চাল তো আমরা অনেক রকমই দেখেছি। চিকন চাল, মোটা চাল, সুগন্ধি চালসহ নানা রকমের চাল। বাঙালি হিসেবে আমরা অনেক রকম চালের সঙ্গেই পরিচিত। কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি চাল সম্পর্কে কি জানি?
চাল আমাদের দৈনন্দিন খাদ্যদ্রব্য। তাই যত সস্তা হতে পারে তত উত্তম। কেননা এটা ক্ষুধা মেটানোর প্রধান খাদ্যদ্রব্য। কিন্তু কিছু কিছু চাল আছে যা অত্যন্ত দামি হয়ে থাকে। এর সুগন্ধ, উপাদান একে দামি করে তোলে। এখানে বিরিয়ানি কিংবা তেহারির চালের কথা বলছি না। বলছিলাম পৃথিবীর সবচেয়ে দামি চাল জাপানের ‘কিনমেমাই প্রিমিয়াম’ এর কথা। এটি বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।
জাপানের টয়ো রাইস করপোরেশন কর্তৃক উৎপাদিত, এটির প্রতি কেজি দাম ১০৯ মার্কিন ডলার। এমন দাম কখনো সাধারণ চালের হয় না। ভাত পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর এবং সাশ্রয়ী মূল্যের খাবারগুলোর মধ্যে একটি, কিন্তু যদি বিশ্বের সেরা কিছু ধানের জাতের ব্যতিক্রমী জাত খুঁজতে হয় তাহলে, কিনমেমাই প্রিমিয়াম ছাড়া আর কিছু দেখার দরকার নেই। এই চাল আলাদা কোনো জাত নয়। বরং পুরস্কারপ্রাপ্ত জাপানি ধানের জাতের বাছাই করা পাঁচটি জাত নিয়ে এই কিনমেমাই তৈরি হয়। যার মধ্যে রয়েছে কোশিহিকারি এবং পিকামারুর মতো সুপরিচিত ধানের জাতের মিশ্রণ। এই কিনমেমাই ১৭ বছর আগে থেকে টয়ো রাইস কোম্পানির মালিকানাধীন রাইস-বাফিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যা ছয় মাস ধরে স্বাদ যুক্ত করা হয়। কিনমেমাই প্রিমিয়াম চালে প্রচলিত চালের তুলনায় উচ্চতর পুষ্টিগুণ রয়েছে। আবার একটি সুস্বাদু বাদামের স্বাদও রয়েছে। পেটেন্ট করা পলিশিং প্রক্রিয়ার কারণে শস্যগুলো নিজেই ক্ষুদ্র হীরার মতো দেখায়।
কিনমেমাই প্রিমিয়াম অতুলনীয় পুষ্টিগুণ সম্পন্ন, এতে রয়েছে ছয়গুণ বেশি লিপোপলিস্যাকারাইড, যা একটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী। এ চাল সুস্বাস্থ্য বজায় রাখতে এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে আছে প্রচলিত সাদা ভাতের তুলনায় ১ দশমিক ৮ গুণ বেশি ফাইবার এবং সাতগুণ বেশি ভিটামিন বি-১। এই চাল রান্না করার আগে ধোয়ার প্রয়োজন হয় না।
এই চালে জাপানের দামি দামি চালের জাত মিশ্রিত থাকে। কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করার সময় টয়ো করপোরেশন কৃষকদের আটগুণ বেশি দাম দিয়ে থাকেন। তাই এর মূল্য বেশি হওয়ারও এটি একটি কারণ। ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। যদিও তখনকার দামের তুলনায় কিনমেমাই চালের বর্তমান দাম অনেক বেশি।
তারেক/
.jpg)
.jpg)