ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
লা রোজার সামনে রূপকথার নায়ক! ১৫ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি পেছনে যুদ্ধ, সামনে বিশ্বকাপ মরুর সাহস, উরুগুয়ের ইতিহাস দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ
Nagad desktop

সামরিক শক্তিতে ইউক্রেনের জোর কতদূর?

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৬ এএম
সামরিক শক্তিতে ইউক্রেনের জোর কতদূর?
ইউক্রেনের সামরিক বাহিনীর সংগৃহীত ছবি

সমসাময়িক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর তালিকায় নজর দিলে একটা বিষয় লক্ষ্য করা যায়, তা হলো প্রায় প্রতিটি দেশেরই সামরিক শক্তি অভাবনীয়। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে অথবা কথিত সেই দুঃস্বপ্নের মাঝে দাঁড়িয়ে দেখা যায়, বিশ্বমোড়লরা কীভাবে তাদের সামরিক শক্তির ঝুলি দিনদিন আরও ভারী করছে। তৃতীয় বিশ্বের প্রায় অদৃশ্য এক কোণে বসে বৃহত্তর বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে কিছুটা অর্থপূর্ণ দৃষ্টি রাখার প্রচেষ্টাই ‘সামরিক শক্তির আদ্যোপান্ত’ সিরিজ। এই সিরিজে আজ থাকছে ইউক্রেনের সামরিক শক্তির বিস্তারিত।

ঐতিহাসিক প্রেক্ষাপট:
ইউক্রেনের সামরিক খাতের ইতিহাস সোভিয়েত-পরবর্তী সময়ের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর দেশটির সামরিক শক্তিতে ব্যাপক সংযোজন ও পরিমার্জন ঘটে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তৎকালীন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের বহর। 

এক হাজার ৯০০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পায় ইউক্রেনের সামরিক বাহিনী। তবে ১৯৯৪ সালে বুদাপেস্ট স্মারকলিপির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে কূটনৈতিক সমর্থনের বিনিময়ে পারমাণবিক শক্তি পরিত্যাগ করে কিয়েভ।

এই ঘটনার পর আর্থিক বরাদ্দ ও আধুনিকায়নের অভাবে ইউক্রেনের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়ে। ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার অনুপ্রবেশের ঘটনায় সবচেয়ে দুর্বল প্রতিপন্ন হয় দেশটির সামরিক বাহিনী। রাশিয়ার আধুনিক সামরিক শক্তির সামনে ইউক্রেনের মাত্র ছয় হাজার সৈন্য টিকতে পারেনি।

তবে এই সংকটই যেন ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পূর্ব ইউরোপের দেশটির জন্য। সেনাবাহিনীতে ব্যাপক সংস্কারের পাশাপাশি জাতীয় এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর গঠনের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়ে ওঠে দেশটির সামরিক শক্তির ভাণ্ডার।

২০১৪ পরবর্তী পুনরুত্থান:
ক্রিমিয়া ও দনবাস অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের সেনাবাহিনী নিজেদেরকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। ২০১৪ সালে দেশটির প্রতিরক্ষা খাতে বার্ষিক ব্যয় ছিল মাত্র ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। ২০২২ সালে এই বরাদ্দ প্রায় তিনগুণ বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৯ বিলিয়নে। এ ছাড়া সোভিয়েত আমলের পুরোনো অস্ত্র থেকে সরে এসে ন্যাটোর দেওয়া আধুনিক প্রযুক্তির অস্ত্রের ব্যবহার শুরু করে ইউক্রেন।

অতীতে দেশটিতে বাধ্যতামূলক সেনাশ্রম দিতে হতো তরুণদের। তবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আরও পেশাদারিত্ব অবলম্বন করেছেন তারা।

এদিকে ন্যাটোর সহায়তায় উন্নত প্রশিক্ষণ পেয়েছে দেশটির সেনাবাহিনী। ২০২২ সাল নাগাদ জয়েন্ট মাল্টিন্যাশনাল এক্সটেনসিভ ট্রেনিংয়ের অধীনে প্রায় ১০ হাজার ইউক্রেনীয় সৈন্য আধুনিক যুদ্ধপরিস্থিতির কার্যকরী প্রশিক্ষণ নিয়েছেন।

এ ছাড়া দেশটির প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে নেপচুন অ্যান্টি শিপ মিসাইল সিস্টেম এবং মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তাদের সামরিক বাহিনী।

