ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
রাজনীতি এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: মির্জা ফখরুল হজ শেষে দেশে ফিরলেন ২৯৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা কটাক্ষের শিকার আনুশকা কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম চট্টগ্রামে কাফনের কাপড় পরে যুবলীগের বিক্ষোভ মিছিল হরোস্কোপের গোলকধাঁধায় ভবিষ্যৎ ভাবনা বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চীনের ইভি প্রযুক্তিতে গাড়ি বানাবে ভারতের টাটা পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
Nagad desktop

কভেন্ট্রির রূপকথার প্রত্যাবর্তন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
কভেন্ট্রির রূপকথার প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

২৫ বছর- এই সময়কালে একটি প্রজন্ম বেড়ে উঠে। আর যাদের বয়স এখন ২৫ কিংবা তারও কম, কিন্তু হয়ে উঠেছে ফুটবলপ্রেমি তারা হয়তো কখনোই শুনি কভেন্ট্রি সিটির কথা। তবে শুনবে এখন থেকে, জানবে এবং দেখবে একটি শহর ও একটি ক্লাবের রূপকথার প্রত্যাবর্তন।

শুকবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে ১-১ কভেন্ট্রি ড্র দেখতে সাধারণ একটি ফলাফল। কিন্তু এই এক পয়েন্টই ইতিহাস লিখে দেয়। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেডে আসা সমতাসূচক গোল দুই যুগেরও বেশি সময়ের হতাশা ধুয়ে বইয়ে দেয় আনন্দের বন্যা। ইওউড পার্কে উপস্থিত হাজারও সমর্থক, আর দূরে বসে থাকা লক্ষ ভক্ত- সবাই একসঙ্গে উদযাপন করে দীর্ঘ ২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার গৌরব।

১৯৬৭ সালে প্রমোশন পেয়ে টানা ৩৪ বছর ইংল্যান্ডের শীর্ষ লিগে ছিল কভেন্ট্রি। কিন্তু ২০০০-০১ মৌসুমে অবনমন তাদের নামিয়ে দেয় এক অনিশ্চিত ভবিষ্যতের পথে। এরপর শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও লড়াই করতে হয়েছে ক্লাবটিকে। আর্থিক সংকট, ২০১২ সালে তৃতীয় স্তরে অবনমন, এমনকি নিজস্ব স্টেডিয়াম ছেড়ে অন্য শহরে গিয়ে ম্যাচ খেলার মতো কঠিন বাস্তবতাও দেখেছে ক্লাবটি। ২০১৭ সালে চতুর্থ স্তরে নেমে যাওয়া ছিল তাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। তখন অনেকেই ভেবেছিল এই ক্লাব হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না।

কিন্তু ফুটবলের সৌন্দর্যই এখানেই- এখানে শেষ বলে কিছু নেই। ধীরে ধীরে নিজেদের পুনর্গঠন করে কভেন্ট্রি। ২০২২-২৩ মৌসুমে প্লে-অফ ফাইনালে পৌঁছানো, পরের মৌসুমে সেমিফাইনাল, সবই ছিল বড় মঞ্চে ফেরার ইঙ্গিত। এই পুনর্জাগরণের অন্যতম নায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ২০২৪ নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর তিনি দলটিকে শুধু কৌশলগতভাবেই নয়, মানসিকভাবেও বদলে দেন। সাবেক চেলসি কিংবদন্তির নেতৃত্বে দলটি বিশ্বাস করতে শেখে ‘তারাও পারবে’। ল্যাম্পার্ড নিজেও এই সাফল্যে আবেগাপ্লুত। খেলোয়াড়ি জীবনে বহু শিরোপা জিতলেও, একজন কোচ হিসেবে এটি তার প্রথম প্রমোশন এবং সম্ভবত সবচেয়ে হৃদয়ছোঁয়া অর্জন।

