ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের স্বপ্নের জাদুকর মুসিয়ালা পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা?
Nagad desktop

যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা: সবার টার্গেট হরমুজ প্রণালী

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম
যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা: সবার টার্গেট হরমুজ প্রণালী
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর ওপর আবারও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে জানিয়েছে ইরান। দেশটি নাবিকদের সতর্ক করেছে যে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ আবার বন্ধ হয়ে গেছে। একই সময়ে শিপিং সূত্র জানায়, অন্তত দুটি জাহাজ এই প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় গুলির মুখে পড়েছে।

তেহরান দাবি করে, তারা এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ-অবরোধের প্রতিক্রিয়ায়, যাকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে। 

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, ইরানের নৌবাহিনী শত্রুদের ওপর ‘নতুন তিক্ত পরাজয়’ চাপিয়ে দিতে প্রস্তুত।

ইরানের এই কঠোর অবস্থান আবারও অনিশ্চয়তা বাড়িয়েছে এবং আশঙ্কা তৈরি করেছে যে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন দীর্ঘ সময় ধরে বিঘ্নিত থাকতে পারে। বিশেষ করে যখন ওয়াশিংটন এখনো ভাবছে এই নাজুক যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করা হবে কি না।

নৌ-নিরাপত্তা ও শিপিং সূত্র জানায়, কিছু বাণিজ্যিক জাহাজ ইরানের নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে। সে বার্তায় বলা হয়েছে, কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। ফলে দিনের শুরুতে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে চলাচল আবার শুরু হতে পারে, তা উল্টে যায়।

অন্তত দুটি জাহাজ প্রণালী পার হওয়ার সময় গুলিবর্ষণের শিকার হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে সামুদ্রিক ট্র্যাকিং ডেটায় দেখা যায়, আটটি তেলবাহী জাহাজের একটি বহর সংকীর্ণ ওই পথ অতিক্রম করছে। বিষয়টি ছিল সাত সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ শুরু করার পর প্রথম বড় ধরনের চলাচল।

‘ভালো খবর আছে’
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে ‘কিছু ভালো খবর’ থাকার কথা বললেও বিস্তারিত বলেননি। 

তবে তিনি সতর্ক করেন, বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হলে যদি কোনো শান্তিচুক্তি না হয়, তাহলে আবার লড়াই শুরু হতে পারে।

এর আগে ইরান, ইসরায়েল-লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। মার্চের শুরুতে হিজবুল্লাহ যুদ্ধের সঙ্গে জড়ালে ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অভিযান চালায়।

কিন্তু শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড জানায়, প্রণালীটি আবার কঠোর সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের ‘বারবার লঙ্ঘন’ এবং অবরোধের আড়ালে ‘জলদস্যুতা’র অভিযোগ তোলে।

একজন মুখপাত্র বলেন, আগে আলোচনা শেষে সীমিতসংখ্যক তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল ‘সৎ উদ্দেশ্যে’, কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড তাদের আবার কঠোর নিয়ন্ত্রণে ফিরতে বাধ্য করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করছে। তবে ইরানের সর্বশেষ পদক্ষেপ নিয়ে মন্তব্য করেনি।

সরাসরি আলোচনা অনিশ্চিত
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে হাজারও মানুষের প্রাণ নিয়েছে এবং লেবাননেও ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বেড়ে যায়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে বলেন, পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। আগে একটি সমঝোতার কাঠামো তৈরি করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে, তাই ‘এর পরিণতি তাদের ভোগ করতে হবে।’ 

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও চাপ বাড়ছে। কারণ নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম, মূল্যস্ফীতি এবং জনপ্রিয়তা হ্রাস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চাপে রয়েছেন।

গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরান নিয়ে বিষয়গুলো ভালোই এগোচ্ছে। আমরা সপ্তাহান্তে আলোচনা করছি… অনেক বিষয় আগেই ঠিক হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। এটিই সবকিছুর ঊর্ধ্বে।’

তবে একই সঙ্গে তিনি আবারও হুঁশিয়ারি দেন, বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করে দেওয়া হতে পারে এবং ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চলবে। 

ট্রাম্প রয়টার্সকে জানান, এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনীতিকরা মনে করছেন, ইসলামাবাদে আলোচনার আয়োজন করা কঠিন হওয়ায় তা অনিশ্চিত।

গতকাল সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার প্রস্তুতির তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। গত সপ্তাহান্তে সেখানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে উচ্চপর্যায়ের আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে তিন দিনের বৈঠক শেষ করেছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও কাতার, সৌদি আরব ও তুরস্ক সফর শেষে দেশে ফিরছেন।

একটি পাকিস্তানি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমে একটি সমঝোতা স্মারক হতে পারে, এরপর ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি সম্ভব।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা
শান্তি আলোচনায় বড় বাধা হয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান এটিকে বেসামরিক জ্বালানি প্রকল্প বলে দাবি করে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে চায়। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় টিভিতে বলেন, এই উপাদান কোথাও সরানো হবে না। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, তারা আশা করছেন শিগগিরই একটি প্রাথমিক চুক্তি হবে।

শুক্রবার ইরানের ঘোষণার পর তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে এবং বিশ্ব শেয়ারবাজারে উত্থান দেখা যায়। কারণ ধারণা করা হচ্ছিল, আবার জাহাজ চলাচল শুরু হতে পারে।