২০২৪ সালে ইউক্রেনের সামরিক সক্ষমতা:
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের (জিএফপিআই) তথ্যমতে, ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ১৮তম অবস্থানে রয়েছে ইউক্রেন। দেশটির সরাসরি সেনাবাহিনীর সদস্য প্রায় ৯ লাখ। তাছাড়া ১২ লাখ সেনা রাখা হয়েছে সংকটাপন্ন পরস্থিতি মোকাবিলায়। এ ছাড়া আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন দুই লাখ সেনা।

সামরিক বাহিনীর এই শক্তিশালী ও বৃহৎ গঠন প্রতিরক্ষার বিষয়ে দেশটির ছাড় না দেওয়ার মানসিকতার প্রতিফলন। এই নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক বাহিনীকে সমর্থন দিচ্ছেন দেশের বেসামরিক নাগরিকরা।

সেনাবাহিনী: 
ইউক্রেনের সেনাবাহিনীর অস্ত্রবহরে এক হাজার ৭০০টি শক্তিশালী ট্যাংক রয়েছে। এরমধ্যে নিজেদের তৈরি টি-৬৪বিভিএস ট্যাংকের পাশাপাশি রয়েছে পশ্চিমা রাষ্ট্র থেকে সংগৃহীত লেপার্ড-২ ও এম-১ আব্রামস ট্যাংক।

সম্মুখযুদ্ধের পরিস্থিতি সামলাতে ২২ হাজারেরও বেশি সাঁজোয়া যান রয়েছে তাদের। এ ছাড়া শক্তিশালী ‘হিমার্স রকেট লঞ্চার’ দিয়ে ইউক্রনের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ভয়াবহ আঘাত হানতে সক্ষম। 

বিমান বাহিনী:
ইউক্রেন বিমান বাহিনীর অস্ত্রবহরে ৩০০টি যুদ্ধ বিমানের মধ্যে সোভিয়েত আমলের এমআইজি-২৯এস ও এসইউ-২৭এস-এর পাশাপাশি রয়েছে তুর্কির তৈরি আধুনিক প্রযুক্তি বেরাক্তার টিবি-২ ড্রোন।

সাম্প্রতিক সামরিক সহায়তার ফলে শক্তিশালী এফ-১৬ যুদ্ধবিমানও যুক্ত হয়েছে এই বহরে। ২০২৪ সালেই এই ফাইটার জেট ব্যবহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।  

এ ছাড়া প্রতিরক্ষাখাতে বিমান বাহিনী কয়েক স্তরের আকাশ-নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন করেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় নাসামস, প্যাট্রিয়ট মিসাইল এবং জার্মান আইরিস-টি ইউনিট ব্যবহারে বেশ সফলতা পেয়েছে তারা।

নৌ বাহিনী:
ভূমধ্যসাগরীয় কৃষ্ণসাগরে রাশিয়ার আধিপত্য সত্ত্বেও ইউক্রেনের নৌবাহিনী সাহসিকতার পরিচয় দিয়েছে। চালকবিহীন ড্রোন এবং দেশে তৈরি ক্ষেপণাস্ত্র ‘নেপচুন মিসাইল’ ব্যবহার করে ২০২২ সালে রাশিয়ার অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ মক্সভা ডুবিয়ে দেয় তারা।

ইউক্রেনের সামরিক নীতি:
দেশটির সামরিক নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আঞ্চলিক প্রতিরক্ষা। এই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ শহর, স্থাপনা এবং সীমান্তঅঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।

ইউক্রেনের সামরিক নীতির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো- দীর্ঘমেয়াদি উন্নয়ন। এই উদ্দশ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি পশ্চিমের বিভিন্ন শক্তিশালী প্রতিরক্ষা খাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ফলস্বরূপ অস্ত্রবহরের নিয়মিত আধুনিকায়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

বাধার মুখে ইউক্রেন:
উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার বিরুদ্ধে দুই বছরের বেশি সময় ধরে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশটি। দীর্ঘমেয়াদি এই যুদ্ধে সামরিক ব্যয় সামলাতে গিয়ে ইউক্রেনের অর্থনীতিতে চাপ পড়ছে। যুদ্ধের দুই বছরে দেশটির অর্থনীতিতে প্রায় ৩০ শতাংশ ঘাটতি হয়েছে।

দেশটির আধুনিক সামরিক প্রযুক্তির প্রায় ৭০ শতাংশই ন্যাটোর সহায়তায় পাওয়া। ফলে মিত্র রাষ্ট্রগুলো সহায়তা বন্ধ করে দিলে চরম সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া রাশিয়ার তুলনায় পারমাণবিক খাতে ইউক্রেনের অবস্থান খুবই দুর্বল। ক্ষেপণাস্ত্র হামলায়ও রাশিয়ার চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আশে দেশটি। 

