শিক্ষার আলো ছড়ানো এক অনন্য বিদ্যাপীঠ হলো খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা শহরের গল্লামারি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির আয়তন প্রায় ১০৬ একর। প্রাকৃতিকভাবে এ সবুজ বিশ্ববিদ্যালয়টির দেয়ালে চলে পথচারীর মূত্র বিসর্জন। গল্লামারি টেম্পোস্ট্যান্ডের সামনে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে পথচারীরা প্রসাব করে। ফলে সেখানে তীব্র গন্ধের সৃষ্টি হয়। পথচারীসহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। তাই ওই এলাকার আশপাশে যদি পাবলিক টয়লেট স্থাপন করা যায় তাহলে এ সমস্যার সমাধান সম্ভব। এজন্য গল্লামারি টেম্পোস্ট্যান্ড এলাকায় ন্যূনতম একটি পাবলিক টয়লেট স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. দুদায়েভ আলিম
গণিত বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
mddudauvealimdudauve@gmail