্টারের মাধ্যমে উত্তর-পশ্চিম চীনের শানজি প্রদেশের ৩০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক করেন।

বিয়ের মধ্যস্থতাকারী যে প্রোফাইল দিয়েছিল, তাতে উল্লেখ ছিল যে, ওই তরুণীর কোনো ঋণ নেই, কোনো অপরাধমূলক অতীত নেই এবং কোনো গুরুতর রোগও নেই। এরপর দুজনের মধ্যে মাত্র পাঁচ মিনিটের একটি ভিডিওকলে কথা হয়। 

সরাসরি এক বারও দেখা না করেই মাত্র তিন দিনের মধ্যে তাদের বিয়ে নিবন্ধিত হয়।

কনের পরিবারকে দেওয়া কনেপণ এবং ম্যাট্রিমোনিয়াল সেন্টারকে দেওয়া কমিশনসহ মোট প্রায় ২ লাখ ৬৫ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখের বেশি) খরচ হয় যুবকের পরিবারের।

কিন্তু বিয়ের পর স্ত্রীর ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করে যুবক হতবাক হয়ে যান। তিনি জানতে পারেন, ওই তরুণীর বিপুল ঋণ রয়েছে এবং তার লিভার-সংক্রান্ত কিছু স্বাস্থ্য সমস্যাও আছে। এতে নিজেকে প্রতারিত মনে করে বিয়ের নবম দিনেই তিনি বিচ্ছেদের আবেদন করেন।

প্রথমে এতে সম্মতি দিলেও পরে মত পরিবর্তন করেন তরুণী। তিনি দাবি করেন, বিবাহবিচ্ছেদের খবর তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং তিনি বিষণ্নতায় ভুগছেন। এই অভিযোগে তিনি যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেন এবং ৫০ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দাবি করেন।

অন্যদিকে, নিজেদের প্রতারিত করেছে বলে অভিযোগ তুলে ওই ম্যাট্রিমোনিয়াল সেন্টারের বিরুদ্ধেও আইনি লড়াই শুরু করেছেন যুবক। সূত্র: এনডিটিভি

অমিয়/

আজ ‘লম্বা মেয়েদের’ প্রশংসা পাওয়ার দিন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:০৭ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১১:১৭ এএম
আজ ‘লম্বা মেয়েদের’ প্রশংসা পাওয়ার দিন
ছবি: প্রতীকী (এআই)

একজন নারীর বিশেষ সৌন্দর্য, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসকে উদযাপন করতেই আজ ২০ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘টল গার্ল অ্যাপ্রিসিয়েশন ডে’ বা ‘লম্বা মেয়েদের প্রশংসা দিবস’। 

এই দিনটি কেবল বাহ্যিক রূপের উদযাপন নয়; এটি মূলত লম্বা মেয়েদের দৃপ্ত উপস্থিতি, ভেতরের শক্তি এবং সবার চেয়ে আলাদা হওয়ার সুন্দর অনুভূতিকে সম্মান জানানোর দিন। প্রতিটি লম্বা মেয়েরই অধিকার রয়েছে নিজেকে পরিমাপের ঊর্ধ্বে গিয়ে অনন্য হিসেবে দেখার।

ভিড়ের মধ্যে আলাদাভাবে নজর কাড়া- কখনো আনন্দের, আবার কখনো বা কিছুটা অস্বস্তির। লম্বা মেয়েদের ক্ষেত্রে এই অভিজ্ঞতা প্রতিদিনের। রাস্তায় চলতে গেলে মানুষের তাকিয়ে থাকা, অদ্ভুত সব প্রশ্নের মুখোমুখি হওয়া কিংবা সস্তা রসিকতার শিকার হওয়া তাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু সমস্ত অস্বস্তিকে পাশে ঠেলে নিজের উচ্চতা আর আত্মবিশ্বাস নিয়ে যখন একজন নারী কোনো ঘরে প্রবেশ করেন, তখন সেখানে তৈরি হয় এক অনন্য ও অবিস্মরণীয় আবহ।

অনেক লম্বা মেয়েই কৈশোরে বা বড় হওয়ার দিনগুলোতে নিজেদের উচ্চতা নিয়ে কিছুটা দ্বিধা বা হীনম্মন্যতায় ভোগেন। এই দিনটি সেই অস্বস্তিকে ঝেড়ে ফেলে বুক চিতিয়ে গর্ব করার সাহস জোগায়। যখন সমাজ তাদের এই অনন্যতাকে ইতিবাচকভাবে গ্রহণ করে, তখন তাদের ফ্যাশন, শারীরিক ভাষা এবং আত্মবিশ্বাস এক নতুন মাত্রা পায়।

যেভাবে উদযাপন করতে পারেন এই দিনটি
খুব সাধারণ কিন্তু দারুণ কিছু উপায়ের মাধ্যমে আপনি আপনার পরিচিত লম্বা মেয়েদের মুখে হাসি ফোটাতে পারেন এবং এই দিবসটিকে অর্থবহ করে তুলতে পারেন:

