বিবিএ, এমবিএ এবং এমবিএম এর নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার, সাউথ এশিয়া স্কুল অব বিজনেস বিভাগ ফ্রেশারস’ রিসেপশন ২০২৫ এর আয়োজন করেছে। শনিবার (২৮ জুন) আমিনবাজারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো দৈনিক খবরের কাগজ।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এ. ওয়াদুদ মন্ডল। তিনি এক অনুপ্রেরণামূলক বক্তব্যে একাডেমিক উৎকর্ষতা এবং সততার গুরুত্ব তুলে ধরেন। সভাপতিত্ব করেন সাউথ এশিয়া স্কুল অব বিজনেস বিভাগের ডিন অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি মানসম্মত, নৈতিকতা-ভিত্তিক ও উদ্ভাবনী শিক্ষার প্রতি স্কুলটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সম্মানিত অতিথি ছিলেন ট্যালেন্ট শার্পনার ম্যানেজিং ডিরেক্টর সাঈকা হক। তিনি শিল্প-প্রস্তুতি ও নৈতিক পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বিশেষ অতিথি ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. খোন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, রেজিস্ট্রার মো. কামরুজ্জামান, স্কুল অব আর্টস অ্যান্ড কালচারের ডিন প্রফেসর ইর্শাদ আহমেদ শাহীন, স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন প্রফেসর ড. আনিসুর রহমান, এইচআর ও ডেপুটি রেজিস্ট্রার স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান মো. জহুরুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. করিমুল আলম।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও একটি নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অতিথি এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পরিচয় ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
আরিফ সাওন/