বিদ্যুৎচালিত গাড়ি তৈরিতে কাজ করছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির বিএমডব্লিউ এম বিভাগ তাদের ইলেকট্রিক গাড়ি উন্নত করার অংশ হিসেবে এম২ মডেলের একটি ইলেকট্রিক সংস্করণ পরীক্ষায় ব্যবহার করেছে। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘বিস্ট’।
গাড়ি নির্মাণের সময় পরীক্ষামূলকভাবে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়। এগুলো সাধারণত অসম্পূর্ণ থাকে এবং খরচও অনেক বেশি হয়। তবে বিএমডব্লিউ এম২-এর এই পরীক্ষামূলক গাড়িটি দেখলে হয়তো আপনার নজর কাড়বে।
২০১৮ সালে বিএমডব্লিউ এম বিভাগ এই প্রকল্প শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইলেকট্রিক গাড়ির গতিশীলতার উন্নত করা। তবে নিয়ন্ত্রণ করা কঠিন এমন একটি এম২ মডেলকে দিয়ে শুরু হয় এই যাত্রা। এম২ মডেলকে ইলেকট্রিক সংস্করণে রূপান্তর করে বিভিন্ন পরীক্ষা চালানো হয়েছে।
‘বিএমডব্লিউ এম ইলেকট্রিফায়েড’ নামের ইউটিউব সিরিজের দ্বিতীয় পর্বে বিএমডব্লিউ তাদের আসন্ন বিদ্যুৎচালিত স্পোর্টস সেডানের পরীক্ষামূলক গাড়িটি দেখিয়েছে। এই পর্বে কোম্পানির ইঞ্জিনিয়ারি দলের কাজের প্রশংসা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ভিডিওটিতে কোম্পানির পুরোনো পরীক্ষা-নিরীক্ষার কথা উঠে এসেছে।
আশ্চর্যের বিষয় হলো, কোম্পানিটি তাদের পুরোনো একটি পরীক্ষামূলক গাড়িও দেখিয়েছে। এম২ মডেলের গাড়িতে জ্বালানি ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক ইঞ্জিন যুক্ত করা হয়েছে। গাড়ির গতিশীলতা ও ব্যাটারি-ইলেকট্রিক পাওয়ারট্রেন পরীক্ষার জন্য এই এম২ ব্যবহার করা হয়েছে। বিএমডব্লিউ এম-এর ড্রাইভিং ডাইনামিকস বিভাগের মাইকেল সেইলার জানান, এই পরীক্ষামূলক গাড়ির নাম দেওয়া হয়েছিল ‘বিস্ট’। ভিডিওতে সেইলার জানান, বিস্ট আসলে খুব একটা পরিশীলিত ছিল না। এটি নিয়ন্ত্রণ করা সত্যি কঠিন ছিল। এই প্রকল্প ২০১৮ সালে একটি ছোট দলের মাধ্যমে শুরু হয়েছে।
ইলেকট্রিক গাড়ির সম্ভাবনা যাচাইয়ের প্রথম ধাপ হিসেবে কাজ করেছে এম বিভাগ। ভিডিওতে দেখা যায়, প্রকৌশল দলের কঠোর পরিশ্রম ও বোর্ডের সমর্থনে গাড়িটি উন্নত করা সম্ভব হয়েছে। তাদের প্রচেষ্টা ইলেকট্রিক স্পোর্টস কারে বিএমডব্লিউর ভবিষ্যৎ নিশ্চিত করেছে।