ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন—সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

ফার্মগেটে মেট্রোরেল অংশে নকশাগত ত্রুটি ও বিয়ারিং প্যাডের মানগত সমস্যা চিহ্নিত

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
ফার্মগেটে মেট্রোরেল অংশে নকশাগত ত্রুটি ও বিয়ারিং প্যাডের মানগত সমস্যা চিহ্নিত
ছবি: সংগৃহীত

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে বিয়ারিং প্যাড সরে যাওয়ার ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে নকশাগত ত্রুটি ও উপকরণের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট এবং নিওপ্রিনের পরিমাণ প্রচলিত মানদণ্ড অনুযায়ী সঠিক ছিল না। তবে বিষয়টি নিশ্চিত করতে দেশের বাইরে ল্যাবরেটরিতে আরও পরীক্ষা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংশ্লিষ্ট কমিটি সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ফার্মগেটের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। নিহত পথচারীর নাম আবুল কালাম (৩৫)। তার বাড়ি শরীয়তপুর জেলায়। দুর্ঘটনার দিনই সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে কমিটিতে যুক্ত করা হয়। এছাড়া কমিটি আরও দুইজন বিশেষজ্ঞকে কো-অপ্ট করে। তারা হলেন-বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত এবং অধ্যাপক ড. রাকিব আহসান।

দুর্ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফরেনসিক প্রতিনিধি হিসেবে সিআইডির এসএসপি মুহাম্মদ তৌহিদুল ইসলামকেও তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। 

এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপ-সচিব আসফিয়া সুলতানা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

যা জানা গেল তদন্ত প্রতিবেদনে 
তদন্ত কমিটির অনুসন্ধানে দেখা গেছে, বিয়ারিং প্যাডগুলো প্রায় ০.৮ শতাংশ ঢালু অবস্থায় বসানো হয়েছিল, যা সরে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

কমিটি জানিয়েছে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের উভয় প্রান্তেই বৃত্তাকার এলাইনমেন্ট রয়েছে। কিন্তু ভায়াডাক্টের সোজা অংশ থেকে বৃত্তাকার অংশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রানজিশন কার্ভ ব্যবহার করা হয়নি। ফলে এলাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে পারে বলে মনে করছে কমিটি।

প্রতিবেদনে বলা হয়, কার্ভ এলাইনমেন্টের জন্য আলাদাভাবে মডেলিং ও বিশ্লেষণ না করে সোজা এলাইনমেন্টের নকশার ভিত্তিতেই ডিজাইন করা হয়েছে।

ট্রেন চলাকালে কম্পন পরিমাপে দেখা যায়, বিয়ারিং প্যাড বিচ্যুত পিয়ারগুলোতে-বিশেষ করে পিলার নম্বর ৪৩০ ও ৪৩৩-এ অন্যান্য পিলারের তুলনায় কম্পন অনেক বেশি। নকশাগত ত্রুটির কারণে এখানে অপ্রয়োজনীয় পার্শ্ববল ও অতিরিক্ত কম্পন তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

কমিটি আরও জানিয়েছে, কার্ভ এলাইনমেন্ট ও স্টেশনের কাছে রেললাইনের নিচে নিওপ্রিন রাবার ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলেও দুর্ঘটনাস্থলের মধ্যবর্তী অংশে রিজিড ট্র্যাক ব্যবহৃত হয়েছে। এসব স্থানে ড্যাম্পার সিস্টেম থাকলে কম্পন কমানো সম্ভব হতো বলে মত দিয়েছে কমিটি। তবে তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটের কাছে খেজুরবাগান এলাকাতেও মেট্রোরেলের বিয়ারিং প্যাড সরে যায়। ওই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করা হয় এবার । এতে দেখা যায়, ওই প্রতিবেদনে দুর্ঘটনার সম্ভাব্য কিছু কারণ উল্লেখ থাকলেও কোনোটিই নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়নি। 