খোলামনে প্রশংসা করুন: আপনার পরিচিত কোনো লম্বা মেয়ের উচ্চতা বা চমৎকার ফ্যাশন সেন্সের মন খুলে প্রশংসা করুন। আপনার আন্তরিক ও সুনির্দিষ্ট প্রশংসাসূচক শব্দগুলো তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

ইতিবাচক গল্প শেয়ার করুন: সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা মেয়েদের অনুপ্রেরণামূলক গল্প বা ছবি শেয়ার করুন। ইতিবাচক হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের অনন্য অভিজ্ঞতাগুলোকে সবার সামনে তুলে ধরুন।

একসাথে সৃজনশীল কিছু করুন: আপনার লম্বা কোনো বান্ধবীকে নিয়ে বাইরে ঘুরতে যান বা কোনো খেলায় অংশ নিন। চমৎকার কোনো ফটোশুট করতে পারেন, যেখানে তাঁর উচ্চতা একটি বড় শক্তি হিসেবে ফুটে উঠবে।

ফ্যাশন ও স্টাইল নিয়ে আলোচনা: লম্বা গড়নের নারীদের জন্য মানানসই পোশাকের খোঁজখবর নিতে পারেন। কীভাবে পোশাক পরলে তারা আরও আরামদায়ক ও আত্মবিশ্বাসী বোধ করবেন, সেই স্টাইল টিপসগুলো একে অপরের সাথে শেয়ার করুন।

সহযোগিতার হাত বাড়িয়ে দিন: একদম সাধারণ মুহূর্তগুলোতেও আনন্দ খুঁজুন। যেমন—নিচু কোনো তাক থেকে কোনো জিনিস নামাতে কাউকে সাহায্য করুন, আবার উঁচু কোনো তাকের জিনিস নাগাল পেতে হাসিমুখে তাদের সাহায্য নিন (যদি উভয়ই এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন)।

এই দিবসের ইতিহাস
কোনো প্রাতিষ্ঠানিক ঘোষণা বা বহুজাতিক কোম্পানির প্রচারণায় এই দিনের সৃষ্টি হয়নি। এর শুরুটা হয়েছিল ইন্টারনেটের বিভিন্ন ফোরাম, ব্লগ এবং ছোট ছোট ওয়েবসাইটে লম্বা মেয়েদের অধিকার ও সৌন্দর্য নিয়ে সাধারণ কিছু আলোচনার মাধ্যমে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই ধারণাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

লম্বা নারী এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা যখন নিজেদের জীবনের সত্য গল্প, ছবি এবং অভিজ্ঞতা শেয়ার করা শুরু করেন, তখন ডিজিটাল দুনিয়ায় একটি ইতিবাচক সাড়া পড়ে। ২০২০ সালের দিকে এই আন্দোলনটি আরও জোরালো রূপ নেয়। দেখা যায়, প্রতি বছরের ২০ জুন তারিখটিতে এই সংক্রান্ত পোস্ট, মিম এবং হ্যাশট্যাগের ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে। কোনো সরকারি স্বীকৃতি না থাকলেও, লম্বা মেয়েদের প্রতি ভালোবাসা আর সম্মান থেকেই দিনটি ‘টল গার্ল অ্যাপ্রিসিয়েশন ডে’ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়।

এর পেছনে আরেকটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। ১৯৩৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘টল ক্লাবস ইন্টারন্যাশনাল’ (Tall Clubs International) নামের একটি সংস্থা গঠিত হয়েছিল। কায়ে সামনার আইনফেল্ড নামের এক নারী নিজের উচ্চতা নিয়ে সামাজিক সংগ্রামের কথা লিখে একটি পত্রিকায় কলাম প্রকাশ করেছিলেন। সেই লেখা পড়ে আরও অনেক লম্বা মানুষ তাঁর সাথে যোগ দেন। ইন্টারনেট আসার বহু বছর আগেই এই ক্লাবটি লম্বা মানুষদের একত্রিত করতে এবং তাদের মনে আত্মবিশ্বাস জোগাতে কাজ শুরু করেছিল।

লম্বা নারীদের নিয়ে কিছু আকর্ষণীয় ও বৈজ্ঞানিক তথ্য
উচ্চতার বৈশ্বিক মানচিত্র: জনসংখ্যা বিষয়ক গবেষণা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে লম্বা নারীরা বাস করেন উত্তর ও পূর্ব ইউরোপে। নেদারল্যান্ডস, লাটভিয়া, এস্তোনিয়াসহ বাল্টিক ও বলকান অঞ্চলের দেশগুলোর নারীরা গড়ে বিশ্বের সবচেয়ে লম্বা হয়ে থাকেন। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার নারীদের গড় উচ্চতা তুলনামূলকভাবে বেশ কম।

হৃদরোগের ঝুঁকি কম: চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল গবেষণায় দেখা গেছে, জিনগতভাবে লম্বা মানুষের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি সাধারণদের চেয়ে অনেকটাই কম থাকে।

