বৃদ্ধের বাড়িটি যেন আস্ত একটি গ্রাম। আর সেই গ্রামে গোটা পরিবারই তার। বলছি মেজি আর্নেস্তো মুইনুচি কাপিংগার কথা। তানজানিয়ার একটি ছোট্ট গ্রামে বসবাস করা এ বৃদ্ধের ছিল ২০ স্ত্রী। এর মধ্যে ৪ জন চলে ও মারা যাওয়ায় আছেন এখন ১৬ জন।
শুধু তাই-ই নয়; সন্তান ১০৪ জন এবং নাতি-নাতনি ১৪৪ জন। আর্নেস্তোর পরিবারের সদস্য সংখ্যা তিনিসহ মোট ২৬৫ জন।
আর্নেস্তোর প্রতিটি স্ত্রীর জন্য একটি করে ঘর রয়েছে। বাড়ির কাজের জন্য অনেক লোক আছে এবং কয়েকজন আছেন বাচ্চাদের দেখাশোনা করার জন্য।
এক সাক্ষাৎকারে মেজি আর্নেস্তো কাপিংগা বলেছেন, তিনি তার বাবার অনুরোধে তার পরিবারকে বড় করতে শুরু করেছিলেন। তিনি ১৯৬১ সালে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন এবং তার এক বছর পরে তার প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু তার বাবা তাকে বলেছিলেন যে একজন স্ত্রী যথেষ্ট নয়। তিনি আর্নেস্তোকে অর্থ-সম্পদ দেওয়ার প্রস্তাব দেন, যদি তিনি আরও স্ত্রী গ্রহণ করতে এবং আরও সন্তান ধারণ করতে রাজি হন।
আর্নেস্তো জানান, তাদের বংশ খুবই ছোট ছিল, তাই তার বাবা চাইতেন তিনি যেন তাদের বংশ বড় করেন। তিনি এই মিশনে রাজি হন। তার বাবা তার প্রথম পাঁচ স্ত্রীকে যৌতুক হিসেবে অর্থ দিয়েছিলেন। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। আর্নেস্তোর ২০ জন স্ত্রী ছিল। কেউ কেউ একপর্যায়ে চলে যান, অন্যরা মারা গেছেন। কিন্তু আজও তিনি ১৬ জন স্ত্রীর সঙ্গে থাকেন, যাদের মধ্যে সাতজন আপন বোন।
.jpg)
সাধারণত একজন নারী কখনোই তার স্বামীকে স্বেচ্ছায় অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে চান না। কিন্তু মিজি আর্নেস্তো মুইনুচি কাপিংগার স্ত্রীরা এর ঠিক উল্টো। তাদের দাবি, স্বামীর একাধিক স্ত্রী থাকা ভালো, এতে তিনি একজন ভালো, শ্রদ্ধাশীল স্বামী হিসেবে খ্যাতি পাবেন।
আর্নেস্তোর একজন স্ত্রী তার বোনদের কাছে তার সম্পর্কে এবং তার সঙ্গে কাটানো সুন্দর জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন। তিনি চেয়েছেন একই অভিজ্ঞতা তার বোনদের হোক, তারাও ভালো একজন স্বামীর সঙ্গে জীবন কাটাক। তাই তিনি তার বোনদের একেক করে আর্নেস্তোর সঙ্গে বিয়ে দেন। শেষ পর্যন্ত সাত বোন আর্নেস্তোকে বিয়ে করেন। তারা এখন মিলেমিশে বসবাস করছেন এবং দাবি করেন যে তাদের মধ্যে কোনো ঈর্ষা নেই। সবার সন্তান আছে, আলাদা ঘর আছে। যে যার মতো করে সংসার করেন।
আর্নেস্তোর প্রতিটি স্ত্রীর নিজস্ব ঘর আছে, নিজস্ব রান্নাঘর আছে, কোনো প্রতিযোগিতা নেই। সবাই তাদের জায়গা জানে। তারা সবাই একসঙ্গে কৃষিকাজ করেন, একসঙ্গে খাবার খান, একসঙ্গে বাড়ির কাজ করেন।
পুরো পরিবার জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করেন। আর্নেস্তোর পরিবার খাদ্যের জন্য সম্পূর্ণরূপে তাদের ফসল এবং গবাদিপশুর ওপর নির্ভর করেন। তারা মূলত ভুট্টা, শিম, কাসাভা এবং কলা চাষ করেন। এসব ফসল যা তারা নিজেরা খান এবং কিছু বিক্রি করেন বাজারে। সেই অর্থ দিয়ে অন্যান্য পণ্য কেনেন।
আর্নেস্তোর স্ত্রীরা নিজের মধ্যে ঐক্য ধরে রেখেছেন। যদি কোনো দিন সমস্যা হয় এবং নিজেদের মধ্যে সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে তারা সমস্যাগুলো আর্নেস্তোর কাছে নিয়ে যান। আর্নেস্তো তাদের কথা শোনেন এবং সমস্যার সমাধান করেন।
মজার ব্যাপার হলো, মিজি আর্নেস্তো মুইনুচি কাপিংগা স্বীকার করেছেন যে মাঝে মাঝে তার সব সন্তান এবং নাতি-নাতনিদের নাম নিয়ে তার সমস্যা হয়। তিনি তাদের প্রায় ৫০টি নাম তিনি মনে রাখতে পারেন। তবে তিনি দাবি করেন যে অন্যদের মুখ দেখলে তাদের নাম মনে পড়ে যায় তার। অসুস্থতা এবং দুর্ঘটনায় তার আরও ৪০ সন্তান মারা গেছে। তাই তিনি সব সন্তানের দিকে বিশেষ মনোযোগ দেন সব সময়।
তারেক
.jpg)
.jpg)