প্রিমিয়ার লিগে ওঠা মানে শুধু মর্যাদা নয়, বিশাল আর্থিক পরিবর্তনও। সম্প্রচার আয়সহ বিভিন্ন খাতে কয়েক মৌসুমে প্রায় ১২০ থেকে ১৭০ মিলিয়ন পাউন্ড আয়ের সম্ভাবনা তৈরি হয়। একটি ক্লাব, যা একসময় টিকে থাকার জন্য সংগ্রাম করেছে, সেই কভেন্ট্রির উন্নত ভবিষ্যতের দরজা এখন উম্মুক্ত। চ্যাম্পিয়নশিপে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কভেন্ট্রি শুধু একটি দল নয়, তারা অনুপ্রেরণার আরেক নাম। ল্যাম্পার্ডের কথায়, ‘থমাস যখন গোল করল, মুহূর্তটা ছিল অবিশ্বাস্য। আমরা জানতাম আমরা খুব কাছাকাছি, কিন্তু ২৫ বছর পর লক্ষ্যটা অর্জন করা অসাধারণ! সমর্থকদের যা সহ্য করতে হয়েছে, এটা তাদের জন্য।’

তিনি আরও বলেন, ‘এটি একটি বড় ক্লাব। এই ছেলেরা অসাধারণ কিছু অর্জন করেছে। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত এটি। আমি চেলসির হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, কিন্তু এটাও আমার জন্য সমান গর্বের।’

অনিক/

জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

দেরি হলেও বাংলাদেশে টিভির পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখা নিশ্চয়তা পেল ভক্তরা। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং দুটি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

টি স্পোর্টসের মার্কেটিং বিভাগের প্রধান আহমেদ রাকিব আজ (৫ জুন) নিউ এজকে বলেছেন, ‘আজ (শুক্রবার) আমরা বিটিভির কাছ থেকে নিশ্চিতকরণপত্র পেয়েছি, যারা বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।’ রাকিব আরও জানান, বিটিভি ও টি-স্পোর্টসের পাশাপাশি সময় টিভিও বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো সম্প্রচার করবে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেড প্রথমে সম্প্রচার স্বত্ব অর্জন করেছিল, কিন্তু পরে মে মাসে তারা চুক্তি থেকে সরে দাঁড়ায়, ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। স্প্রিংবুক সরে যাওয়ার পর বিটিভি পরিস্থিতির সুযোগ নিয়ে কম মূল্যে স্বত্ব পাওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার আয়োজনে বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে ১৬টি শহরে আয়োজিত হবে: যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে।

এটি হবে ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ, যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে এবং প্রথমবারের মতো এতে ৪৮টি দল অংশ নেবে। পাশাপাশি রেকর্ডসংখ্যক ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনিক/

পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের
ছবি: সংগৃহীত

সূচি অনুযায়ী এখন মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) পাঁচটি ম্যাচের খেলা। তবে আজ (৫ জুন) সংখ্যাটি হওয়ার কথা ছিল ৬। সেটা হয়নি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের প্রতিবাদের কারণে। সময় মতো পারিশ্রমিক না পেয়ে দলটি আজ তাদের খেলা বয়কট করেছে। এতে করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওভারওভার দিয়ে পূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে।

জানা গেছে, চুক্তির পর পারিশ্রমিকের ২০ শতাংশ অর্থ বুঝে পেয়েছে ব্রাদার্সের ক্রিকেটাররা। বাকি টাকা জন্য বারবার ক্লাব কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বয়কটের পথ বেছে নিয়েছেন তারা। আজ টসের সময় মাঠে ছিল না ব্রাদার্সের কোনো প্রতিনিধি, যাদের দাবি- ঈদের আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ক্লাব মালিক।

নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম
নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দল শনিবার মিশরের (৬ জুন) বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেও নেইমার তাদের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড চিকিৎসা নেওয়ার জন্য নিউ জার্সিতেই অবস্থান করবেন।

গত সপ্তাহে দলের চিকিৎসক জানিয়েছিলেন, কাফের (পায়ের পেছনের পেশি) চোটের কারণে নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে। তবে সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নেইমারকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেওয়াটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এএসিএল) ছিঁড়ে যাওয়ার পর মাঠে ফেরার পর থেকে তিনি সংগ্রাম করে যাচ্ছেন।

