প্রয়াত যৌন অপরাধী এবং নারী পাচারকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম আছে- কয়েক মাস আগে এমন অভিযোগ তোলেন ইলন মাস্ক। মাস্কের এই অভিযোগের পর ডেমোক্র্যাটরা এপস্টেইনের ফাইলগুলো সম্পূর্ণরূপে প্রকাশের জন্য চাপ দেওয়া শুরু করে, যা এখনো অব্যাহত রেখেছে।
ট্রাম্প মাস্কের বক্তব্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘উন্মাদনার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দেন।
এদিকে, বুধবার (৩ সেপ্টেম্বর) ইউএস ক্যাপিট হিলের বাইরে, জেফ্রি এপস্টাইনের যৌন নির্যাতনের শিকার প্রায় এক ডজন নারী একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সিএনএনের খবর।
এসময় তাদের হাতে একটি মর্মস্পর্শী বার্তা লেখা ছিল। সেখানে লেখা ছিল, ‘এটি কোনও প্রতারণা নয়।’
এই পরিস্থিতি এখন 'উত্তেজনাপূর্ণ' পর্যায়ে পৌঁছে গিয়েছে। কেননা ক্যাপিটাল হিলের বাইরে আইন প্রণেতাদের একটি দলও এই নারীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
এর মধ্যে বেঁচে যাওয়া একজন, আনোস্কা ডি জর্জিউ ট্রাম্পের কাছে সরাসরি আবেদন করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, এই পরিস্থিতিতে আপনার অনেক প্রভাব এবং ক্ষমতা আছে। দয়া করে আমাদের সাহায্য করার জন্য সেই প্রভাব এবং ক্ষমতা ব্যবহার করুন।’
এবং নির্যাতনের শিকার আরেকজন, হ্যালি রবসন তাকে আমন্ত্রণ জানান, ‘আমি আপনাকে ক্যাপিটলে আমার সঙ্গে দেখা করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে এটি কোনও প্রতারণা নয়। আমরা প্রকৃত মানুষ। এটি প্রকৃত ট্রমা।’
এদিকে,বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তব্য রাখার কিছুক্ষণ পরই, ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, এপস্টাইন মামলার ফাইলগুলোকে কেন্দ্র করে ক্রমবর্ধমান জাতীয় রাজনৈতিক উত্তেজনা আসলে ‘ডেমোক্র্যাট প্রতারণা’।
এদিকে, গত বছরের ২৭শে ফেব্রুয়ারি - ট্রাম্প প্রশাসনের হাই-প্রোফাইল এই মামলার বিষয়ে আরও স্বচ্ছ হওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে, বন্ডি এপস্টেইন সম্পর্কিত ১০০ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করা হয়।
২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প, এপস্টেইনের গ্রেপ্তার এবং পরবর্তীতে আত্মহত্যার পর থেকে তার ক্লায়েন্ট তালিকা নিয়ে যে দাবি উঠে তা স্পষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
যদিও তখন বলা হয়, এটি গোপন নথি প্রকাশের ‘প্রথম পর্যায়’। কিন্তু প্রকাশিত পৃষ্ঠাগুলো দেখে মানুষ হতাশ হন কারণ বেশিরভাগ লেখাই সম্পাদনা করা ছিল।
এছাড়া এসময় নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্টে জানায়, বন্ডির প্রকাশনায় এপস্টেইনের ‘কালো বই’ নামে যে বই প্রকাশ করা হয়েছিল তাতে ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতো ব্যক্তির নাম ছিল।
তাছাড়া, বইটিতে এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ ছিল যাদের সাথে অ্যাপস্টেন কখনও দেখাও করেননি, এবং তালিকাভুক্ত নামগুলো অ্যাপস্টেইনের কার্যকলাপের সাথে সম্পর্কিত নয়।
সুলতানা দিনা/