ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বশেষ
খুবির নারী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে প্রতিবাদ চুলকানি হতে পারে বড় কোনো রোগের লক্ষণ বর্ষাকালে সুস্থ থাকতে…. হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই চাঁবিপ্রবির প্রো-ভিসি হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন ঝিনাইদহে লাইসেন্সবিহীন গরু জবাই, মাংস বিক্রেতাকে জরিমানা স্পিকারের চিঠি পাওয়ার পর গাজী নজরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ইসি দানি ওলমোর সঙ্গে হাতাহাতি নিয়ে ক্ষমা চাইলেন আয়ালা ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ছানিজনিত অন্ধত্ব ৫ বছরে নির্মূল করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইবিতে শিক্ষক নিয়োগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য কাসেমিরোকে ঘিরে ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্তে এমএলএস ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা বললো ফিফা ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার দেহাবশেষ শীর্ষ ২৭-এর বাইরে থেকেই বিদায়, পুরস্কারবঞ্চিত নেইমার তীব্র গ্যাস সংকটের কারণ জানিয়ে সরকারের দুঃখ প্রকাশ ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ৯ ভারতীয় জেলে আটক প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই গোপন বিয়ে নিয়ে উমর (রা.)-এর ঐতিহাসিক সিদ্ধান্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ক্রেডেন্স হাউজিং লিমিটেডের মধ্যে হোম লোন সুবিধা প্রদানে চুক্তি সই কামরাঙ্গীরচরে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ মেক্সিকোর মেয়র গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা ফিফার সেরা একাদশে আর্জেন্টিনার ৩ জন, জায়গা পাননি কোনো ব্রাজিলিয়ান মাসাই মারার 'গ্রেট মাইগ্রেশন'-কে বিখ্যাত করে তোলা ৭টি প্রাণী বাংলাদেশি পাসপোর্টে ‘৩৫টি দেশে ভিসা ছাড়া’ ভ্রমণ, বাস্তবতা কতটুকু? প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির

আ.লীগ নেতা, মৃত ব্যক্তি, প্রবাসীদের অন্তর্ভুক্ত করে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
আ.লীগ নেতা, মৃত ব্যক্তি, প্রবাসীদের অন্তর্ভুক্ত করে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপি

বরিশাল সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের ভেতরেই তীব্র বিতর্ক চলছে। কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত পাঁচ নেতা-কর্মীকে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে একজন মৃত ব্যক্তি, দীর্ঘদিনের একজন শয্যাশায়ী এবং দুজন প্রবাসীকেও কমিটিতে রাখা হয়েছে। পদবঞ্চিত নেতারা এসব দাবি করেছেন।

তাদের অভিযোগ, তিন সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির মধ্যে দুই সদস্যকে না জানিয়েই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এর নেপথ্যে কমিটি-বাণিজ্য, আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা রয়েছে বলেও তারা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই নুরুল আমিনকে আহ্বায়ক, সাইফুল ইসলাম আব্বাসকে সদস্যসচিব এবং আব্দুস সালাম রাঢ়ীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর পরই তা নিয়ে দলের ভেতর অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ নিয়ে সংবাদ সম্মেলন, প্রতিবাদ কর্মসূচি ও ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিত একাংশের নেতা-কর্মীরা।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাঢ়ী অভিযোগ করেন, তিন সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে তিনি এবং সদস্যসচিবের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই আহ্বায়ক নিজে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্রে পাঠান। কমিটিতে অন্তত পাঁচজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া একজন মৃত ব্যক্তি, একজন শয্যাশায়ী এবং দুজন প্রবাসীকেও সদস্য করা হয়েছে।

পদবঞ্চিত নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, কমিটির ২২ নম্বর সদস্য ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মাস্টার, ৬১ নম্বর সদস্য হুমায়ুন কবির বাদল ঢালী, ৮৮ নম্বর সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ১০২ নম্বর সদস্য মো. সাহাবুদ্দিন স্বপন এবং ১৩৪ নম্বর সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলাউদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি, আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে তারা প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। এমনকি বিএনপি থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন।