গত মাসে কোচ কার্লোস আনচেলত্তি বলেছিলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সে এখনও নিজের ফিটনেস আরও উন্নত করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে, আমাদের দলের সবাই তাকে ভালোবাসে। সে এই দলের পরিবেশকে আরও ভালো করতে পারে।’

এ বছর সান্তোসের হয়ে হয়ে নেইমার আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তার গোল চারটি এবং অ্যাসিস্ট দুটি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চোটে আক্রান্ত হলে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচের এক দিন আগ পর্যন্ত তাকে বদলি করা যেতে পারে। যদি তিনি খেলেন, তবে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫১ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী লিঃ-রূপগঞ্জ লিজেন্ডস
মোহামেডান-গাজী গ্রুপ
গুলশান ক্রিকেট-সিটি ক্লাব
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স
বসুন্ধরা স্ট্রাইকার্স-ঢাকা লিওপার্ডস
সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব

ইংল্যান্ড-নিউজিল্যান্ড
প্রথম টেস্ট, দ্বিতীয় দিন
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১, ট্যাপম্যাড

ফুটবল (সরাসরি)
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
বাংলাদেশ-সান মারিনো
রাত ১১টা, টি স্পোর্টস

প্রীতি ম্যাচ
মলদোভা-বুলগেরিয়া, রাত ১১টা
রাশিয়া-বুরকিনা ফাসো, রাত ১১টা
হাঙ্গেরি-ফিনল্যান্ড
রাত ১১টা ৪৫ মিনিট
আজারবাইজান-মাল্টা, রাত ১২টা
ট্যাপম্যাড, বেট৩৬৫, ইউটিউব

টেনিস (সরাসরি)
ফরাসি ওপেন
সেমি-ফাইনাল
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ ও ৫

অনিক/

বিসিবির নির্বাচনে নতুন মুখ নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:১৪ এএম
নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাউন্সিলর ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাউন্সিলর এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানের নির্বাচনি ভাগ্য সুপ্রসন্ন নয়! তিনি নির্বাচন করতে চান। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত আর নির্বাচন করতে পারেননি? তা যেমন বিসিবির ক্ষেত্রে, তেমনি জাতীয় নির্বাচনেও। বিসিবির নির্বাচনে দুই-দুইবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই ভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার  পরও সরে দাঁড়িয়েছিলেন। অনেক প্রতিকুলতার পর অবশেষে তার নির্বাচনি ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। বিসিবির ৭ জুনের নির্বাচনে তিনি মোহামেডানের কাউন্সিলর হয়ে পরিচালক পদে নির্বাচন করছেন।

২০২১ সালে মোহামেডান ক্লাবের কাউন্সিলর হিসেবে মাসুদুজ্জামান ক্লাব কোটায় ‘বি’ ক্যাটাগরিতে প্রথমবারের মতো বিসিবির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের ময়দানে আর টিকতে পারেননি। প্রবল চাপের মুখে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের কাউন্সিলর হওয়ার পরও নির্বাচনের আগের দিন তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই সরে দাঁড়ানোর কারণ তিনি সে সময় বলতে পারেননি। এমন কি কারও বিরুদ্ধে কোনো অভিযোগও তুলেননি। সরে দাঁড়ানোর পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন। তবে তিনি সে সময় জানিয়েছিলেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট এবং বিসিবির কল্যাণে কাজ করে যাবেন। সেটি তিনি অব্যাহত রাখেন। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার লিগে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে কো-স্পন্সর হিসেবেও নিয়ে আসেন।

