মার্কিন-ইরান সংঘর্ষ এবং কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে তেহরানের হামলার পর আবারও তেলের দাম বেড়েছে।
বুধবার (৩ জুন) সকালে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ৫ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান তার প্রতিবেশী কুয়েত এবং বাহরাইনের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়েছে। এই হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজার বিভাগের প্রধান মঙ্গলবার (৩ জুন) বলেছেন, বর্তমান গতিতে যদি তেলের মজুত কমতে থাকে, তবে গ্রীষ্মকালীন চাহিদার শীর্ষ সময়ের আগেই বিশ্বব্যাপী তেলের মজুত সংকটজনক স্তরে পৌঁছাতে পারে।
ইরানি সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, ইরান গত কয়েক দিন ধরে ওয়াশিংটনের সাথে কোনো যোগাযোগ করেনি তবে ট্রাম্প বলছের ভিন্ন কথা। তার মতে ক্রমাগত আলোচনা চলছে।
আরও পড়ুন>>
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সূত্র: আল জাজিরা
আমান/