কমিটির ৬০ নম্বর সদস্য মিরাজ ব্যাপারী এবং ৯৮ নম্বর সদস্য গিয়াস উদ্দিন ফকির বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। পদবঞ্চিত নেতাদের দাবি, সাংগঠনিক নিয়ম উপেক্ষা করে তাদের সদস্য করা হয়েছে। ১০৭ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত মিজানুর রহমান ওরফে আয়নাল ব্যাপারী দীর্ঘদিন আগে মারা গেছেন। প্রায় আট বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ডা. মো. ফরিদ উদ্দিন তালুকদারকে ১৮ নম্বর সদস্য করা হয়েছে।

বিএনপি নেতা জিয়াউল ইসলাম সাবু বলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আগে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পরও তিনি জামায়াতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন। ২০২২ সালে নুরুল আমিনকে আহ্বায়ক করে গঠিত সদর উপজেলা বিএনপির কমিটি নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছিল। পরে কেন্দ্রীয় তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্তে সেই কমিটি বিলুপ্ত করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘এই কমিটি সম্পর্কে আমি বা জেলা কমিটি কিছুই জানতাম না। নিয়ম অনুযায়ী আমাদের সঙ্গে কোনো আলোচনা বা অনুমোদনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। কেন্দ্র থেকেই সরাসরি কমিটি করা হয়েছে। এখন যে বিতর্ক চলছে, কেন্দ্র যদি আমাদের কাছে মতামত চায়, তাহলে আমরা বিষয়টি তুলে ধরব।’

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, ‘আমি যতদূর জেনেছি, এই কমিটি সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের মতামতের ভিত্তিতে হয়েছে। অভিভাবক হিসেবে তার দায়িত্ব ছিল সবাইকে নিয়ে বসে সাংগঠনিক প্রক্রিয়ায় কমিটি করা। কিন্তু তা করা হয়নি। তাকে ওই কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।’

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, ‘কমিটিতে ত্রুটি থাকতে পারে। তবে এই কমিটির বিষয়ে আমি কিছুই জানি না। এমনকি কারা কমিটিতে এসেছেন, সেটিও ভালোভাবে দেখিনি। অনেকেই রয়েছেন, যারা কোনো পদ-পদবি পাননি। তারা আমার ঘনিষ্ঠ। তারা আমাকে জানাতে পারতেন কিংবা প্রতিবাদ কর্মসূচি দিতে পারতেন। আমি সমাধানের উদ্যোগ নিতাম। কিন্তু তারা ঝাড়ু মিছিল করেছেন। তাদের এই কর্মকাণ্ডে আমি বিস্মিত। মনে হচ্ছে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।’

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘কমিটি নিয়ে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর পর কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করেই অনুমোদন দিয়েছেন। আমি দল থেকে কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না; বরং দলের জন্য কাজ করতেই রাজনীতি করি। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করা, কেন্দ্রীয় সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আমি যখন কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক ছিলাম, তখন কোনো অভিযোগ ছিল না। আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব অভিযোগ তুলছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনগুলোর পাশে থাকি। এ ক্ষেত্রে বিএনপি, আওয়ামী লীগ কিংবা ভিন্নমতের মানুষকে সহযোগিতা করলে সেটিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই।’ উল্লেখ্য, আলহাজ নুরুল আমিন বরিশালের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্মারকলিপি দিলো ইবি ছাত্রদল

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্মারকলিপি দিলো ইবি ছাত্রদল
ছবিঃখবরের কাগজ

কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘন করে স্মারকলিপি দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে। 

বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনেয়ার পারভেজের স্বাক্ষরকে উপেক্ষা করে আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও সদস্যসচিব রাফিজ আহমেদের স্বাক্ষরিত স্মারকলিপি দেওয়া হয়। ফলে এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাংগঠনিক যেকোন কাজে দলীয় প্যাড ব্যবহার করলে সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর থাকতে হবে। অথচ সেটিকে উপেক্ষা করা হয়েছে।

জানা যায়, গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ৩৯ সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করে। এতে মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক, আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাফিজ আহমেদকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। তবে আজকের প্রদান করা স্মারকলিপিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের স্বাক্ষর ছিল না।