নার্ভ ও রক্তনালীর সমস্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২ লাখের বেশি সামরিক বাহিনীর সদস্যদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, লম্বা মানুষদের পায়ে ভেরিকোজ ভেইন (রক্তনালী ফুলে যাওয়া), রক্ত জমাট বাঁধা এবং পেরিফেরাল নিউরোপ্যাথি (স্নায়ুর সমস্যা)-র মতো সমস্যা বেশি দেখা দিতে পারে। অতিরিক্ত উচ্চতার কারণে শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালনে বেশি চাপ পড়ার কারণে এমনটি হতে পারে।

উচ্চ আয় ও জীবন সন্তুষ্টি: অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানীদের মতে, লম্বা ব্যক্তিরা ক্যারিয়ারে তুলনামূলকভাবে বেশি আয় করেন এবং নিজেদের জীবন নিয়ে বেশি সন্তুষ্ট থাকেন। গ্যালাপ-হেলথওয়েজ ওয়েল-বিয়িং ইনডেক্সের তথ্য অনুযায়ী, উচ্চতার প্রতি ইঞ্চি বৃদ্ধির সঙ্গে পারিবারিক আয় ৪.৫% থেকে ৮.৫% বৃদ্ধির সমপরিমাণ মানসিক সন্তুষ্টির সংযোগ রয়েছে।

বুলিং ও বডি শেমিং: অ্যান্টি-বুলিং সংস্থাগুলোর মতে, রূপ বা শারীরিক গঠন নিয়ে যে ‘অ্যাপিয়ারেন্স-টার্গেটেড বুলিং’ বা হেনস্থা করা হয়, তার অন্যতম বড় শিকার হন লম্বা মেয়েরা। অতিরিক্ত লম্বা বা খাটো হওয়া নিয়ে ঠাট্টা-তামাশা করা একজন কিশোরীর আত্মবিশ্বাসে মারাত্মক আঘাত হানে। তাই সমাজকে সচেতন করতে এবং বডি শেমিং রুখতে এই ধরণের দিবসের গুরুত্ব অপরিসীম।

তামান্না রুপা/

ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী শাড়ি পরে মাইকেল জ্যাকসনের অনুপ্রাণিত নৃত্য পরিবেশন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। তার নাচের ভঙ্গি, ভারসাম্য এবং সৃজনশীল উপস্থাপনা নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে।

ভাইরাল ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটর কোমল কুমারীকে কিং অব পপ মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান ‘বিলি জিন’-এর তালে নাচতে দেখা যায়।

তবে এই পরিবেশনাকে বিশেষ করে তুলেছে শুধু তার দক্ষতাই নয়, বরং শাড়ি পরে অত্যন্ত সাবলীলভাবে জটিল নৃত্যভঙ্গিগুলো তুলে ধরার ক্ষমতা।

ভিডিওটিতে একটি মজার নাটকীয় উপস্থাপনাও রয়েছে। সেখানে কল্পনা করা হয়েছে, ২০২৬ সালের সংগীতনির্ভর চলচ্চিত্র ‘মাইকেল’ দেখার পর যদি তার মা হঠাৎ করেই মাইকেল জ্যাকসনের নাচের প্রতি ভীষণ অনুরাগী হয়ে ওঠেন, তাহলে কী ঘটতে পারে।

সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কোমল একের পর এক মাইকেল জ্যাকসন-অনুপ্রাণিত নৃত্যভঙ্গি পরিবেশন করেন। তার পারফরম্যান্সে ছিল নিখুঁত শরীরী অঙ্গভঙ্গি, রোবোটিক পপিং এবং কিংবদন্তিতুল্য ‘মুনওয়াক’। 

শাড়ির ভারী ভাঁজ এবং স্বাভাবিক চলাফেরার সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি প্রতিটি মুদ্রা অসাধারণ নিখুঁততা ও আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করেছেন।

ভারতীয় ঐতিহ্য ও বিশ্বজনীন পপ সংস্কৃতির এই অভিনব মেলবন্ধন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ভিডিওটি প্রকাশের পরই প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। 

অনেকেই নৃত্যশিল্পীর অসাধারণ নিয়ন্ত্রণ, সমন্বয় ও দক্ষতার প্রশংসা করেছেন। তাদের মতে, সাধারণ নাচের পোশাকেও যেসব মুদ্রা পরিবেশন করা কঠিন, শাড়ি পরে সেগুলো করা আরও বেশি চ্যালেঞ্জিং।

আবার অনেকে ভিডিওটির হাস্যরসাত্মক উপস্থাপনারও প্রশংসা করেছেন। তাদের মতে, এই মজার ধারণাটি চিত্তাকর্ষক পারফরম্যান্সে বিনোদনের বাড়তি মাত্রা যোগ করেছে।

কয়েকজন দর্শক রসিকতা করে মন্তব্য করেছেন, স্বয়ং মাইকেল জ্যাকসনও হয়তো এই শ্রদ্ধাঞ্জলিকে সাধুবাদ জানাতেন। 

অন্যদের মতে, এটি বিশ্বব্যাপী জনপ্রিয় পপ সংস্কৃতি এবং ভারতীয় ঐতিহ্যের অনন্য মেলবন্ধনের একটি উৎকৃষ্ট উদাহরণ। সূত্র: এনডিটিভি

অমিয়/