নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের নতুন সভাপতি হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নাঈম উদ্দিন রাফি এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের কৃষি বিভাগের শিক্ষার্থী সানজিদুল্লাহ গৌরব।
শনিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনের আইকিউএসি রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদ্য বিদায়ী সভাপতি মো. মুবদী ইসলাম রাফিন নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে সোসাইটির মডারেটর অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন বর্তমান কমিটির অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মো. কামরুল হাসান মেহেদী এবং স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক মারুফা মজুমদার।
নতুন কমিটিতে সহসভাপতি (প্রশাসন) শামস উদ্দিন চৌধুরী, সহসভাপতি (বাংলা বিতর্ক) মুসাইবা চৌধুরী ইলা, সহসভাপতি (ইংরেজি বিতর্ক) সায়মা আহমদ চৌধুরী এবং সহসভাপতি (প্রচার ও প্রকাশনা) সুধা বড়ুয়া দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) আবরার হোসেন আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা বিতর্ক) তাওসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) সাঈদ বিন হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাইমুন হাসান, দপ্তর সম্পাদক আসমা আতিকা তনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফায়িকা ফাতীন তিতিক্ষা, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক মো. কামরুল হাসান মেহেদী, কর্মশালা ও পাঠচক্র সম্পাদক তনিমা মহি, সদস্য সম্পাদক স্বপ্নীল পাল তুর্য, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রায়হান কবির এবং স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক জি এম মারুফা মজুমদার নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি নাঈম উদ্দিন রাফি বলেন, নতুন দায়িত্বে সবাইকে ধন্যবাদ। যুক্তিবোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি সৃজনশীল ও প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যাবে।
সাধারণ সম্পাদক সানজিদুল্লাহ গৌরব বলেন, ডিবেটিং সোসাইটি শুধু প্রতিযোগিতা নয়। এটি চিন্তার বিকাশের একটি বিদ্যালয়। দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সোসাইটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে আরও সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক বিতর্কচর্চার পরিবেশ গড়ে তুলতে চাই। নিয়মিত প্রশিক্ষণ, ক্যাম্প, কর্মশালা ও আন্তঃবিভাগীয় কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমাদের লক্ষ্য নোবিপ্রবিকে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা।
কাউসার আহমেদ/অমিয়/