ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত

বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম, সম্পাদক সাকিব

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম
বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম, সম্পাদক সাকিব
গাজী আজম হোসেন ও সাকিব সরকার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক খবরের কাগজ ও দ্য ঢাকা ডায়েরির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গাজী আজম হোসেনকে সভাপতি এবং দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ সারাক্ষণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. কামরুল হাসান  (দৈনিক রুপালী বাংলাদেশ, বাংলাদেশ মেইল), যুগ্ম সাধারণ সম্পাদক- মো. রিফাত ইসলাম (দৈনিক মানবকণ্ঠ, একুশে সংবাদ), কোষাধ্যক্ষ- মো. সাইফুল্লাহ মাসুম (স্বদেশ প্রতিদিন, এশিয়ান টিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক- আল হুমায়রা জান্নাতি ঐশী (দেশ দেশান্তর ২৪), দপ্তর সম্পাদক- উম্মে জেবিন (উত্তর বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. মিনহাজুর রহমান মেহেদী (দ্য নিউজ, সবার কথা), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক- খাদিমুল সরদার (বাংলা এফএম), কার্যনির্বাহী সদস্য- সাবেহা আক্তার শ্রাবণী (রাইজিং কুমিল্লা), ফারজানা আক্তার (বাংলা মেইল২৪), আশিকুর রহমান (নিউজ জি২৪, ডে নাইট বিডি) এবং আখফা সুরাইয়া (শিক্ষানবিশ)

কমিটির সভাপতি গাজী আজম হোসেন বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সব সময়ই সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শে অটল থেকে কাজ করে যাবে। প্রেসক্লাবের সদস্যরা তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল। তাদের একনিষ্ঠ পরিশ্রম ও পেশাদার মনোভাব প্রেসক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা সবাই মিলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের সাংবাদিকতায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করব, ইনশাআল্লাহ।’

এসজি/

 

মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
ছবি: থবরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ দেখাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকসুর ক্রীড়া সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগকারী নাঈম আহমদ সানি প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক আবেদনে ঘটনার বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে নাঈম আহমদ সানি বলেন, সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে তিনি হলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে মুক্তমঞ্চে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ দেখতে যান। খেলা শুরুর আগে সেখানে একটি রম্য বিতর্ক অনুষ্ঠান চলছিল। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে খেলার সম্প্রচার শুরু না হওয়ায় দর্শকদের অনেকেই খেলা চালুর দাবি জানান। এ সময় তিনিও অন্যদের সঙ্গে খেলা শুরু করার আহ্বান জানান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এ সময় জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ (বাংলা বিভাগ, ৪৮তম আবর্তন) মঞ্চ থেকে নেমে এসে তাঁর সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান। পরে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও কয়েক মিনিট পর কিরণ, ইমন (পাবলিক হেলথ, ৪৮তম আবর্তন), সাঞ্জু (দর্শন বিভাগ, ৪৮তম আবর্তন) ও তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন তাঁকে ঘিরে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

নাঈমের দাবি, হামলার সময় তাঁকে কিল–ঘুষি ও ধাক্কাধাক্কি করা হয়। তাঁর গলায় থাকা আর্জেন্টিনার পতাকা পেঁচিয়ে ধরার ফলে শ্বাসরোধের পরিস্থিতিও তৈরি হয়। এতে তাঁর মুখ, গলা ও চোখের আশপাশে আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

অভিযোগে তিনি আরও বলেন, হামলার পর আতঙ্কিত হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করে টিএসসির একটি ওয়াশরুমে আশ্রয় নেন। পরবর্তীতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

এ বিষয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ বলেন, “খেলা দেখতে অতিরিক্ত দর্শক উপস্থিত হওয়ায় শুরুতে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই শিক্ষার্থীকে উত্তেজিত আচরণ করতে দেখে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। পরে আমি সেখান থেকে চলে আসি। এর পর সেখানে কী ঘটেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”

তিনি আরও বলেন, “পরে জানতে পারি তিনি আহত হয়েছেন। বিষয়টি শুনে আমি দুঃখ প্রকাশ করতে তাঁর হলে গিয়েছিলাম। তবে তিনি আমার সঙ্গে দেখা করেননি। যেহেতু খেলা প্রদর্শনের আয়োজনের দায়িত্বে আমি ছিলাম, তাই সৌজন্যবশত তাঁর খোঁজ নিতে গিয়েছিলাম।”

অভিযোগে নাম থাকা শিক্ষার্থী ইমন বলেন, “কিরণের সঙ্গে তাঁর বাক্‌বিতণ্ডা হতে দেখে আমরা বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যাই। তখন সেখানে মবের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনায় তিনি আহত হয়েছেন। তবে আমি এবং সাঞ্জু তাঁকে মারধর করিনি; আমরা মূলত কথা বলতে গিয়েছিলাম।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সন্ধ্যায় জাকসু ভিপিসহ উভয়পক্ষকে নিয়ে বসবো

