সাধারণ জ্ঞান
প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি।
প্রশ্ন: পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা ৪২টি।
প্রশ্ন: পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতুর দৈর্ঘ্য ভায়াডাক্ট ৩.১৮ কিমি।
প্রশ্ন: পদ্মা সেতুর রেল সংযোগ লাইন কয়টি?
উত্তর: পদ্মা সেতুর রেল সংযোগ লাইন ১টি (মিটারগেজ: ব্রডগেজ)।
প্রশ্ন: পদ্মা সেতুর লেন সংখ্যা কত?
উত্তর: পদ্মা সেতুতে লেন সংখ্যা ৪।
প্রশ্ন: পদ্মা সেতুতে নদী শাসন কত কিলোমিটার হয়েছে?
উত্তর: পদ্মা সেতুতে নদী শাসন ১২ কিমি।
প্রশ্ন: পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে যোগ করেছে।
প্রশ্ন: পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তর: পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত তারিখে?
উত্তর: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০১ সালের ৪ জুলাই।
প্রশ্ন: পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কত তারিখে?
উত্তর: পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২ সালে।
প্রশ্ন: বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর স্থান কততম?
উত্তর: বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুর স্থান ২৫তম।
প্রশ্ন: পদ্মা সেতুর নদী শাসন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: পদ্মা সেতুর নদী শাসন করে চীনের সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড।
কবীর