ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ষড়যন্ত্র নিয়ে মুখ খুললেন মেসিদের ভিডিও বিশ্লেষক নগরকান্দায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর শোকজ কোচ নিয়োগ নিয়ে তোলপাড় ইতালিয়ান ফুটবল চুয়েটে নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ না জানিয়েই পদচ্যুত জাবি কোষাধ্যক্ষ আবদুর রব লিডিং ইউনিভার্সিটির গবেষণা প্রকল্পের চূড়ান্ত উপস্থাপনা অনুষ্ঠিত এক বাংলাদেশির চোখে ভারতের সাম্প্রতিক আন্দোলন রাশিয়ার গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ শিগগিরই চূড়ান্ত হবে: সিইসি ইবিএল নতুন চেয়ারম্যান আনিস আহমেদ বিরিয়ানির রাজধানী! যে ৭ কৌশলে আপনার ই-মেইল পড়ার সম্ভাবনা বাড়বে পেশাদারত্ব বাড়াতে আরও মনোযোগী হতে হবে পুরুষদের হেনস্থা ও উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার ২ তরুণী গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত কেন ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনা? টেকনাফে হত্যা মামলার আসামি করে বিএনপি নেতাকে হয়রানির অভিযোগ ককরোচের আন্দোলনে গিয়ে বউ নিয়ে ফিরলেন তরুণ! সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ পাঠকের গল্প : জোছনা রাতের গন্তব্যে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক হাতিয়ায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে নানা আয়োজন জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটি বিশ্বকাপের সেরা নিয়োগ দেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেনেসন্স ঢাকা গুলশানে শুরু হচ্ছে ইতালিয়ান উইকএন্ড থিম নাইট

ফটিকছড়িতে আনসার সদস্যকে মারধর ছাত্রদল নেতার

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৩২ পিএম
ফটিকছড়িতে আনসার সদস্যকে মারধর ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে এক আনসার সদস্যকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার নাজিরহাট গরুর বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মফিজুল ইসলাম ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি (প্লাটুন কমান্ডার) হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নাজিরহাট গরুর বাজারের দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মফিজুল। এসময় এক রোগীকে চিকিৎসার জন্য ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে রোগীর স্বজনদের পক্ষ নিয়ে রোসাংগিরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিলাত জেকি নাজিরহাট বাজারের ইজারাদারের অফিসে এসে সন্ধ্যায় ওই আনসার সদস্যের ওপর চড়াও হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, আনসার সদস্য রেজাউলকে প্রকাশ্যে কলার ধরে কিল-ঘুষি মারা হয় এবং একপর্যায়ে লাঠি দিয়ে মারধর করতে উদ্যত হন অভিযুক্তরা। পরবর্তীতে ইজারাদারদের কমিটির লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করা হয়।

তবে আনসার সদস্যের বিরুদ্ধে ওঠা রোগীর পথরোধের অভিযোগ অস্বীকার করেছেন মারধরের ঘটনায় উপস্থিত থাকা নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও ইজারাদার মো. বাবুল। 

তিনি বলেন, ‘রোগী ঢুকতে না দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। সব রোগীই স্বাচ্ছন্দ্যে ভেতরে প্রবেশ করেছে। মূলত সন্ধ্যায় একটি কথা কাটাকাটির জেরে বাজার কর্তৃপক্ষকে কোনো অভিযোগ না দিয়ে তারা নিজেরাই এসে এমন কাণ্ড ঘটিয়েছে। এটি তেমন বড় কিছু নয়, একটি ছোটখাটো ভুল-বোঝাবুঝি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রোসাংগিরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিলাত জেকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই আনসার সদস্য প্রথমে রোগীর গাড়িটি ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। গাড়িতে রোগী আছে জানানোর পরও তিনি রোগীকে উদ্দেশ্য করে কটু কথা বলেন। বিষয়টি জানতে পেরে আমি ক্ষুব্ধ হয়ে পড়ি এবং মেজাজ হারিয়ে তাকে কয়েকটি চড়-থাপ্পড় দিই। আসলে এমন কটু কথা শুনলে কারও পক্ষেই মেজাজ ঠিক রাখা সম্ভব নয়।’