আক্রমণ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ:
আধুনিক অস্ত্র বহরের পাশাপাশি সামরিক বাহিনীর দৃঢ়তার ওপর ভর করেই টিকে আছে ইউক্রেন। বেসামরিক প্রতিরোধ সংগঠন, ড্রোন প্রযুক্তির বিপুল ব্যবহার এবং পশ্চিমা মিত্রশক্তির সঙ্গে গোপন তথ্যের সমন্বিত আদান-প্রদানের মাধ্যমে রাশিয়ার আগ্রাসন বেশ কার্যকর ভাবেই প্রতিহত করছে দেশটি।

এ ছাড়া রাশিয়ার সাইবার হামলা মোকাবিলা করতে ইউক্রেনের সাইবার প্রতিরক্ষা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট:
বৃহত্তর বৈশ্বিক প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতিরোধ অত্যন্ত গুরুত্ববহ। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটিকে ঠেকিয়ে রাখার মাধ্যমে আধুনিক যুদ্ধনীতিতে ব্যাপক রদবদল ঘটাতে সক্ষম হয়েছে আপাতদৃষ্টিতে ছোট এই দেশটি। বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেদের স্থাপন করেছে ইউক্রেন।

পারমাণবিক প্রেক্ষাপট:
১৯৯৪ সালে পারমাণবিক শক্তি ও গবেষণা পরিত্যাগের মাধ্যমে ইতিহাস রচনা করে ইউক্রেন। আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন স্বাক্ষরিত এই চুক্তি উদাহরণ হয়ে থাকবে। তবে পরবর্তী সময়ে দেশের প্রতিরক্ষা খাতের পতন এ ধরণের চুক্তির দুর্বলতাই প্রকাশ করে।

ভবিষ্যত:
কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও ইউক্রেনের সামরিক সংস্কার সম্পূর্ণ হয়েছে বলে এখনো বলা যাবে না। আধুনিক যুদ্ধবিমান, উন্নত প্রশিক্ষণ ও নিয়মিত অস্ত্রপ্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে দেশটির সামরিক খাতের আরও শক্তিশালী অবস্থান অর্জনের সমূহ সম্ভাবনা রয়েছে।

তবে তাদের সামরিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন বর্হিবিশ্বের সহায়তার ওপর নির্ভর করায় যেকোনো সময় নৈরাজ্য ভর করতে পারে অঞ্চলটিতে। 

একবিংশ শতাব্দীতে এসে আরেকটি বিশ্বযুদ্ধের বিভবশক্তি ধারণ করছে ইউক্রেন। ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়িয়ে দেশের সার্বভৌমত্ব ও সংস্কৃতি সুরক্ষায় ইউক্রেন নিজেদের দৃঢ়তা বজায় রাখবে এই আশা রাখছে খবরের কাগজ। 

সূত্র: স্ট্যাটিস্টা মিলিটারি কম্পারিজন, ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলি রিপোর্টস, কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস, গ্লোবাল ফায়ারপাওয়ার ইন্ডেক্স।

নাইমুর/পপি/অমিয়/

সফল হয়েও অপরাধবোধে ভোগেন? জেনে নিন ১০টি লক্ষণ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
সফল হয়েও অপরাধবোধে ভোগেন? জেনে নিন ১০টি লক্ষণ
ছবি: এআই

বেশিরভাগ মানুষেরই একটি সাধারণ লক্ষ্য থাকে- জীবনে সফল হওয়া। তবে সাফল্যের সংজ্ঞা সবার কাছে এক নয়। কারও কাছে সাফল্য মানে স্বপ্নের চাকরি পাওয়া, কারও কাছে ফিটনেসের লক্ষ্যে পৌঁছানো। আবার কারও কাছে বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকা কিংবা একটি পরিচ্ছন্ন, স্বস্তিদায়ক ঘরে ফিরে আসাও সাফল্যের প্রতীক।

আমরা সাধারণত মনে করি, মানুষের নিজের অর্জন নিয়ে গর্বিত হওয়া উচিত। কিন্তু বাস্তবে সব সময় তা ঘটে না। অনেক সময় সাফল্যই তৈরি করে এক অপ্রত্যাশিত মানসিক অবস্থা- ‘সাকসেস গিল্ট’ বা সাফল্যজনিত অপরাধবোধ। 

