ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬

সর্বশেষ
খোকসায় বন্ধুজন এর বর্ষাবরণ ও ফল উৎসব আইসিইউতে নতুন আতঙ্ক: ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে: উপদেষ্টা তিতুমীর ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ, ৩২ রুটে সমঝোতা ইউরেনিয়ামকে নিরাপদ রাসায়নিক যৌগে রূপান্তর ব্যাকটেরিয়ার মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আব্দুল হাই ও সুলতান মাহমুদ আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি সিরিয়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩৫ কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু ছাত্র আন্দোলন নিয়ে নীরব, বিশ্ব ঐতিহ্য নিয়েই পোস্ট মোদির সফল অস্ত্রোপচার করল হিউম্যানয়েড রোবট জয়পুরহাটে বন্দুক ও শর্ট গানের কার্তুজ উদ্ধার পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে কর্ণফুলীতে র‍্যালি শিক্ষামন্ত্রী গেছেন, এবার সরকার যাবে: রাহুল গান্ধী কক্সবাজারে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক সাংবাদিকতায় টিকে থাকতে প্রযুক্তিতে দক্ষ হতে হবে: পিআইবি মহাপরিচালক চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চট্টগ্রামে নালায় ১৩২০ গুলির খোসা উদ্ধার, তদন্তে পুলিশ নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে হরিরামপুরে বিক্ষোভ ও মানববন্ধন চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯ অরবিটাল বুস্টার পুনরুদ্ধারে চীনের বড় সাফল্য আসছে রেঞ্জ রোভারের নতুন ইলেকট্রিক জিটি কুবিতে প্রবেশে ফয়জুল করিম অনুমতি পেলেও বাধার মুখে নেতাকর্মীরা চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি অস্ত্র উদ্ধার স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ওয়াচ দ্বিতীয় দিনে আরও ১টি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগ জমা ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ নিয়ে জামায়াত প্রার্থীর নানা অভিযোগ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ নিয়ে জামায়াত প্রার্থীর নানা অভিযোগ
ছবি: খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ১৫মিনিটে শ্রীবরদী উপজেলার তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন তিনি। 

ভোট দেওয়ার পর গণমাধ্যমে মাসুদুর বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার অ্যাজেন্টদের পরিকল্পিতভাবে বের করে দেওয়া হচ্ছে। এটি শুধু অনৈতিকই নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। শুধু তাই নয়, অনেক কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। ভোটারদের স্বাধীনভাবে তাদের ভোট দিতে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে।’

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনেছি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ এবং ভোটারদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করেন।’

একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা চান তিনি।

এ আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

শাকিল মুরাদ/অমিয়/

পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আব্দুল হাই ও সুলতান মাহমুদ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আব্দুল হাই ও সুলতান মাহমুদ
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কার্যালয় চত্বরে সম্মেলনে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন দলটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। পরে তিনি দুইজনকেই নতুন পদ গ্রহণের দলীয় শপথবাক্য পাঠ করান। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় দলটির সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান বলেন, ইসলামি আন্দোলনের আমির এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। পরে আমরা ২২ লক্ষের মত ভোট পেয়েছি। একজন এমপি পেয়েছি। প্রাথমিকভাবে এটি ভূল মনে হলেও পরে তো প্রমাণ পেয়েছেন সিদ্ধান্ত সঠিক ছিলো। তবে তিনি সব ইসলামী দলের ভোট একটি বাক্সে নিতে চেয়েছিলেন। শুধু একটি দলের জন্য হয়নি। আমির যখন যাচ্ছিলেন মদিনার পথে তখন দলটি যাচ্ছিলো আমেরিকার পথে। তারা নামে ইসলামী দল হলেও কাজে কোন প্রমাণ নেই।

আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের শেখ মুহাম্মদ আল আমিন সহ অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, জেলার মজলিসে শূরা সদস্য প্রত্যক্ষ ভোট বা মাসোয়ারার পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

মো. রনি  মিয়াজী/এসএন

বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা
ছবি: খবরের কাগজ

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে।

শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে উপজেলার চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা আব্দুর রাজ্জাকের বাড়িকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, হামলার কিছুক্ষণ আগেই তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তার ভাষ্য, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করে আসছেন। এমন পরিস্থিতিতে এ হামলার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির বিভিন্ন নেতা-কর্মী হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে পোস্ট করেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নাভারণে মসজিদ নির্মাণকাজে বিএনপি নেতার বাধা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম
নাভারণে মসজিদ নির্মাণকাজে বিএনপি নেতার বাধা
ইসমাইল হোসেন। ছবি: খবরের কাগজ

