ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়েটে ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার’ অনুষ্ঠিত রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন সাংবাদিক মোহাম্মাদ শাহজাহান আর নেই ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া, পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর হঠাৎ কেন অবসরে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনা করা রেফারি ভিনচিচ? সীতাকুণ্ডে কিশোর হত্যার ঘটনায় গণপিটুনিতে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী ইরান নিহত অনুমোদনহীন এআই ব্যবহারে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি: ক্যাসপারস্কি নওগাঁয়  চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু মেসিকে আরও ‘অনেক বছর’ খেলে যাওয়ার আহ্বান ডি মারিয়ার অ্যাস্টন মার্টিন আনছে ‘ভ্যানকুইশ ২৫’ বরিশালকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন মেমোরি কার্ড ছাড়া স্টোরেজ বাড়াবেন যেভাবে যেখানে বিদেশের উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দেওয়া হয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করুন টাঙ্গাইলে খাল পুনর্খনন শেষে, ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত শিক্ষিকা বিউটির ঘটনায় তদন্ত কমিটি গঠনে দোলাচল গোপালগঞ্জে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলের আনারস যাচ্ছে বিদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা জামালপুরে ট্রাকচাপায় শ্রমিক নেতা নিহত হিলিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পায়রা সেতুতে টোল কালেক্টরের মৃত্যু ১২ বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে! আজব এ গ্রামের কাহিনি বিস্ময়ের বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩ গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার ঢামেক চত্বরে ২ ভবঘুরে নারীর মৃত্যু আইন করে মৃত্যু নিষিদ্ধ! পৃথিবীর অদ্ভুত এক ‘মৃত্যুহীন’ গ্রাম

মাটিরাঙ্গায় বিজিবি-চোরাকারবারীদের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
মাটিরাঙ্গায় বিজিবি-চোরাকারবারীদের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার
ছবি: খবরের কাগজ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময়  অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৭ জুলাই) রাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ২টি বিদেশি ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দল চোরাকারবারিদের অবস্থান বুঝতে পেরে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার করা মালামাল জব্দ করে বিওপিতে ফেরার পথে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে সশস্ত্র চোরাকারবারিরা আকস্মিকভাবে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষার্থে বিজিবির টহল দলও পাল্টা গুলিবর্ষণ করে। আনুমানিক ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের পর সশস্ত্র চোরাকারবারিরা পালিয়ে যায়। ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অধিনায়ক আরও জানান, ‘যামিনীপাড়া ব্যাটালিয়নের ২৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে বিজিবি কর্তৃক নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

দিদারুল আলম/অন্তরা/

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
ছবি: খবরের কাগজ

নরসিংদীতে মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী বাজারের একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত করে বিক্রি কার অবস্থায় হাতেনাতে ধরা পড়ে দুইজন। অনেক জাল ব্যবসায়ি পালিয়ে যায়। জব্দ করা জালের আনুপাতিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে নির্ধারণ করা হয় বলে জানান প্রশাসন।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জালের পরিমাণ এতই বেশি ছিল যে তা সরাতে বেশ সময় লাগে। অবৈধ এই জাল ব্যবসার সাথে জড়িতদের মাঝে দুইজনকে নগদ অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের কারদণ্ড প্রদান করা হয়। এর মাঝে একজন জরিমানার নগদ বিশ হাজার টাকা আদায় করে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন,‘দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শাওন শাহিন/খাদিজা রুমি/

চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন
ছবি: খবরের কাগজ

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের চোরাচালান, মাদক ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 'সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কেরামত আলী বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে কাজ শিখে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের জটিল ত্রুটি নির্ণয়, মেরামত, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে সমন্বিত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, 'সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চোরাচালানসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। বিজিবি ভবিষ্যতেও জনকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।'

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হক। এছাড়া অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসাদুল্লাহ/তামান্না রুপা/ 

নওগাঁয়  চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
নওগাঁয়  চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনা ঘটে। 

নিহত মুনিরা খাতুন ধামইরহাট থানারা অমরপুর গ্রামের মাসুদ এর মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গৃহবধু মুনিরার সঙ্গে স্বামী ফরহাদের পারিবারিক কলহ চলছিলো। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন মুনিরা। 

সকাল ১০টার দিকে ফরহাদ খবর পেয়ে স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মাঝে কথা বলার এক পর্যায়ে ঝগড়া হয়। ফরহাদ হোসেন এক পর্যায়ে উত্তেজিত হয়ে ক্ষোভের বসে তার স্ত্রীর বুকে ও পেটের বাম পাশে  ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুত্বর আহতাবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। মরদেহের প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

হারুন/খাদিজা রুমি/

বরিশালকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
বরিশালকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

বরিশাল নগরীকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ হিসেবে ঘোষণা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে নগরভবনের সামনে পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ কর্মসূচি পালন করেন।

প্রান্তজন ট্রাস্ট, এফইডি, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী।

মানববন্ধনে বক্তারা বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিকল্প নেই।'

তারা বলেন, 'সিটি করপোরেশনের বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদসহ বিভিন্ন জনসেবামূলক অবকাঠামোয় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে সিটি করপোরেশনের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।'

পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য এটিএম খোরশেদ আলম বলেন, 'সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার ও প্রশাসনিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে পারবে।'

মানববন্ধনে বক্তব্য দেন আকতারুল কবির। তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত ‘সোলার সিটি’ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পর্যায়ক্রমে সব উপযুক্ত সরকারি ভবন ও জনসেবামূলক অবকাঠামোকে সৌরবিদ্যুতের আওতায় আনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শুভঙ্কর চক্রবর্তী বলেন, 'নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ব্যয় নয়, বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।'

মানববন্ধনে বরিশাল নগরীর সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশ নেন।

মইনুল ইসলাম/তামান্না রুপা/

টাঙ্গাইলে খাল পুনর্খনন শেষে, ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম
টাঙ্গাইলে খাল পুনর্খনন শেষে, ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের বাসাইলে সুন্দরী খাল পুনর্খনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় করে ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাবলা উত্তরপাড়া হইতে আরোহা জীবনেশ্বর ভায়া ছয়শত বিল পর্যন্ত সুন্দরী বাইকখাল ৪.২ কিলোমিটার পুনর্খননের জন্য ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭০৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের নির্ধারিত গুণগত মান বজায় রেখে ১.৬ কিলোমিটার কাজ শেষ করার পরও মোট ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা অব্যয়িত থাকে। পরবর্তীতে সেই অর্থ নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাধার সংরক্ষণে খালের পাড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সুন্দরী বাইক খালের পাশে ১০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। 

পুরো প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সার্বক্ষণিক তদারকি করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তারা।

প্রকল্পের সুফল সম্পর্কে স্থানীয় কৃষক মজিবর মিয়া বলেন, আগে খালে পানি না থাকায় চড়া দামে সেচ দিতে হতো, তাও তিন ফসল ফলানো কঠিন ছিল। কিন্তু এবার তিন ফসল অনায়াসে আবাদ করা যাবে। ইউএনও কাজ শেষে সরকারি টাকা ফেরত দিয়ে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, খাল-বিল কৃষকদের জন্য এক বড় আশীর্বাদ, যা সরকার অগ্রাধিকার ভিত্তিতে পুনর্খনন করছে। বাসাইলে প্রকল্পের কাজ আংশিক শেষে টাকা ফেরত দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওকে ধন্যবাদ জানাচ্ছি। 

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি কাজের মান বজায় রেখে প্রকল্পটির ১.৬ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে। অব্যয়িত ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এই খাল পুনর্খননের সুফল স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জুয়েল রানা/খাদিজা রুমি/