নিচে এমন ১০টি লক্ষণ তুলে ধরা হলো, যা ইঙ্গিত দিতে পারে যে- নিজের সাফল্য নিয়ে আপনার মধ্যে অপরাধবোধ কাজ করছে।

১) আপনি নিজের কৃতিত্বকে ছোট করে দেখেন

কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর তা উদযাপন করা স্বাভাবিক। কিন্তু যদি আপনি নিজের অর্জনকে ভাগ্য, সময় বা কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেন, তাহলে তা সাফল্যজনিত অপরাধবোধের লক্ষণ হতে পারে।

মনোবিজ্ঞানী ড. জেমি লংয়ের মতে, মানুষ স্বভাবগতভাবেই দল বা গোষ্ঠীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চায়। ফলে বন্ধু, পরিবার বা সহকর্মীদের তুলনায় নিজেকে বেশি সফল মনে হলে অনেকে নিজের অর্জনকে ইচ্ছাকৃত ছোট করে দেখান, যাতে অন্যদের থেকে আলাদা মনে না হয়।

২) প্রশংসা গ্রহণ করতে অস্বস্তি বোধ করেন

কোনো সাফল্যের পর ‘দারুণ কাজ’ বা ‘তুমি এর যোগ্য’- এ ধরনের প্রশংসা অনেকের কাছে আনন্দের বিষয়। কিন্তু আপনার কাছে যদি এসব কথা অস্বস্তিকর মনে হয়, তাহলে সেটি সাফল্যজনিত অপরাধবোধের ইঙ্গিত হতে পারে।

আপনার মনে হতে পারে, আপনি হয়তো অতিরিক্ত কৃতিত্ব পাচ্ছেন অথবা অন্যরা আপনাকে অহংকারী ভাববে। ফলে প্রশংসা পাওয়ার পরিবর্তে আপনি বিব্রত বা উদ্বিগ্ন বোধ করেন।

৩) নিজের সাফল্যকে অন্যদের সংগ্রামের সঙ্গে তুলনা করেন

অন্যের কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া অবশ্যই ইতিবাচক গুণ। তবে যদি আপনি সবসময় ভাবেন, অন্যরা একই সুযোগ পেলে আপনার চেয়েও বেশি সফল হতে পারত, তাহলে সেটি অপরাধবোধের লক্ষণ হতে পারে।

নিজের অর্জনকে স্বীকৃতি না দিয়ে আপনি অন্যদের সীমাবদ্ধতা ও সংগ্রামের দিকে মনোযোগ দেন। অথচ অন্যদের বাস্তবতা স্বীকার করা এবং নিজের সাফল্য উদযাপন করা- দুটিই একসঙ্গে সম্ভব।

৪) সাফল্যের জন্য নিজেকে বারবার ব্যাখ্যা করতে হয়

কোনো লক্ষ্য অর্জনের পর অনেকেই আনন্দ করেন। কিন্তু আপনি যদি সবসময় ব্যাখ্যা দিতে শুরু করেন- কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন কিংবা কতজনের সাহায্য পেয়েছেন- তাহলে এটি সাফল্যজনিত অপরাধবোধের লক্ষণ হতে পারে।

প্রাপ্য কৃতিত্ব অন্যদের দেওয়া ভালো বিষয়। কিন্তু নিজের অর্জনকে বারবার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা অনেক সময় ভেতরের অনিশ্চয়তার বহিঃপ্রকাশ।

৫) নিজের সাফল্য নিয়ে কথা বলতে এড়িয়ে চলেন

অনেকেই তাদের অর্জন বন্ধু বা পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ভালোবাসেন। কিন্তু আপনি যদি নিজের কৃতিত্বের কথা বলতে সংকোচ বোধ করেন, তাহলে সেটি অপরাধবোধের কারণে হতে পারে।

আপনার মনে হতে পারে, নিজের সাফল্যের কথা বলা মানেই আত্মপ্রচার বা অহংকার। ফলে আপনি অর্জনের বিষয়গুলো গোপন রাখেন, যদিও সেগুলো নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

৬) নিজের উন্নতির সুযোগ নিজেই নষ্ট করেন

একটি লক্ষ্য অর্জন করার অর্থ এই নয় যে, পরবর্তী লক্ষ্য অর্জনের চেষ্টা করা যাবে না। কিন্তু সাফল্য নিয়ে অপরাধবোধ থাকলে মানুষ অনেক সময় আরও এগিয়ে যাওয়ার সুযোগ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখে।

যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি হয়তো পদোন্নতি, নেতৃত্বের দায়িত্ব বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চান না। কারণ আপনার মনে হতে পারে, এর চেয়ে বেশি চাওয়া স্বার্থপরতা।