তবুও শিপিং সূত্র জানায়, এখনো শত শত জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটক রয়েছেন, যারা এই প্রণালি দিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন। গত সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ২০ বছরের জন্য ইরানের সব পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার প্রস্তাব দেয়, আর ইরান ৩ থেকে ৫ বছরের বিরতির কথা বলে। দুটি ইরানি সূত্র জানিয়েছে, এমন একটি সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যাতে ইউরেনিয়ামের কিছু অংশ সরিয়ে নেওয়া হতে পারে। সূত্র: রয়টার্স

ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ
ধীরাজ শেঠ। ছবি: সংগৃহীত

ভারত সরকার বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

শনিবার (১৩ জুন) এ নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর সহপ্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ খবর জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি রয়েছে তার।

সামরিক জীবনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ধীরজ শেঠ। তার কমান্ড দায়িত্বের মধ্যে ছিল মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মিরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব।

লেফটেন্যান্ট জেনারেল পদে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দেন। পরে দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেন।

আর্মি কমান্ডার হিসেবে পদোন্নতির পর ধীরাজ শেঠ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে দুইটি অপারেশনাল আর্মি কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা অর্জন করেন তিনি। আড়াই বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে কৌশলগত তদারকির দায়িত্বও পালন করেন।

সামরিক শিক্ষা ও প্রশিক্ষণেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিভিন্ন কোর্সে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি তিনি হায়ার কমান্ড কোর্স ও ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। এছাড়া প্যারিসের মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও অংশ নিয়েছিলেন ধীরাজ শেঠ।

এসএন/

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

শনিবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য প্রকাশ করেন।

আলি খামেনি প্রায় ৩৭ বছর দেশ শাসন করেছেন এবং ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন। 

জানা গেছে, তার জন্মস্থান, উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফন সম্পন্ন হবে। শুরুতে মার্চ মাসে দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ৪ জুলাই রাজধানী তেহরানে তিন দিনের জানাজা ও শোকানুষ্ঠান শুরু হবে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাতীয় শোকানুষ্ঠানের প্রথম দিন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গেও মিলে যাচ্ছে, যা এ বছর ২৫০তম বার্ষিকী উদযাপন করবে।

খামেনির ছেলে মোজতবা খামেনি মার্চের শুরুতে তার উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত হন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।

বাবাকে হত্যার যে হামলায় বহু কর্মকর্তা নিহত হয়েছিলেন, সেই হামলায় আহত হয়েছিলেন মোজতবা খামেনিও। নিয়োগ পাওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি এবং তার নামে প্রকাশিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করছেন বলে জানা গেছে। সূত্র: এনডিটিবি

রিফাত/

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৬:২১ পিএম
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তিচুক্তির কাঠামোতে (ফ্রেমওয়ার্ক) পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

শনিবার (১৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফ জানান, মধ্যপ্রাচ্যে চলমান মাসব্যাপী সংঘাতের অবসান ঘটাতে দুই দেশ একটি শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় সম্মত হয়েছে। বর্তমানে ইলেকট্রনিক মাধ্যমে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হতে পারে।

তিনি আরও বলেন, ‘চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

পাকিস্তান এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিফাত/

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের আরও ২০টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানায়, দক্ষিণ লেবাননের টায়ার জেলার মায়রাকেহ পৌরসভা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হন।

শুক্রবার (১২ জুন) দিনভর এবং রাত পর্যন্ত ইসরায়েলি বাহিনী তথাকথিত হলুদ রেখার (যে অংশটি ইসরায়েল নিয়ন্ত্রণ ও দখল করতে চাইছে) উত্তরের শহর ও গ্রামগুলোতেও অনবরত বিমান হামলা চালায়।

শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

এই হামলা এমন এক সময়ে চালানো হলো, যার ঠিক আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির খসড়ায় সম্মত হয়েছে এবং মধ্যস্থতাকারীরা চূড়ান্ত চুক্তির জন্য কাজ করছেন।

ইরানি গণমাধ্যমের দাবি, এই প্রাথমিক চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ অবসানের কথা বলা হয়েছে।

তবে চলমান আলোচনা ও চুক্তির মাঝে ইসরায়েলের এই আগ্রাসন নতুন করে শঙ্কা তৈরি করেছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনায় ইসরায়েল কোনো পক্ষ নয়।

তাছাড়া, ইসরায়েলি নেতারা ইতোমধ্যেই সাফ জানিয়ে দেন, লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও মাঠপর্যায়ে লড়াই থামেনি। আগামী ২২ জুন দুই দেশের মধ্যে পরবর্তী দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/অমিয়/

আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত
সংগৃহীত

ভারতের আসামের জোরহাটের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

শনিবার (১৩ জুন) সকালে এএন-৩২ বিমানটি অবতরণের সময় বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়ে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে জরুরি পরিসেবা দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।

ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের পর আরও তথ্য জানানো হবে।

এএন-৩২ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।

আন্তোনভ এএন-৩২ একটি মজবুত, দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন বাহন হিসেবে ব্যবহৃত হয়। সোভিয়েত ইউনিয়নে নির্মিত এ মডেলের প্রায় ১০০টি বিমান রয়েছে।

এএন-৩২ বিমানটি চরম প্রতিকূল পরিবেশে কার্যকরভাবে কাজ করার জন্য নকশা করা হয়েছে। এটি বেশি উচ্চতার বিমানঘাঁটি ও উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতেও পরিচালনা করা যায়। বিমানটি ৭ দশমিক ৫ টন পর্যন্ত মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার পরিবহন করতে সক্ষম এবং প্রত্যন্ত অঞ্চলে রসদ সরবরাহের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হওয়ার কয়েক মাস পরই এই দুর্ঘটনা ঘটল। সূত্র: এনডিটিভি

আমান/অমিয়/