এছাড়া প্রথম দুর্ঘটনার পর পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও ঠিকাদার ও পরামর্শকদের পক্ষ থেকে বিস্তারিত প্রকৌশল বিশ্লেষণের মাধ্যমে মূল কারণ নির্ধারণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমিটির সুপারিশ
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কমিটি কয়েকটি সুপারিশ প্রদান করেছে। এর মধ্যে রয়েছে-কার্ভ এলাইনমেন্টে বিয়ারিং প্যাড সরে যাওয়া রোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়া, ভায়াডাক্ট ও ট্র্যাকের নকশা থার্ড পার্টি কনসালট্যান্ট দিয়ে পুনঃপর্যালোচনা, পুরো মেট্রোরেল প্রকল্পে স্বাধীন সেফটি অডিট, দ্রুত স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন এবং স্থানীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বিদেশি পরামর্শকদের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল জানিয়েছে, সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

জয়ন্ত/নাঈম/

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৩১ পিএম
অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও এবং প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

আলোইস জভিংগি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আলোইস জভিংগি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করবে।

তিনি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এসএন/

শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন—সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১২ পিএম
শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন—সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ইতিবাচক অর্জনের পাশাপাশি অনিয়ম, সীমাবদ্ধতা ও নেতিবাচক দিকগুলোও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে নিজ দফতরে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও গণমাধ্যমের কার্যকর ভূমিকা বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং খাতটির বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর সাফল্যের খবর যেমন গণমাধ্যমে প্রকাশ হওয়া প্রয়োজন, তেমনি সমস্যা ও দুর্বলতাগুলোও তুলে ধরা উচিত। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান এবং সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া এফএলজেএফের সহ-সভাপতি মোহাম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব এবং সদস্য গোলাম সামদানি ভূঁইয়া ও আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

তপন/এসএন

পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের
হা সাং জে এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেওয়া পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, পানি সংকট এখন শুধু পরিবেশগত বা উন্নয়নগত সমস্যা নয়, অনেক দেশের জন্য এটি জীবন-মরণ ইস্যুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে’র নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, “পানি সমস্যা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ সংকট আরও গভীর। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনার জটিলতা এবং সীমান্তবর্তী নদীর পানিবণ্টন সংকট ভবিষ্যতে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। এ কারণে পানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই।

এ সময় এএডব্লিউসি’র জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে বৈশ্বিক পানি সংকট সমাধানে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি বাংলাদেশের সংসদ সদস্যদের এএডব্লিউসি’র কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং আগামী ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য সংস্থাটির বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।

স্পিকার এএডব্লিউসি’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, ২০১৯ সাল থেকে একটি আইনি ও নীতিগত কাঠামোর মাধ্যমে পানি সংকট সমাধানে সংগঠনটির প্রচেষ্টা প্রশংসনীয়। পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন ইস্যুতে এশিয়ার সংসদ সদস্যদের সম্পৃক্ত করে যে লেজিসলেটিভ উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত হওয়ার বিষয়ে তিনি সুপারিশ করবেন বলেও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

স্পিকার আরও জানান, লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি’র পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা করছেন।

প্রসঙ্গত, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে নীতিগত ও আইনগত সহযোগিতা জোরদারে কাজ করছে।

সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলিস/এসএন

৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ন ছবি: সংগৃহীত

সারাদেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সভায় অংশ নেন চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা ও কাৃরিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালের এক আইনি জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া আটকে আছে। তবে আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তার প্রত্যাশা, ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের জট খুলবে।

সভায় মন্ত্রী বলেন, ‘২০০৬ সালে আমরা নকলের কবর দিয়েছি। তবে এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। তাই পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।’

মন্ত্রী উল্লেখ করেন, এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণে আরও ৭৭ হাজার শিক্ষক প্রয়োজন।

শিক্ষাব্যবস্থায় অসহযোগিতার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার জায়গায় জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছে, যারা আমাদের শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছে না।’

অন্তরা/

নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই তিন দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় তারা।

তিনি জানান, এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমণ্ডি ৩২, গুলিস্তানসহ সারা ঢাকায়।

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ছিল। ককটেল ফুটিয়েছে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। 

একই সঙ্গে তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনা এবং মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান মোসলেহ উদ্দিন আহমদ।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অমিয়/