৭) অন্য সবার সমস্যা সমাধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন

সফল হওয়ার পর অন্যদের সাহায্য করতে চাওয়া স্বাভাবিক। কিন্তু যদি আপনি মনে করেন, অন্যদের সব সমস্যা সমাধান করা আপনার দায়িত্ব, তাহলে তা সাফল্যজনিত অপরাধবোধের লক্ষণ হতে পারে।

আপনি নিজের প্রয়োজনের চেয়ে অন্যদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। এমনকি নিজের জন্য সময় বা অর্থ ব্যয় করলেও অপরাধবোধে ভুগতে পারেন।

৮) বারবার প্রশ্ন করেন, আপনি কি সত্যিই এই সাফল্যের যোগ্য?

নিজের অর্জন নিয়ে ভাবা স্বাভাবিক। কিন্তু বারবার যদি মনে হয় আপনি হয়তো এই সাফল্যের যোগ্য নন, তাহলে সেটি আপনার আত্মমূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলছে।

আপনি নিজের পরিশ্রম, দক্ষতা ও অধ্যবসায়ের চেয়ে ভাগ্য বা অন্যের সহায়তাকেই বেশি গুরুত্ব দেন। ফলে আত্মবিশ্বাস তৈরি হওয়া কঠিন হয়ে পড়ে।

৯) কঠোর পরিশ্রমের ফল উপভোগ করতে পারেন না

কোনো লক্ষ্য অর্জনের পর সাধারণত মানুষ আনন্দ ও তৃপ্তি অনুভব করে। কিন্তু সাফল্য নিয়ে অপরাধবোধ থাকলে সেই আনন্দ উপভোগ করাই কঠিন হয়ে যায়।

এটি অনেক সময় ‘ইম্পোস্টার সিনড্রোম’-এর সঙ্গে সম্পর্কিত। তখন মানুষ মনে করে, তার অর্জন আসলে তার যোগ্যতার ফল নয়; বরং কাকতালীয়ভাবে পাওয়া কোনো সুযোগ। ফলে নিজের সাফল্যে গর্ব করার বদলে সে নিজের সীমাবদ্ধতাগুলোর দিকেই বেশি নজর দেয়।

১০) যা অর্জন করতে পারেননি, সেটাতেই মনোযোগ থাকে

সফলতার পর অনেকেই কিছুটা সময় নিয়ে নিজের অগ্রগতিকে মূল্যায়ন করেন। কিন্তু সাফল্যজনিত অপরাধবোধে ভোগা মানুষ সাধারণত তা করেন না।

তারা যা অর্জন করেছেন তার চেয়ে বেশি ভাবেন, কী অর্জন করা বাকি আছে। একটি লক্ষ্য পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন অপূর্ণতার তালিকা সামনে চলে আসে। ফলে যত সাফল্যই আসুক না কেন, তা কখনোই যথেষ্ট বলে মনে হয় না।

শেষকথা

সাফল্য মানুষের আত্মবিশ্বাস, পরিশ্রম ও যোগ্যতার স্বীকৃতি। কিন্তু যখন সেই সাফল্যই অপরাধবোধের কারণ হয়ে দাঁড়ায়, তখন তা মানসিক সুস্থতার পথে বাধা সৃষ্টি করতে পারে। যদি ওপরের লক্ষণগুলোর সঙ্গে নিজের মিল খুঁজে পান, তাহলে মনে রাখা জরুরি- নিজের অর্জনকে স্বীকৃতি দেওয়া অহংকার নয়; বরং আত্মসম্মান ও আত্মমূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। সূত্র: ইউর টং

আজ ইন্টারন্যাশনাল বাথ ডে

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:২১ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:০০ পিএম
আজ ইন্টারন্যাশনাল বাথ ডে
ছবি: সংগৃহীত

আজ ১৪ জুন, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল বাথ ডে’ বা আন্তর্জাতিক গোসল দিবস।

প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে একটুখানি মানসিক প্রশান্তি, আত্মযত্ন এবং শরীর-মনকে সতেজ করার তাগিদ থেকেই প্রতি বছর এই বিশেষ দিনটি পালন করা হয়।

ইতিহাসের সেই বিখ্যাত গোসল ও ‘ইউরেকা’

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই দিনটির পেছনে রয়েছে এক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গ্রিক গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসকে সাইরাকিউসের রাজা হিয়েরো একটি মুকুটের বিশুদ্ধতা পরীক্ষা করার দায়িত্ব দেন। মুকুটটি না ভেঙে এর সমাধান খুঁজছিলেন তিনি।