এ বিষয়ে জানতে ভুক্তভোগী আনসার সদস্য মফিজুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাছান আহমেদ খবরের কাগজকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অমিয়/

ঠাকুরগাঁয়ে ৯ বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
ঠাকুরগাঁয়ে ৯ বছর পর জেলা ছাত্রদলের  নতুন কমিটি
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁয়ে দীর্ঘ নয় বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলে সভাপতি হিসেবে মো. সুমন ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নতুন এ কমিটির অনুমোদনের বিষয়টি জানায়।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই জেলা জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, বিগত সময়ে যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকেই ত্যাগী নেতাদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এজন্য তারা জেলা বিএনপির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং সকল ছাত্র-ছাত্রীকে একত্রিত করার চেষ্টা করেছি। আজ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে জন্য আমি আমার রাজনৈতিক অভিভাবকদের কাছে কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠার সঙ্গে পালন করবো।

তিনি আরও জানান, এর আগে তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সভাপতি সুমন ইসলাম বলেন, ‘ছাত্রদল করতে গিয়ে অনেক কষ্ট করেছি। হামলা-মামলারও শিকার হয়েছি।আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করবো। ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে যা যা প্রয়োজন, তা-ই করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। তিনি আরও জানান এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে হিসাবে দায়িত্ব পালন করেছেন।’

জেলা বিএনপির হাই কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা বলেন, ‘দীর্ঘদিন পর ত্যাগী ও পরীক্ষিত নেতাদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরো সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।’

বিধান চন্দ্র/খাদিজা রুমি/

শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা নেই: পার্থ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা নেই: পার্থ
ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: খবরের কাগজ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এমন আলোচনার কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় সরকারের খাল খনন কর্মসূচির কাজ সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, ‘শেখ হাসিনা দেশে আসছেন এটি দলকে টিকিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয়। এর কোনো বাস্তবতা নেই।’

তিনি আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও আমার কাছে খুব কঠিন মনে হয়। জুলাইয়ের যে রক্ত, আত্মত্যাগ এবং তরুণ প্রজন্মের যে অবস্থান তৈরি হয়েছে, তা অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও বোকামি।’

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দুই বছর আগে এ সময় আমিও রিমান্ডে ছিলাম। অনেকেই তখন একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। সেই সময়ের আত্মত্যাগ ও মানুষের মানসিকতাকে উপেক্ষা করে রাজনীতিতে ফেরা সহজ হবে না।’

এর আগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। 

তিনি আশা প্রকাশ করেন, আগামী একনেক সভায় ওই এলাকার নদীভাঙন রোধে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ অনুমোদন হবে। পাশাপাশি সরকারের চলমান খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ দলীয় নেতা-কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমতিয়াজুর রহমান/রিফাত/

গাজীপুরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম
গাজীপুরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে সংগৃহীত।

গাজীপুর মহানগরের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবারের (২৫ জুলাই) ন্যাশনাল পার্ক এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে (২৬ জুলাই) মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশের পর মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে। তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করছেন তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মতে এ মিছিলের নেতৃত্বে ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে কিছু ব্যক্তি এসে আকস্মিকভাবে মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

তিনি আরও বলেন, যারা এই মিছিলে অংশ নিয়েছে বা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঘটনার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী ও নেপথ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।

জিএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।

পলাশ প্রধান/এএফ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলের পাশ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি-না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

তারেক হোসেন/এসজি/

যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল
সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খবরের কাগজ

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না-সে প্রশ্নও তোলেন।

দুই দিনের সফরে সোমবার (২৭ জুলাই) রংপুর বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে। নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।’

এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি এই শীর্ষ নেতা।

পরে টাউনহল মাঠে পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বিএনপির নেতা-কর্মীরা।

সেলিম সরকার/এসজি/