ভুক্তভোগী শিক্ষার্থী তাঁর আবেদনে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপদে চলাফেরার নিশ্চয়তা চেয়েছেন।

আমানউল্লাহ খান/এসএন

রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০০ পিএম
রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল
রোবোটিক্স বিভাগে চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল। ছবি: খবরের কাগজ

‘ক্যালিব্রেশন ২.০’- প্রতিযোগিতামূলক রোবোটিক্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক‍্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী দল। 

শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম ও নাদিম আহমেদের দল মাইক্রো মাউস প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন এবং লাইন ফলোয়িং রোবোট প্রতিযোগিতায় রানারআপ হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি (কুয়েট) আয়োজিত ‌সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ দলগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নিষ্ঠা দলকে এই  সাফল্যে পৌঁছে দিয়েছে।

এ অর্জন লিডিং ইউনিভার্সিটির জন্য সম্মান ও স্বীকৃতি বয়ে আনায় দলটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য ইইই বিভাগের মধ্যে উদ্ভাবন, রোবোটিক্স এবং প্রযুক্তিগত উৎকর্ষের ক্রমবর্ধমান চেতনাকে প্রতিফলিত করে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উদ্ভাবকদের অনুপ্রাণিত করবে। 

তাদের এ সাফল্যে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক অভিনন্দন জানিয়েছেন।

জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি ২ জনের

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম
জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি ২ জনের
ছবি: খবরের কাগজ

জুলাই গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা এবং আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হুমকিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগে এক শিক্ষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জেরে আরেক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া এবং বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী খবরের কাগজকে বলেন, ‘আইন উপদেষ্টার সুপারিশক্রমে জুলাই অভ্যুত্থানে নানা অভিযোগের প্রেক্ষিতে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অধ্যাপক আজম সাহেবের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগে একাডেমিক কমিটি থেকে সুপারিশ আসে। এটিও আইন উপদেষ্টার মতামতের উপর ভিত্তিতে নেওয়া হয়েছে।’

শিক্ষক-শিক্ষার্থীদের নানা অভিযোগের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুয়ায়ী বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা অবস্থান নেওয়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেটের ওই সভায় ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদন সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পায়। ফলে স্থায়ী বহিষ্কার হতে পারেন অধ্যাপক এরশাদ।

এ প্রসঙ্গে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘রসায়নের ওই শিক্ষকের বিষয়টি বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠিয়েছে, এখন ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

আরিফ জাওয়াদ/খাদিজা রুমি/

ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:২১ পিএম
ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল
গোলাম রাব্বানী
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে অংশ নিতে এমফিল প্রোগ্রামে ভর্তি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তৎকালীন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
 
তিনি বলেন, ‘২০১৯ সালের ডাকসু নির্বাচনে অংশ নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিল গোলাম রব্বানী, বিষয়টি প্রমাণিত হওয়ায় তার জিএস পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, তা আইন উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।’
 
পদ বাতিল করা হলে শূন্য হওয়া ওই জিএস পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পদ ফিরে পাবেন কি-না এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আইন উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
 
এর আগে গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
 
গত বছরের ২৬ নভেম্বর গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রতীয়মান হওয়ায় তার এমফিল ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
 
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছরের বিরতির পর ২০১৯ সালে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ২৩টি পদেই নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। অন্যদিকে ভিপি এবং সমাজসেবা বিষয়ক সম্পাদকের পদে জয়ী হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মনোনীত প্রার্থীরা।
 
এছাড়া জিএস পদে বিজয়ী হন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি ভোট পান ১০ হাজার ৪৮৪। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৎকালীন কোটা আন্দোলনের নেতা রাশেদ খাঁন পান ৬ হাজার ৬৩ ভোট।
 
অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সব সদস্যের ডাকসুর সদস্যপদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের দাবি জানিয়ে গত বছরের ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার দাবিতে আবেদন করে রাশেদ খাঁন। এর প্রেক্ষিতে গঠন করা হয় তদন্ত কমিটি।
 
আরিফ জাওয়াদ/খাদিজা রুমি/

ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:১১ পিএম
ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু
ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে মো. ছিয়াকুল (৩৯) নামের এক মালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ​সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিয়াকুলের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামে।

হাসপাতালে নিয়ে আসা ছিয়াকুলের সহকর্মী সুনীল চৌহান খবরের কাগজকে বলেন, ‘একটি টেবিলের উপর দাঁড়িয়ে ছিয়াকুল বাঁশ দিয়ে গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে কাঁঠালটি ছিয়ামুলের মাথায় পড়লে তিনি মেঝেতে পড়ে আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ দিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক খবরের কাগজকে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন।

আরিফ জাওয়াদ/থিওটোনিয়াস