বলা হয়ে থাকে, গ্রীষ্মকালীন অয়নকালের ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ ১৪ জুনের এমনই এক দিনে আর্কিমিডিস যখন গোসলের টাবে নামেন, তখন তিনি লক্ষ্য করেন তার শরীরের ওজনের কারণে টাবের জল উপচে পড়ছে। মুহূর্তেই তিনি বুঝতে পারেন, বস্তুর আয়তন ও ঘনত্ব মাপার সূত্র তিনি পেয়ে গেছেন। এই আবিষ্কারের উত্তেজনায় তিনি বাথটব থেকে নগ্নাবস্থায় রাস্তায় ছুটে বেরিয়েছিলেন এবং চিৎকার করে বলেন- ‘ইউরেকা! ইউরেকা!’ (আমি পেয়ে গেছি!)। বিজ্ঞান ইতিহাসের এই বিখ্যাত ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ১৪ জুন এই দিবসটি পালন করা হয়।

গোসল ও সৃজনশীলতার সম্পর্ক

গবেষণায় দেখা গেছে, গোসল বা শাওয়ার নেওয়ার সময় মানুষের মস্তিষ্কে ‘ডোপামিন’ হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা মানুষকে আরও সৃজনশীল করে তোলে। কগনিটিভ সাইকোলজিস্ট স্কট ব্যারি কাউফম্যানের এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৭২ শতাংশ মানুষের মাথায় চমৎকার সব নতুন আইডিয়া আসে গোসল করার সময়।

আদি ইতিহাস থেকে আধুনিক বাথটব

মানব সভ্যতায় গোসলের ইতিহাস বেশ প্রাচীন। খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দে সিন্ধু উপত্যকার সভ্যতায় প্রথম উন্নত প্লাম্বিং বা স্নানাগারের প্রমাণ মেলে। আর খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে প্রাচীন রোমে প্রথম বাথটবের ব্যবহার শুরু হয়। অথচ ১৯ শতকেও ইংল্যান্ডে গোসল করা বেশ কষ্টসাধ্য ছিল; তখন কোনো প্লাম্বিং ব্যবস্থা না থাকায় ফায়ারপ্লেসের সামনে বড় ধাতব পাত্রে ঠান্ডা জল রেখে গোসল করতে হতো। নদী বা পুকুরে গোসল করতে গিয়ে অনেকেই ঠান্ডাজনিত স্বাস্থ্যঝুঁকিতে পড়তেন। পরবর্তীতে ১৮৮৩ সালে যুক্তরাষ্ট্রে আধুনিক বাথটব আবিষ্কারের পর ১৯৩০-এর দশকে এটি বিশ্বব্যাপী সহজলভ্য হয়।

যেভাবে উদযাপন করবেন এই দিনটি

শিশুদের বিজ্ঞান শিক্ষা: আর্কিমিডিসের গল্প শুনিয়ে বাথ টয় (খেলনা) দিয়ে শিশুদের জলের প্লবতা বা বিজ্ঞানের প্রাথমিক পাঠ দেওয়ার চমৎকার সুযোগ এটি।

স্পা বা বিলাসী গোসল: এসেনশিয়াল অয়েল, বাথ সল্ট বা সুগন্ধি বাথ বোম্ব ব্যবহার করে আজ একটু দীর্ঘ সময় নিয়ে উষ্ণ জলে গোসল করতে পারেন। হালকা গান বা মোমবাতি জ্বালিয়ে স্নানাগারকে বানিয়ে তুলতে পারেন এক টুকরো শান্তির নীড়।

ভেষজ সাবান তৈরি: ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে নিজের পছন্দের সুগন্ধি সাবান তৈরির মাধ্যমে দিনটি পালন করা যায়।

পানির অপচয় রোধ ও সচেতনতার বার্তা

আন্তর্জাতিক গোসল দিবস কেবল নিজের আরাম-আয়েশের দিন নয়, এটি বিশ্বজুড়ে পানি সচেতনতারও একটি বড় মাধ্যম। আমরা যখন সুনিয়ন্ত্রিত তাপমাত্রার আধুনিক বাথটবে বিলাসী গোসল উপভোগ করছি, তখনো পৃথিবীর কোটি কোটি মানুষের ন্যূনতম পরিষ্কার ও সুপেয় পানির অধিকার নেই। তাই এই বিশেষ দিনে নিজে সুস্থ থাকার পাশাপাশি জল অপচয় না করার এবং সবার জন্য নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

