কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যে এক অপরূপ শিশু জন্মেছিল, তার নাম রবীন্দ্রনাথ। একদিন গাছের নিচে বসে, খেলা করতে করতে সে তার মা-বাবাকে বলেছিল, ‘মা, আমি তো সবকিছুতেই ভীষণ আগ্রহী। আকাশ, মাটি, ফুল, পাখি– সবকিছুতেই যেন এক রহস্য আছে।’
রবির ছেলেবেলা খুব সাধারণ ছিল না। তার চারপাশে ছিল অসংখ্য অভ্যাস ও শিক্ষা, যা তাকে ভবিষ্যতে এক মহান মানুষে পরিণত করে। কিন্তু রবির ছেলেবেলায় যেসব স্মৃতি ছিল, তা তাকে শিক্ষার দিশা দেখাত।
একদিন গরমের দিনে ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিল বড় গাছের নিচে। তার এক বন্ধু নবীন, তাকে বলল, ‘দেখো, আকাশের দিকে তাকাও, কত বড়! তুমি কি কখনো ভাবো, এই বিশাল আকাশের মাঝে কত কিছু লুকানো থাকতে পারে?’
রবীন্দ্রনাথ সেদিন ভীষণ মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকাল। তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছিল তার বন্ধু। আকাশের নির্জনতা, ভরা মেঘ, ভোরের আলোকোজ্জ্বল আভা- সবকিছু যেন নতুনভাবে দেখতে শুরু করল রবীন্দ্রনাথ।
একসময়, রবীন্দ্রনাথ তার বন্ধুকে বলল, ‘আচ্ছা, তোমার কি মনে হয়, আকাশের মধ্যে মানুষের মতো ভাবনা থাকতে পারে?’
নবীন তার প্রশ্ন শুনে অবাক হয়ে বলল, ‘কীভাবে?’
রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ‘যতই আকাশ বড় হোক, ততই তার মধ্যে আরও নতুন নতুন ভাবনা এসে বসতে পারে। আমাদের মনের মতো। আমাদের চিন্তা, আমাদের স্বপ্ন, আমাদের অভ্যাস– এ সবকিছুই একদিন আকাশের মতো বিশাল হয়ে ওঠে।’
এরপর দুজনেই চুপ করে ভাবতে লাগল। রবীন্দ্রনাথের এই কথাগুলো তাকে একটা নতুন দিশা দিয়েছিল। সে অনুভব করল, পৃথিবীটা শুধু বস্তুগতভাবে বড় নয়, বরং চিন্তা ও মননেও বিশাল।
আরেকদিন, রবীন্দ্রনাথ বাড়ির বাগানে বসে গাছের শাখা নিয়ে খেলছিল। তার মা, সারদা দেবী তাকে ডাকলেন। মা বললেন, ‘রবি, এই গাছগুলোর মতো কখনো ভাবো, এই গাছেরা আমাদের মতো অনুভব করে না। তারা নীরবে, নিঃশব্দে, শুধু নিজের কাজ করে যায়। অথচ তাদেরই ওপর নির্ভর করে আমাদের জীবন।’
রবীন্দ্রনাথ তার মায়ের কথা গভীরভাবে ভাবল। মায়ের মুখে এই শিক্ষাটি তার জীবনের এক অমূল্য রত্ন হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, গাছের মতো মানুষের জীবনও হতে পারে। কোনো কাজই ছোট নয়, যদি তা মন দিয়ে করা যায়। এই শিক্ষাটা তার মনের গভীরে গেঁথে গেল।
একদিন, রবীন্দ্রনাথ ঠাকুর সংগীতের ওপরও তার মায়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। মা তাকে বললেন, ‘তুমি জানো, সংগীতের মধ্যে এমন একটা শক্তি আছে যা মানুষের মনকে পরিশুদ্ধ করে। আর সেই সংগীতের মতো জীবনে আমাদেরও অভ্যাস ও ধারাবাহিকতা থাকতে হয়। তুমি যদি প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ না করো, তাহলে তোমার জীবন হবে যেন এক ধরনের অব্যবস্থাপনা।’
এই কথা শুনে, সংগীত ও শিল্পের প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ আরও গভীর হতে লাগল। তিনি প্রতিদিন গান গাইতেন, কবিতা লিখতেন এবং মানুষের হৃদয়ে ভালোবাসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতেন।
তার মনের ভেতর যে শুদ্ধতা ও আনন্দ ছিল, তা যেন প্রতিটি সংগীতের তালে প্রবাহিত হতো।
একদিন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট ভাইয়ের সঙ্গে নদীর পাড়ে হাঁটছিল। নদীর পানি ধীরে ধীরে চলে যাচ্ছিল, কিন্তু তার মাঝে কিছু ছিল, যা তাদের মনোযোগ আকর্ষণ করছিল। ছোট ভাই রবিকে বলল, ‘এই নদীটা কোথা থেকে আসে, ভাবো তো?’
রবীন্দ্রনাথ চিন্তা করতে করতে উত্তর দিল, ‘নদী যেমন ধারায় চলে যায়, আমাদের জীবনও তেমনি সময়ের ধারায় চলে যায়। তবে আমাদের জীবনে চরম লক্ষ্য থাকা উচিত। যেমন নদী যেখান থেকে আসে, সেখানে পৌঁছানোর আগেই তার দিকে লক্ষ রাখতে হয়।’
এই ভাবনা রবীন্দ্রনাথের মনের ভেতর আরও গভীরভাবে প্রবেশ করল। তার জীবন যেন এক বড় নদী, যার চলার পথের প্রতি মুহূর্তেই তিনি নতুন কিছু শিখছিলেন। এই শিক্ষাগুলো তার সৃজনশীলতা ও গভীর চিন্তাধারা গড়ার পাথেয় হয়ে উঠেছিল।
রবীন্দ্রনাথের ছেলেবেলার স্মৃতিগুলো শুধু তার নিজের জীবনেরই মূল্যবান ছিল না, তা পরবর্তী সময়ে তার সাহিত্যকর্মেও প্রতিফলিত হয়েছিল। তার প্রতিটি কবিতা, প্রতিটি গান, প্রতিটি গল্প ছিল এই স্মৃতির এক চিরন্তন রূপ।
এভাবেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার স্মৃতিগুলো তাকে শুধু একজন কবি ও সাহিত্যিকই তৈরি করেনি, বরং তাকে এমন একজন মানুষ করে তুলেছিল, যার চিন্তা ও কর্ম আজও পৃথিবীজুড়ে আলো ছড়াচ্ছে।
বিচিত্র কুমার
খিহালী পশ্চিমপাড়া
দুপচাঁচিয়া, বগুড়া
তারেক
.jpg)
.jpg)