এ বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘স্মারকলিপি দেওয়া হবে এটি আমাকে জানানো হয়েছিল। কিন্তু যে প্যাডে আমার নাম ও স্বাক্ষর থাকার কথা, সেখানে আমার স্বাক্ষর নেওয়া হয়নি এবং আমার ফোন নাম্বার ও সেখানে ছিল না। আমি মনে করি, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এর আগেও তারা এমন কর্মকাণ্ড করেছে। কিন্তু কেন্দ্রীয় সংগঠন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা একই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। যেখানে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা সেখানে তারা গ্রুপিংয়ের মাধ্যমে বিভাজন সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।’

এ বিষয়ে মাসুদ রুমি মিথুন বলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন না তিনি হয়তো বাড়িতে বা অন্য কোনো কাজে ছিলেন, তাই স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি। কেউ উপস্থিত না থাকলে তাঁর কাছে স্বাক্ষর চাওয়ারও সুযোগ থাকে না। সামনে আর এমনটি হবে না।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তির নিয়ম ভঙ্গের বিষয়ে কেন্দ্রীয় সহসভাপতি জহির রায়হানকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে গণমাধ্যমকে জানান।

নিয়ামত/হীরা/

বিএনপি ক্ষমতা গ্রহণের দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে: আকতার হোসেন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১০:২২ এএম
বিএনপি ক্ষমতা গ্রহণের দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে: আকতার হোসেন
ছবিঃখবরের কাগজ

নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই সংস্কার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আকতার হোসেন।

বুধবার (২২ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে স্থানীয় বানিনগর হাই স্কুল মাঠে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির সদস্যসচিব আকতার হোসেন বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলে এতদিনে সংস্কারের কাজ শেষ হয়ে যেত। তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই সংস্কার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিএনপির মতামত বড় নাকি জনগণের মতামত বড়? জনগণের মতামতই সবচেয়ে বড়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে গুরুত্ব দিচ্ছে না। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করতে চায় এবং জনগণের রায়কে উপেক্ষা করেছে‘’

আকতার হোসেন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম চলাকালে বিএনপি দ্রুত নির্বাচন আদায় করে নিলেও ক্ষমতার ছয় মাস পেরিয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলা হলেও এখন আগামী বছরের প্রথম দিকে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে।

এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাহফুজুল ইসলাম/হীরা/

আ.লীগ নেতা, মৃত ব্যক্তি, প্রবাসীদের অন্তর্ভুক্ত করে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
আ.লীগ নেতা, মৃত ব্যক্তি, প্রবাসীদের অন্তর্ভুক্ত করে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপি

বরিশাল সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের ভেতরেই তীব্র বিতর্ক চলছে। কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত পাঁচ নেতা-কর্মীকে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে একজন মৃত ব্যক্তি, দীর্ঘদিনের একজন শয্যাশায়ী এবং দুজন প্রবাসীকেও কমিটিতে রাখা হয়েছে। পদবঞ্চিত নেতারা এসব দাবি করেছেন।

তাদের অভিযোগ, তিন সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির মধ্যে দুই সদস্যকে না জানিয়েই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এর নেপথ্যে কমিটি-বাণিজ্য, আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা রয়েছে বলেও তারা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই নুরুল আমিনকে আহ্বায়ক, সাইফুল ইসলাম আব্বাসকে সদস্যসচিব এবং আব্দুস সালাম রাঢ়ীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর পরই তা নিয়ে দলের ভেতর অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ নিয়ে সংবাদ সম্মেলন, প্রতিবাদ কর্মসূচি ও ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিত একাংশের নেতা-কর্মীরা।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাঢ়ী অভিযোগ করেন, তিন সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে তিনি এবং সদস্যসচিবের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই আহ্বায়ক নিজে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্রে পাঠান। কমিটিতে অন্তত পাঁচজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া একজন মৃত ব্যক্তি, একজন শয্যাশায়ী এবং দুজন প্রবাসীকেও সদস্য করা হয়েছে।

পদবঞ্চিত নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, কমিটির ২২ নম্বর সদস্য ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মাস্টার, ৬১ নম্বর সদস্য হুমায়ুন কবির বাদল ঢালী, ৮৮ নম্বর সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ১০২ নম্বর সদস্য মো. সাহাবুদ্দিন স্বপন এবং ১৩৪ নম্বর সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলাউদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি, আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে তারা প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। এমনকি বিএনপি থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন।