তামান্না রুপা/

আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয়

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:২৪ পিএম
আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয়
ছবি: এআই

সন্তানের আশায় বহু বছর অপেক্ষার পর অনেক দম্পতির কাছেই ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) নতুন আশার আলো হয়ে ওঠে। এই পদ্ধতির মাধ্যমে অসংখ্য পরিবার বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ করেছে। তবে ভারতের একটি ঘটনা ফার্টিলিটি ক্লিনিকগুলোর নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

অভিযোগ, আইভিএফের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেওয়ার পর এক দম্পতি জানতে পারেন, ডিএনএ পরীক্ষায় শিশু দুটির সঙ্গে তাদের কোনও জৈবিক সম্পর্ক নেই। 

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ফার্টিলিটি চিকিৎসায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের ওই দম্পতির ঘরে আইভিএফের মাধ্যমে যমজ সন্তানের জন্ম হয়। কয়েক মাস পর শিশুদের একটি শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা বিস্তারিত জেনেটিক প্রোফাইলিং বা ডিএনএ পরীক্ষার পরামর্শ দেন।

অভিযোগ, পরীক্ষার ফলাফলে দেখা যায়, শিশু দুটির সঙ্গে বাবা কিংবা মা- কারওই জৈবিক সম্পর্ক নেই। পরিবারটির দাবি, আইভিএফ প্রক্রিয়ার সময় অন্য কোনো দম্পতির ভ্রূণ ভুলবশত প্রতিস্থাপন করা হয়ে থাকতে পারে। আবার জন্মের পর শিশু অদলবদলের ঘটনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যমজ সন্তানের বাবা রাহুল রাঠোর জানান, কনিষ্ঠ সন্তানের চেহারায় উত্তর-পূর্ব ভারতের মানুষের সঙ্গে মিল থাকায় তার প্রথম সন্দেহ হয়। এরপরই তারা বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেন। 

রাহুল ও তার স্ত্রী অভিযোগ করেন, তারা একাধিকবার আইভিএফ কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাননি।

ইতোমধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।  রাহুলের দাবি, গত ৫ জুন আদালত পুলিশকে সংশ্লিষ্ট আইভিএফ কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করার নির্দেশ দেয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দম্পতির মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আইভিএফ কেন্দ্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। কিন্তু এই দম্পতির মানসিক যন্ত্রণা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়।’

আবার অনেকেই ফার্টিলিটি ক্লিনিকগুলোর ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এক মন্তব্যে বলা হয়, ‘‘যদি আইভিএফ কেন্দ্রের ভুল হয়ে থাকে, তবে তা অত্যন্ত গুরুতর বিষয়। সংশ্লিষ্ট কেন্দ্রটি ‘এআরটি’ আইন ও নির্দেশিকা মেনে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।”

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে না। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি ভারতের আইভিএফ চিকিৎসা ব্যবস্থার অন্যতম গুরুতর বিতর্ক হিসেবে বিবেচিত হতে পারে।

অমিয়/

তামাকের বিকল্প হিসেবে মলোখিয়া ব্যবহার করছেন গাজার ধূমপায়ীরা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
তামাকের বিকল্প হিসেবে মলোখিয়া ব্যবহার করছেন গাজার ধূমপায়ীরা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় তামাকের তীব্র সংকট ও আকাশছোঁয়া দামের কারণে অনেক ধূমপায়ী এখন বিকল্প হিসেবে মলোখিয়া পাতা ব্যবহার করছেন।

গাজা সিটির বিভিন্ন বাজারে শুকনো মলোখিয়া পাতা ও তরল নিকোটিন মিশিয়ে তৈরি করা হচ্ছে তথাকথিত ‘মলোখিয়া সিগারেট’।

গাজা সিটির কেন্দ্রস্থলে একটি ধুলোমাখা রাস্তার ধারে আবর্জনার স্তূপের পাশে গড়ে উঠেছে একটি ছোট বাজার। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে অস্থায়ী দোকানপাট, যেখানে বিক্রেতারা শুকনো মলোখিয়া পাতার বড় বড় প্লাস্টিকের ব্যাগের পাশে তামাকের কয়েকটি অবশিষ্ট প্যাকেট সাজিয়ে রেখেছেন।

মলোখিয়া হলো পাটগাছের মতো, এর পাতা সবুজ শাক বা এর থেকে তৈরি সুস্বাদু স্যুপ, যা মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অত্যন্ত সমাদৃত। এটি আমাদের দেশে পরিচিত পাট শাক হিসেবে। কিন্তু এখানকার দোকানগুলোতে এটি দিয়ে তৈরি করা হচ্ছে ‘মলোখিয়া সিগারেট’।