সময়ের পরিক্রমায় দেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশে আসে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের আমলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও মাসুদুজ্জামান নির্বাচন করতে পারেননি। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সরাসরি হস্তক্ষেপে বিএনপি ঘরনার ক্রীড়া সংগঠকরা নির্বাচন বর্জন করেন। ফলে মাসুদুজ্জামানকেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছিল। এ নিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘ষড়যন্ত্রের কারণে (২০২১ সালের নির্বাচন) এমনটি হয়েছিল। জোরপূর্বক সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। কাউন্সিলরদের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম। নির্বাচন করতে পারলে আমার জয় সুনিশ্চিত ছিল। গত বছরের নির্বাচন তো সবাই দেখেছেন। নির্বাচন করার কোনো পরিবেশই ছিল না।’

পরপর দুইবার বিসিবির নির্বাচন করতে না পারার পর মাসুদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই তিনি নির্বাচনি মাঠে নেমে পড়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর তিনি জয়ী হওয়ার জন্য আরও জোরেশোরে কর্মকাণ্ড চালিয়ে যান। কিন্তু হঠাৎ এক দিন নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সবাইকে অবাক করে দিয়ে নিরাপত্তাশঙ্কা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। টানা তিনটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর অনেকেই বলাবলি করতে থাকেন তার নির্বাচনি ভাগ্য ভালো না। তার কপালে হয়তো নির্বাচনই নেই। এ নিয়ে তিনি বলেন, ‘লাকি, আনলাকি আসলে কোনো বিষয় না। পরিবেশ-পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের ক্রিকেটাঙ্গনে আবির্ভাব হয় ২০১৫ সালে মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির সেক্রেটারির দায়িত্ব নিয়ে। তিনি যে সময় দায়িত্ব নিয়েছিলেন, সে সময় মোহমেডান খুবই দুঃসময় পার করছিল। লিগ শিরোপা থেকে বঞ্চিত অনেক বছর। সে সময় মোহামেডান শিরোপা জিতবে কী? কোনো রকম টিকে থাকার জন্য দল গড়ত? মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য মাসুদুজ্জামান ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ২০২১ সালেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ক্রিকেট দলের চেহারাই বদলে দেন। জাতীয় দলের নামিদামি ক্রিকেটারদের দলে নিয়ে বিগ বাজেটের দল গড়তে থাকেন। 

সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদ-তাসকিন থেকে শুরু করে অনেককেই দলে ভেড়ান। কিন্তু শিরোপা জেতা আর হয়নি। তবে শিরোপার রেসে ছিল। গতবার তারা রানার্সআপ হয়েছিল। মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচালক মাসুদুজ্জামান বর্তমানেও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তো বলা যায় একপ্রকার জাতীয় দলই গড়েছেন। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সবাই আশা করছেন ২০০৮-০৯ সালের পর মোহামেডান হয়তো এবার শিরোপার খরা কাটাবে। এবার চ্যাম্পিয়ন হতে পারলে তা হবে প্রিমিয়ার ক্রিকেট লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর মোহামেডানের প্রথম শিরোপা। মোহামেডানের ক্রিকেট কমিটির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তরুণ বয়সে নারায়ণগঞ্জ শুকতারা যুব সংঘের হয়ে ফুটবল খেলা মাসুদুজ্জামান শুধু মোহামেডানের ক্রিকেট দলের পেছনেই অঢেল টাকা খরচ করছেন না, প্রিমিয়ার লিগে তার আরেকটি ক্লাব আছে ঢাকা লেওপার্ডস। সেই ক্লাবের চেয়ারম্যান তিনি। এ ছাড়া তার নিজ এলাকা শাপলা ক্রীড়া চক্রের উপদেষ্টাও। মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, আর্মি ক্লাবেরও সদস্য। এবার তার নির্বাচনি ভাগ্য পক্ষে আসার পর জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। একই ভাবে একটি ভালো নির্বাচনেরও আশা করছেন। 

তিনি বলেন, ‘আশা করি এবার ভালো একটা নির্বাচন হবে। ভালো একটা নির্বাচনের আশায়ই তো নির্বাচনে অংশগ্রহণ করেছি। সবাই একটা ভালো নির্বাচন দেখার জন্য অপেক্ষা করছেন। আশা করি আমি জয়ী হব।’