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে মসজিদের বর্ধিতকরণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বিএনপি নেতা পরিচয়দানকারী ইসমাইল হোসেনের বিরুদ্ধে। ২০ দিন ধরে ওই মসজিদের বর্ধিতকরণ কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে মসজিদ কমিটি ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযুক্ত ইসমাইল হোসেন নিজেকে ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা জানান, জায়গা সংকটের কারণে রোদ ও বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে গ্রামের মুসল্লিরা প্রতি জুমার নামাজ আদায় করেন। এ নিয়ে কয়েকটি শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে আলোচনা করেন মসজিদ কমিটির সদস্যরা। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মসজিদের বর্ধিতকরণ কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি সহায়তা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের দান-অনুদানের টাকায় মসজিদটি বর্ধিতকরণের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী সিমেন্টের খুঁটি, টিনসহ অন্যান্য নির্মাণসামগ্রী এনে কাজ শুরু করা হয়।

কিন্তু তাতে বাধা দেন সদ্য বিএনপি নেতা পরিচয়দানকারী ইসমাইল হোসেন। তার দাবি, মসজিদের বর্ধিতকরণ কাজ করতে হলে তার অনুমতি ছাড়া করা যাবে না। একথা বলেই তিনি সিমেন্টের দুটি খুঁটিতে লাথি মেরে ভেঙে ফেলেন। পরে বিষয়টি মসজিদ কমিটির সভাপতি ইব্রাহীম খলিল নাভারণ ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান কনককে জানান। বিষয়টি দ্রুত সমাধান না হলে যেকোনো মুহূর্তে গ্রামে  ভয়াবহ সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে মুসল্লিদের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়।

মসজিদ কমিটির সভাপতি ইব্রাহীম খলিল জানান, আমাদের মসজিদে জায়গা সংকট থাকায় অনেক কষ্ট করে চাঁপাচাপি করে গ্রামের মুসল্লিরা প্রতি জুমার নামাজ আদায় করেন। গত ৩ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মসজিদ কমিটি আলোচনা করে সর্বসম্মতিক্রমে বর্ধিতকরণ কাজের উদ্যোগ নেয়। সে অনুযায়ী সিমেন্টের খুঁটি ও টিন এনে কাজ শুরু করলেই হঠাৎ আমার দুলাভাই বিএনপি নেতা ইসমাইল হোসেন তাতে বাধা দেন। এ সময় তিনি সিমেন্টের দুটি খুঁটিতে লাথি মেরে ভেঙে ফেলেন। এ সময় আমি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে মারতে তেড়ে আসেন। তার অনুমতি ছাড়া মসজিদের বর্ধিতকরণ কাজ করা যাবে না বলেও তিনি জানান। পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে ইসমাইল দৌড়ে তার ঘরের মধ্যে চলে যান। দুদিন পর ইসমাইল গ্রামের আওয়ামী লীগ কর্মী লাল্টুসহ ১০-১২ জনকে ডেকে নিয়ে বলেন, মসজিদের কাজ এখানে করতে দেওয়া হবে না। পরে আমি বিষয়টি স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করি।
এরপর ইসমাইল আমাকে বলেন, ‘বিএনপি নেতাদের জানিয়ে কোনো লাভ হবে না। কনক হাজি যে মাপের নেতা, আমিও সে মাপের নেতা। কনক হাজি আমার কী বিচার করবে? সেই থেকে আমাদের মসজিদের বর্ধিতকরণ কাজ ২০ দিন ধরে বন্ধ রয়েছে।’

ইব্রাহীম খলিল ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘মসজিদ হলো আল্লাহর ঘর, একটি পবিত্র স্থান। ইসমাইল হোসেন এত বড় একটি অপরাধ করলেও গ্রামের কেউ এর প্রতিবাদ করেনি। আমি মসজিদ কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় জুয়েল বলেন, ‘ইসমাইল হোসেন বিএনপি নেতা। সেই দাপট দেখিয়ে তিনি মসজিদের কাজ করতে দিচ্ছেন না।’

এ বিষয়ে ইসমাইল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘নাভারণ ইউনিয়নে বিএনপির কোনো কমিটিই নেই। ইসমাইল হোসেন নামে নাভারণে কোনো বিএনপি নেতাকে আমি চিনি না।’

তিনি আরও বলেন, ‘মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। বিএনপির পরিচয় দিয়ে কেউ মসজিদের কাজে বাধা দিলে অভিযোগ পেলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

নজরুল ইসলাসম/রিফাত/

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস।

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস।

বিবৃতিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনি সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে।

১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দল বা নেতাদের নাম যেন ব্যবহার না করা হয়।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যরা।

তামান্না রুপা/

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ
মেঘমল্লার বসু। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। 

শনিবার (২৫ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এ বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।

এতে আরও বলা হয়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থী।

আরিফ জাওয়াদ/তামান্না রুপা/