আলা জুন্দিয়া নামে এক ব্যক্তি একজন মলোখিয়া বিক্রেতার কাছে একটি সিগারেট চান। বিক্রেতা এক মুঠো শুকনো পাতা হাতের তালুতে গুঁড়ো করে তাতে এক ফোঁটা তরল নিকোটিন মেশান। এরপর মিশ্রণটি পাতলা কাগজে মুড়িয়ে তার হাতে তুলে দেন।

২৭ বছর বয়সী আলা জুন্দিয়া জানান, যুদ্ধের আগে তিনি বিভিন্ন ধরনের তামাক ব্যবহার করলেও বর্তমানে একটি সিগারেটের দাম প্রায় ১০০ শেকেল (প্রায় ৩৪ ডলার) হওয়ায় তা কেনা তার পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তিনি মলোখিয়া সিগারেট ব্যবহার করছেন। 

তার ভাষায়, এটি প্রকৃত কোনো বিকল্প নয়, বরং অভাবের কারণে এটি বেছে নিয়েছেন।

জুন্দিয়া বলেন, যা একসময় একটি সাধারণ ব্যক্তিগত অভ্যাস ছিল, তা এখন গাজার দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান ব্যয়ের আরেকটি উদাহরণ। ইসরায়েলের যুদ্ধের কারণে সৃষ্ট চরম মুদ্রাস্ফীতি এখন ব্যাপক আকার ধারণ করেছে।

‘একটি তামাকের সিগারেটের দাম এখন ১০০ শেকেল (৩৪ ডলার), এটা পাগলামি, এটার সঙ্গে এখন আর তামাকের কোনো সাদৃশ্যই নেই, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় আমরা এটা ব্যবহার করি’, মলোখিয়ার স্বতন্ত্র গন্ধমিশ্রিত ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন জুন্দিয়া। সূত্র: আল জাজিরা

অমিয়/

যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২০ পিএম
যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ইতিহাসের পাতায় নাম লেখালেন ইলন মাস্ক। গত শুক্রবার তার মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স-এর শেয়ারবাজারে এক ঐতিহাসিক অভিষেকের পর এই প্রযুক্তি সম্রাটের মোট সম্পদ আকাশচুম্বী হয়ে দাঁড়ায়, যা তাকে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’ বা লাখো-কোটিপতির মর্যাদায় ভূষিত করে।

কোম্পানিটির প্রাথমিক প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১৩৫ ডলার। তবে বিনিয়োগকারীদের তুমুল আগ্রহের কারণে লেনদেনের শুরুতেই এর দাম ১১ শতাংশ লাফিয়ে ১৫০ ডলারে পৌঁছায়। শেয়ারের এই ঊর্ধ্বমুখী গতি এখানেই থেমে থাকেনি; দিনভর এটি প্রায় ১৭২ ডলারে ওঠানামা করতে থাকে। ফলে স্পেসএক্সের মোট বাজারমূল্য রেকর্ড ২ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকে।

মাস্কের এই নতুন ট্রিলিয়নেয়ার খেতাব মূলত স্পেসএক্স এবং তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিপুল পরিমাণ শেয়ারের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এর পাশাপাশি নিউরোটেকনোলজি প্রতিষ্ঠান নিউরালিংক এবং টানেল নির্মাণকারী সংস্থা দ্য বোরিং কোম্পানির মতো ভবিষ্যতমুখী উদ্যোগগুলোতেও তার বড় অঙ্কের মালিকানা রয়েছে।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে জেফ বেজোসকে টপকে ১৮৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন মাস্ক। আর এবার নিজের সম্পদকে তিনি নিয়ে গেলেন এক সম্পূর্ণ নজিরবিহীন উচ্চতায়।

মাস্কের মতে, তার জীবনের চূড়ান্ত ও ব্যয়বহুল স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করতেই স্পেসএক্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রমে ব্যয় করতে গিয়ে কোম্পানিটি ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয়েছিল।

এখন শেয়ারবাজার থেকে সংগৃহীত এই নতুন পুঁজি মাস্ক ব্যবহার করতে চান বিশাল মহাকাশভিত্তিক ডেটা সেন্টার স্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়া এবং মঙ্গলে ১০ লাখ মানুষের একটি স্বয়ংসম্পূর্ণ বসতি গড়ে তোলার চূড়ান্ত স্বপ্ন পূরণে। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/