কমিটির ৬০ নম্বর সদস্য মিরাজ ব্যাপারী এবং ৯৮ নম্বর সদস্য গিয়াস উদ্দিন ফকির বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। পদবঞ্চিত নেতাদের দাবি, সাংগঠনিক নিয়ম উপেক্ষা করে তাদের সদস্য করা হয়েছে। ১০৭ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত মিজানুর রহমান ওরফে আয়নাল ব্যাপারী দীর্ঘদিন আগে মারা গেছেন। প্রায় আট বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ডা. মো. ফরিদ উদ্দিন তালুকদারকে ১৮ নম্বর সদস্য করা হয়েছে।

বিএনপি নেতা জিয়াউল ইসলাম সাবু বলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আগে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পরও তিনি জামায়াতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন। ২০২২ সালে নুরুল আমিনকে আহ্বায়ক করে গঠিত সদর উপজেলা বিএনপির কমিটি নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছিল। পরে কেন্দ্রীয় তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্তে সেই কমিটি বিলুপ্ত করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘এই কমিটি সম্পর্কে আমি বা জেলা কমিটি কিছুই জানতাম না। নিয়ম অনুযায়ী আমাদের সঙ্গে কোনো আলোচনা বা অনুমোদনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। কেন্দ্র থেকেই সরাসরি কমিটি করা হয়েছে। এখন যে বিতর্ক চলছে, কেন্দ্র যদি আমাদের কাছে মতামত চায়, তাহলে আমরা বিষয়টি তুলে ধরব।’

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, ‘আমি যতদূর জেনেছি, এই কমিটি সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের মতামতের ভিত্তিতে হয়েছে। অভিভাবক হিসেবে তার দায়িত্ব ছিল সবাইকে নিয়ে বসে সাংগঠনিক প্রক্রিয়ায় কমিটি করা। কিন্তু তা করা হয়নি। তাকে ওই কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।’

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, ‘কমিটিতে ত্রুটি থাকতে পারে। তবে এই কমিটির বিষয়ে আমি কিছুই জানি না। এমনকি কারা কমিটিতে এসেছেন, সেটিও ভালোভাবে দেখিনি। অনেকেই রয়েছেন, যারা কোনো পদ-পদবি পাননি। তারা আমার ঘনিষ্ঠ। তারা আমাকে জানাতে পারতেন কিংবা প্রতিবাদ কর্মসূচি দিতে পারতেন। আমি সমাধানের উদ্যোগ নিতাম। কিন্তু তারা ঝাড়ু মিছিল করেছেন। তাদের এই কর্মকাণ্ডে আমি বিস্মিত। মনে হচ্ছে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।’

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘কমিটি নিয়ে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর পর কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করেই অনুমোদন দিয়েছেন। আমি দল থেকে কোনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না; বরং দলের জন্য কাজ করতেই রাজনীতি করি। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করা, কেন্দ্রীয় সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আমি যখন কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক ছিলাম, তখন কোনো অভিযোগ ছিল না। আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব অভিযোগ তুলছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনগুলোর পাশে থাকি। এ ক্ষেত্রে বিএনপি, আওয়ামী লীগ কিংবা ভিন্নমতের মানুষকে সহযোগিতা করলে সেটিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই।’ উল্লেখ্য, আলহাজ নুরুল আমিন বরিশালের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

‘গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে না’

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
‘গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে না’
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বহাল থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এদিন গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর আলোচনা শুরু হয় তার সংসদ সদস্য পদ থাকছে কি না। মুলত এ প্রসঙ্গেই তিনি বিষয়টি পরিষ্কার করেন।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

তার পরেই শিশির মনির নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আমার মতে না।’

এসএন/

ছাগলনাইয়ায় আ. লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৯:২২ এএম
ছাগলনাইয়ায় আ. লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি: খবরের কাগজ

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের দলীয় উপজেলা কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার (২২ জুলাই) এক যৌথ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে অবস্থিত এই স্থাপনাটি ভাঙা হয়। অভিযানে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও সওজ যৌথভাবে অংশ নেয়।

​উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজ-এর উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।

​স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়কের পাশ ঘেঁষে সওজের মূল্যবান সরকারি জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যবহারিক কার্যালয় হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ওই কার্যালয়কে কেন্দ্র করে আশপাশের আরও বেশ কিছু সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠে।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের জানান, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা ও জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিলয়/নাঈম